বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /ভালো নির্বাচন করার প্রয়াস নিতে প্রধান নির্বাচন কমিশনার অনুরোধ বিএনপর
রাজনীতি

ভালো নির্বাচন করার প্রয়াস নিতে প্রধান নির্বাচন কমিশনার অনুরোধ বিএনপর

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৬, ৩:৩৭ পিএম·সর্বশেষ: ২১ ডিসেম্বর ২০১৬, ৩:৩৭ পিএম
ভালো নির্বাচন করার প্রয়াস নিতে প্রধান নির্বাচন কমিশনার অনুরোধ বিএনপর

বিডি নিউজ ৬৪: বিদায়ের আগে একটি ভালো নির্বাচন করার প্রয়াস নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল শেরে-বাংলানগরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায়। এ সময় খালেদা জিয়াকে নারায়ণগঞ্জ যেতে না দেওয়ার বিষয়েও ইসির কাছে নালিশ করেছে প্রতিনিধি দলটি।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জে এখন পর্যন্ত প্রচারণায় কোনো বাধা দেওয়া হয়নি। তবে যেকোনো সময়ই পরিস্থিতির অবনতি হতে পারে। আমরা আবারও সিইসির কাছে নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের জন্য বলেছি। কমিশন সে ব্যবস্থা করছে না। তবে ভোটের পরিবেশ ভালো রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজনে আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন সিইসি।’

বিদায়ের আগে একটা ভালো নির্বাচন করার অনুরোধও সিইসির কাছে রাখা হয়েছে বলে জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘বর্তমান কমিশনের অধীনে কোনো নির্বাচনেই ভালো হয়নি। তাদের প্রতি আমাদের আস্থা নেই কিন্তু দেশে একটিই কমিশন। এজন্য আসতে হয়। আশায় আছি শেষ নির্বাচনটা ভালো করার ব্যবস্থা নেবে তারা।’

সিইসিও ‘সুষ্ঠু নির্বাচনের আপ্রাণ চেষ্টার’ কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন বিএনপি’র এই জ্যেষ্ঠ নেতা।

ভোটের আগে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার বিষয়টি বিএনপির জানা ছিল না বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। নির্বাচনবিধি ও পরিপত্র অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ ও বহিরাগতদের ভোটের তিনদিন আগে নির্বাচনী এলাকা ছাড়ার নিষেধাজ্ঞা রয়েছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দলের প্রার্থীর পক্ষে শেষ সময়ে প্রচারে যেতে না পারার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের কাছেও উপস্থাপন করেছেন বলে জানান নজরুল ইসলাম খান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বিষয়টি সিইসিকে জানিয়েছি। তিনি (সিইসি) ব্যাখ্যা দিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার বিষয়ে সার্কুলার জারি করা হয়। এবারও তাই হয়েছে।’ তবে এ ধরনের কোনো সার্কুলার বিএনপি প্রার্থী ও দলীয়ভাবে পাননি বলে দাবি করেন বিএনপি’র স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, ‘খালেদাকে প্রচার থেকে দূরে রাখতেই এ নির্দেশনা ছিল। আমরা ইসির এ ধরনের সার্কুলার সম্পর্কে জানি না। আইন ও বিধিতেও এ বিধান নেই।’ আগামীতে বিধি-নিষেধ আরো প্রচারের দাবি জানান নজরুল ইসলাম খান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে আহত ৬

পরবর্তী সংবাদ

আজ আওয়ামী লীগের যৌথসভা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত