বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /শুধু গান নিয়েও চলচ্চিত্র হয়: কুমার বিশ্বজিৎ
বিনোদন

শুধু গান নিয়েও চলচ্চিত্র হয়: কুমার বিশ্বজিৎ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ জুন ২০১৬, ৪:১৩ পিএম·সর্বশেষ: ৫ জুন ২০১৬, ৪:১৩ পিএম
শুধু গান নিয়েও চলচ্চিত্র হয়: কুমার বিশ্বজিৎ

বিডি নিউজ ৬৪: গানের মানুষ কুমার বিশ্বজিৎ, গান নিয়েই তার কাজ। তাই এদেশে তিনিই প্রথম প্রমাণ করলেন শুধু গান নিয়েও চলচ্চিত্র নির্মাণ করা যায়। মিউজিক্যাল ফিল্ম ‘সারাংশে তুমি’র উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত হয়ে এমন কথাই বললেন কুমার বিশ্বজিৎ।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ শিল্পীর আটটি দ্বৈত গান নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সারাংশে তুমি’র উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। চলচ্চিত্রটিকে মিউজিক্যাল ফিল্ম হিসেবে দাবি করে তিনি বলেন, ‘একটা দৃষ্টান্ত তৈরি করতে চেয়েছিলাম, যে শুধু গান নিয়েও চলচ্চিত্র হয়।

সেই ভাবনা থেকেই ‘সারাংশে তুমি’ নির্মাণ। ভবিষ্যতে এমন কাজ আরও হতে পারে। প্রথম প্রচেষ্টায় কিছু ভুলভ্রান্তি হয়তো আছে।

‘সারাংশে তুমি’ তরুণ প্রজন্ম আরও ভালো কিছু উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে বলেই আশা করি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, জুলফিকার রাসেল, মডেল-অভিনয়শিল্পী অন্তু করিম, রাহা তানহা খান, কন্ঠশিল্পী কিশোর দাস প্রমুখ।

কুমার বিশ্বজিতের প্রথম দ্বৈত অ্যালবাম ‘সারাংশে তুমি’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, শুভমিতা ও ন্যানসি। যদিও অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলকে সঙ্গে নিয়ে শুধুমাত্র অডিও অ্যালবাম প্রকাশের কথা ছিলো।

কিন্তু দ্বিতীয় ধাপে প্রত্যেকটি গান নিয়ে মিউজিক ভিডিও তৈরির সিদ্ধান্ত হলো। সেই অনুযায়ী দুটি গানের দৃশ্যধারণও শেষ করেন নির্মাতা আশিকুর রহমান। কিন্তু এক পর্যায়ে সিদ্ধান্ত হয়, ‘সারাংশে তুমি’ হবে মিউজ্যিকাল ফিল্ম।

সেন্সর বোর্ডের চৌকাঠ পেরিয়ে এটি এখন দর্শকের সামনে।

উল্লেখ্য, মিউজ্যিকাল ফিল্ম ‘সারাংশে তুমি’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সম্প্রতি সম্প্রতি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আশিকুর রহমানের পিরচালনায় এর কাব্যিক চিত্রনাট্য লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। একঘণ্টা ব্যাপ্তির মিউজিক্যাল ফিল্মটি প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অন্তু করিম ও রাহা তানহা খান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

৬ বছর আগে
MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

৬ বছর আগে
বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সানি লিওনের স্বপ্নের পুরুষ যারা

পরবর্তী সংবাদ

শুভ-মাহির জন্য অরিজিৎ সিংয়ের তিনদিন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM