বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /শিগগিরই পর্যটন ম্যাপে আসছে বাংলাদেশ
জাতীয়

শিগগিরই পর্যটন ম্যাপে আসছে বাংলাদেশ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ জুন ২০১৬, ৪:২৭ পিএম·সর্বশেষ: ৫ জুন ২০১৬, ৪:২৭ পিএম
শিগগিরই পর্যটন ম্যাপে আসছে বাংলাদেশ

বিশ্ব পর্যটন ম্যাপে শিগগিরই বাংলাদেশ জায়গা করে নিবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

রোববার (০৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘পর্যটন শিল্পের বিকাশে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা জানান তিনি। বৈঠকের আয়োজন করে ট্যুরিজম অ্যান্ড ইনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সুন্দরবনসহ তিন পার্বত্য অঞ্চলে ইকো-ট্যুরিজম গড়ে তুলতে কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে ট্যুরিজমের উপর ইভেন্ট ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। নেপালের সঙ্গে ‘হিল অ্যান্ড সি’ অর্থাৎ নেপালের পাহাড় এবং আমাদের সমুদ্র নিয়ে যৌথ পর্যটন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিশ্ব পর্যটন ম্যাপে শিগগিরই বাংলাদেশ জায়গা করে নেবে।’

মেনন বলেন, ‘আমাদের তরুণ পর্যটকরা এখন শুধু ঘুরে বেড়াতেই চায় না, তারা সমুদ্রে গিয়ে সার্ফিং করতে চায়, পাহাড়চূঁড়ায় উঠতে চায়। বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার করতে চায়। তাই এসব বিষয় মাথায় রেখে ট্যুরিজম প্রোডাক্টগুলো নির্ধারণ করা হচ্ছে।’ পর্যটন এখন শুধু বিনোদন নয়, এটি শিল্প উদ্যোগের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

আগামী বছর বাংলাদেশে ওআইসি (অরগানাইজেশন অব ইসলামিক কান্ট্রিজ) পর্যটন সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘ওআইসিভুক্ত দেশগুলো তাদের পর্যটনকে এগিয়ে নিতে কাজ শুরু করেছে। সম্প্রতি মক্কা নগরীকে পর্যটন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে।’

জাতীয় বাজেটে পর্যটন খাতের জন্য যে পরিমাণ বরাদ্দ দেয়া হয়েছে তার সুষ্ঠু ব্যবহার করে খাতটিকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা চেয়েছেন মেনন।

এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) সিইও আক্তারুজ্জামান কবির বলেন, ‘গবেষণার দিক থেকে আমরা খুবই পিছিয়ে। আমাদের কাছে তেমন কোনো ডাটা নেই। বলা হয়ে থাকে, বিটিবি সরকারের কাছ থেকে ২০০ কোটি টাকা পেয়েও তা খরচ করতে না পেরে আবার ফেরত দিয়ে দিয়েছে। এ তথ্য ভুল। বোর্ড সরকার থেকে কোনো টাকাই পায়নি, খরচ করবে কি আর ফেরতই বা দিবে কি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগের অধ্যাপক ড. আফজাল হোসেন বলেন, ‘পর্যটকদের জন্য নানা ফ্যাসিলিটি তৈরি করতে হবে। তাদের অ্যাকটিভ রাখতে হবে। এজন্য পর্যটন এলাকাগুলোতে থিয়েটার হল, সিনেপ্লেক্স, সুইমিংপুল, গোলফ গ্রাউন্ড ইত্যাদি গড়ে তুলতে হবে। অর্থাৎ একজন পর্যটকের জন্য অ্যাকটিভিটি, ফ্যাসিলিটি এবং কানেকটিভিটি সুবিধা থাকতে হবে।’

এ সময় আরো বক্তব্য রাখেন- ট্যুরিজম অ্যান্ড অ্যানভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি জাহাঙ্গীর আলম খান, ড্যাফডিল বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের প্রধান মাহবুব পারভেজ, ডিআরইউ এর সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও লে. জে. (অব.) জহিরুল আলম প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

হত্যাকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হবে : সিএমপি কমিশনার

পরবর্তী সংবাদ

পাটকল শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM