বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /যে কারণে শীর্ষ নির্বাহীরা দিনের শুরুতেই এক গ্লাস পানি পান করেন
জীবনযাপন

যে কারণে শীর্ষ নির্বাহীরা দিনের শুরুতেই এক গ্লাস পানি পান করেন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৩ জানুয়ারি ২০১৭, ১২:০৬ পিএম·সর্বশেষ: ১৩ জানুয়ারি ২০১৭, ১২:০৬ পিএম
যে কারণে শীর্ষ নির্বাহীরা দিনের শুরুতেই এক গ্লাস পানি পান করেন

বিডি নিউজ ৬৪: কেট কোল, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোকাস ব্র্যান্ডের প্রেসিডেন্ট। এই ব্র্যান্ডটি আন্টি অ্যান’স, কার্ভেল এবং সিনাবন এর মূল কম্পানি।

কেট কোল প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠেন। এবং ঘুম থেকে উঠেই তিনি ২৪ আউন্স পানি খান।

হাফিংটন পোস্টের প্রতিষ্ঠাতা আরিয়ানা হাফিংটন এবং সাবেক ব্রিচবক্স ম্যান প্রধান ব্র্যাড ল্যান্ডে দুজনেই তাদের দিন শুরু করেন লেবুর রস মিশ্রিত এক গ্লাস গরম পানি দিয়ে।

এই শীর্ষ কর্মকর্তারা কেন কফির বদলে শুধু এক গ্লাস পানি পান করে দিন শুরু করেন?

বিষয়টি নিয়ে বিজনেস ইনসাইডার কথা বলে পুষ্টিবিদ রানিয়া বাতায়নেহ এর সঙ্গে। যিনি ‘দ্য ওয়ান ওয়ান ওয়ান ডায়েট’ এর লেখক। তিনি এক গ্লাস পানির সম্ভাব্য উপকারিতা নিয়ে কথা বলেন।

যে পাঁচটি কারণে তিনি সকলকেই এক গ্লাস পানি পান করে দিন শুরু করার পরামর্শ দেন সেগুলো হলো:

১. সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করলে দেহের আর্দ্রতা ফিরে আসে

রাতে টানা ছয় থেকে আট ঘন্টার ঘুমের সেশনটি সাধারণত পানি পান ছাড়াই অতিবাহিত হয়। সতুরাং ঘুম থেকে ওঠার পরপরই এক বা দিই গ্লাস পানি পান করলে দেহের আর্দ্রতা ফিরে আসে।

আর কফিতে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট থাকলেও তা যেহেতু দেহকে পানিশুন্য করে সেহেতু কফি এড়িয়ে চলাই ভালো। কফির বদলে পানি করলেই বরং আপনি বেশি উপকারিতা পাবেন।

২. সকালে ঘুম থেকে উঠে প্রধমেই পানি পান করলে আপনার মস্কিষ্কের সতর্কতার মাত্রা বৃদ্ধি পাবে

ক্লান্তি ও উদ্যমহীনতার একটি বড় লক্ষণ হলো আপনার দেহের আর্দ্রতা কমে আসা। পানি যেহেতু দেহ এবং মস্তিষ্ককে সচল রাখার ক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করে সেহেতু এটি আমাদের মেজাজ মর্জির ভারসাম্যও রক্ষা করে ঘনিষ্ঠভাবে।

কোনো কিছু পান বা ভক্ষণ ছাড়াই রাতে ঘুমানোর দীর্ঘ সময়টি পার করার পর সকালে আপনি দেহকে প্রথমেই একটি ঝাঁকুনি খাওয়াতে পারেন। আপনি যদি ঘুম থেকে ওঠার পর প্রথমেই এক গ্লাস বরফ ঠাণ্ডা পানি পান করেন তাহলে তা আপনার দেহকে দ্রুত সচল করে তুলবে এবং আপনার সতর্কতা ও শক্তির মাত্রা কয়েকগুনে বাড়িয়ে তুলবে।

৩. সকালে প্রথমেই পানি পান করলে মস্তিষ্কে জ্বালানি সরবরাহ হয়

দৈনিক উৎপাদনশীলতার ক্ষেত্রে জলযোজন খুবই গুরুত্বপূর্ণ। মানব মস্তিষ্কের ৭৩ শতাংশই পানি দিয়ে তৈরি। সুতরাং মস্তিষ্ককে সচল রাখতে হলে জলযোজন জরুরি। তবে এমন নয় যে, শুধু সকালবেলাতেই পান করলে চলবে। বরং সারা দিনজুড়েই পানি পান প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। অবশ্য, এক গ্লাস পানি পান করে দিন শুরু করলে সঠিক পথে একধাপ এগিয়ে থাকা গেল।

৪. নিয়মিতভাবে এক গ্লাস পানি পান করে দিন শুরু করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

রাতে আপনি যখন ঘুমান তখন আপনার দেহে মেরামত এবং আরোগ্য লাভ প্রক্রিয়া চলতে থাকে। এসময় আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনার দেহকে বিষমুক্ত করনের জন্য কঠোর পরিশ্রম করে। যথেষ্ট পরিমাণ পানি পান করার মাধ্যমে আপনি সেই প্রক্রিয়াকে আরো জোরালো করতে পারেন।

মস্তিষ্ক ছাড়াও মানবদেহের আরো কয়েকটি প্রধান অঙ্গও পানি দিয়ে গড়া। যেমন, হৃদপিণ্ড, কিডনি এবং ফুসফুসের বেশিরভাগও পানিতে তৈরি। সরলভাবে বলতে গেলে, জলযোজিত থাকাটা স্বাস্থ্যবান থাকার মুল চাবিকাঠি।

৫. প্রতিদিন সকালে প্রথমেই এক গ্লান পানি করলে আপনার পরিপাকতন্ত্র আরো শক্তিশালি হবে

আপনি বেঁচে থাকার জন্য প্রতিদিন জরুরি কার্বোহাউড্রেট এবং প্রোটিন খান তা হজম করতে ও দেহজুড়ে ছড়িয়ে দিতে প্রধান ভুমিকা পালন করে পানি। সুতরাং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে তা আপনার হজমপ্রক্রিয়াকে আরো শক্তিশালি করবে।

খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণেও সহায়ক ভুমিকা পালন করে পানি। দেহ পর্যাপ্ত পরিমাণে জলযোজিত না হলে আমরা তৃষ্ণাকে ক্ষুধা মনে করে ভুল করতে পারি। যার ফলে আমরা বেশি খাবার খেয়ে ফেলতে পারি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নারীদের নিয়মিত খাদ্যতালিকায় রাখা উচিত ফলিক এসিড

পরবর্তী সংবাদ

লক্ষ্যে পৌঁছাতে নিজেকে অনুপ্রাণিত করার ১১ কৌশল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত