বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /যুগান্তকারী পরিবর্তনে আসছে ফেসবুক ফোন
তথ্যপ্রযুক্তি

যুগান্তকারী পরিবর্তনে আসছে ফেসবুক ফোন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ নভেম্বর ২০১৬, ১২:০১ পিএম·সর্বশেষ: ৫ নভেম্বর ২০১৬, ১২:০১ পিএম
যুগান্তকারী পরিবর্তনে আসছে ফেসবুক ফোন

বিডি নিউজ ৬৪: এর আগেও শোনা গেছে, ফেসবুকের নিজস্ব স্মার্টফোন বাজারে আসছে। কিন্তু আজ যে খবরটি জানা গেছে, তা গুজবের চেয়ে একটু বেশি কিছুই। সূত্র জানিয়েছে, শিগগিরই ফেসবুক তাদের নিজস্ব স্মার্টফোন অবশেষে উদ্বোধন করতে যাচ্ছে। আর এই ফেসবুক ফোনটি তৈরি করার জন্য জোর গবেষণা করছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনেট।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এ যুগান্তকারী ফোনটি আনা হচ্ছে স্মার্টফোনের বাজারকে সম্পূর্ণ পাল্টে দিতে। ফেসবুকের মতো প্রতিষ্ঠান যখন এ হুমকি দেয় তখন অন্য সবারই তা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।

তবে নতুন এ স্মার্টফোনে যে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডই ব্যবহার করা হবে, তা অনেকাংশেই নিশ্চিত। দি নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আসন্ন অনুষ্ঠানে যে ফোন দেখানো হবে তা একটি বিশেষ ধরনের অ্যান্ড্রয়েড ফোন যা ফেসবুকের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত। যেমন অ্যান্ড্রয়েডের হোমস্ক্রিনের বদলে ফেসবুকের নিউজ ফিড আসতে পারে এই ফোনে।

অর্থাৎ, ফেসবুকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েই এই স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েডকে কাস্টোমাইজ করা হয়েছে।

অন্যান্য সুবিধার মধ্যে থাকবে ক্যামেরা ও মেসেজিং এ ফেসবুকের অ্যাপ্লিকেশন। সাধারণত আমরা অ্যান্ড্রয়েডে যে ক্যামেরা বা মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করি তা অ্যান্ড্রয়েডের স্টক অ্যাপ্লিকেশন। কিন্তু এই ফেসবুক ফোনে মেসেজিং এর জন্য থাকবে ফেসবুক মেসেঞ্জার ও ক্যামেরা অ্যাপ্লিকেশনে থাকবে ফেসবুক ক্যামেরা।

যুগান্তকারী পরিবর্তন

স্মার্টফোনের জগতে ফেসবুক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে যে হুমকি দিয়েছে তার বাস্তব ভিত্তি হলো স্মার্টফোনটির বিশেষ ডিজাইন। স্মার্টফোনটি হতে যাচ্ছে লেগোর মতো। অর্থাৎ এতে বহু খণ্ড থাকবে।

এ খণ্ডগুলো জোড়া দিয়েই ফোনটি তৈরি হবে। যেকোনো ব্যবহারকারী ইচ্ছে করলেই এটি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায়, স্মার্টফোনটির ক্যামেরা পছন্দ না হলে চট করে তা খুলে পছন্দমতো ক্যামেরা লাগিয়ে নেওয়া যাবে।

একইভাবে প্রসেসর ও অন্যান্য অংশও বদলানো যাবে। এ ধরনের স্মার্টফোনের ক্যামেরার ছবিও অনলাইনে প্রকাশিত হয়েছে, যা স্মার্টফোনে স্থাপন করা যাবে।

এর আগে গুগল এ ধরনের বিচ্ছিন্ন স্মার্টফোন বানানোর চেষ্টা করলেও সে প্রকল্পটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। তবে ফেসবুক সে প্রকল্পটি এগিয়ে নিচ্ছে।

বিশ্বসেরা টিম

ফেসবুকের নতুন স্মার্টফোনটি বানানোর জন্য বিশ্বের অন্যতম সেরা গবেষক ও প্রকৌশলীদের নিয়োগ করেছে ফেসবুক। এ জন্য তারা বেশ কিছুদিন আগেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ফেসবুকের এ ধরনের ৫০টি নিয়োগ বিজ্ঞপ্তির সন্ধান পাওয়া যায়, যেখানে স্মার্টফোন নির্মাণের কাজে দক্ষ ও বিশেষজ্ঞদের অনুসন্ধান করা হয়েছে।

এরপর তারা যে টিম তৈরি করেছে সেখানে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইত্যাদি পেশাজীবীদের সমন্বয়ে টিম। এ টিমে যাদের নাম রয়েছে তারা মাইক্রোসফট, সনি এরিকসন, আইফোন, মটোরোলা ইত্যাদি প্রতিষ্ঠানে আগে কাজ করেছেন।

ফলে ফেসবুক যে স্মার্টফোন নির্মাণ কাজটি বেশ গুরুত্বের সঙ্গে শুরু করেছে তা বলাই বাহুল্য। তবে স্মার্টফোনটি কবে নাগাদ বাজারে আসবে, সে সম্পর্কে এখনও কোনো তথ্য জানাতে পারেননি বিশ্লেষকরা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন  সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

৯ বছর আগে
মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

৯ বছর আগে
উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

উইন্ডোজ ৮.১এবং ৭ এর ইতি টানল মাইক্রোসফট

পরবর্তী সংবাদ

হুয়াউই মেট ৯ : পেছনে থাকছে ১২ ও ২০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত