বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /মোদীর দফতরের সামনে বিক্ষোভে তৃণমূল, আটক হলেন সাংসদরা
আন্তর্জাতিক

মোদীর দফতরের সামনে বিক্ষোভে তৃণমূল, আটক হলেন সাংসদরা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ জানুয়ারি ২০১৭, ৫:৩৯ পিএম·সর্বশেষ: ৫ জানুয়ারি ২০১৭, ৫:৩৯ পিএম
মোদীর দফতরের সামনে বিক্ষোভে তৃণমূল, আটক হলেন সাংসদরা

বিডি নিউজ ৬৪: মিছিল শুরু করেও গতকাল পৌঁছতে পারেননি প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত। আজ কিন্তু প্রধানমন্ত্রীর দফতরের (পিএমও) দরজায় বিক্ষোভ পৌঁছে দিলেন তৃণমূল সাংসদরা। বৃহস্পতিবার দুপুরে সাউথ ব্লক চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা।

পিএমও-তে যাতে ঢুকে পড়তে না পারেন বিক্ষোভরত সাংসদরা, তার জন্য দ্রুত ছুটে এলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তরক্ষীরা। মিনিট দশেক তীব্র মোদী বিরোধী স্লোগান এবং নিরাপত্তরক্ষীদের সঙ্গে ধস্তাধস্তির পর তৃণমূল সাংসদরা আটক হয়েছেন দিল্লি পুলিশের হাতে। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে মন্দির মার্গ থানায়।

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি উত্তর পরিস্থিতিতে দিল্লিতে আজ বৃহস্পতিবারও যে তৃণমূলের বিক্ষোভ চলবে, তা আগেই ঘোষিত হয়েছিল। কিন্তু সাংসদরা প্রধানমন্ত্রীর দফতর অভিযান করবেন, এমনটা আগে জানানো হয়নি। এ দিন সকালে প্রথমে কংগ্রেস, সপা এবং ডিএমকে সাংসদদের সঙ্গে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল সংসদীয় দল।

পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়ে যাওয়ায় ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট যেন পেশ না হয়, নির্বাচন কমিশনকে তা নিশ্চিত করার আর্জি জানিয়ে আসে বিরোধী দলগুলি। কমিশন থেকে বেরিয়ে তৃণমূল সাংসদরা চলে যান দীনেশ ত্রিবেদীর ৪, লোদী এস্টেটের বাংলোয়। সেখানে বৈঠক সেরে সংসদ ভবনে নিজেদের সংসদীয় দলের দফতরে পৌঁছন তৃণমূল সাংসদরা।

এর পর নয়াদিল্লির সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআই-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে বলে প্রথমে স্থির হয়েছিল। কিন্তু পরে সিদ্ধান্ত হয়, সিবিআই-এর বিরুদ্ধে নয়, সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই বিক্ষোভ দেখানো হবে।

সিজিও কমপ্লেক্সে যাওয়ার সিদ্ধান্ত বদলে পিএমও অভিযান করার এই সিদ্ধান্ত কিন্তু আগে থেকে কাউকে জানতে দেওয়া হয়নি। আচমকাই সংসদীয় দলের দফতর থেকে বেরিয়ে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা সাউথ ব্লকের দিকে মিছিল করে এগোতে শুরু করেন। পিএমও অভিযান হবে বলে তৃণমূল আগে কিছু জানায়নি, তাই পুলিশি বন্দোবস্তও খুব বেশি ছিল না।

ফলে সহজেই সাউথ ব্লক চত্বরে ঢুকে পড়েন তৃণমূল সাংসদরা। পোস্টার, ব্যানার তুলে ধরে তাঁরা ‘মোদী হঠাও, দেশ বাঁচাও’ স্লোগান দিতে শুরু করেন। পিএমও থেকে দ্রুত ছুটে আসেন প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা।

তৃণমূল সাংসদদের আর এগোতে দেননি তাঁরা। ফলে সাউথ ব্লকের সামনেই চলতে থাকে বিক্ষোভ। দ্রুত পুলিশ পৌঁছয় পিএমও-র সামনে।

কিন্তু বিক্ষোভরত সাংসদদের আটক করে বাসে তোলার চেষ্টা করতেই উত্তেজনা বৃদ্ধি পায়। শুরু হয় ধস্তাধস্তি। বেশ কয়েকজন সাংসদকে টেনে-হিঁচড়ে বাসে তোলে দিল্লি পুলিশ।

শতাব্দী রায়, দোলা সেন, কাকলি ঘোষদস্তিদার, অর্পিতা ঘোষদের সঙ্গে পুলিশ অভব্য আচরণ করেছে বলে তৃণমূলের দাবি। শতাব্দী রায় বলেন, ‘‘মহিলা পুলিশ না এনে যে ভাবে মহিলা সাংসদদের জোর করে টেনে-হিঁচড়ে পুলিশ বাসে তুলেছে, তা অত্যন্ত আপত্তিকর। যে এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটেছে, সেটি পার্লামেন্ট স্ট্রিট থানার অন্তর্গত।

কিন্তু আটক তৃণমূল সাংসদদের সেই থানায় নিয়ে যাওয়া হয়নি। বেশ কিছুটা দূরের মন্দির মার্গ থানায় নিয়ে গিয়ে তাঁদের আপাতত আটকে রেখেছে পুলিশ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

থাইল্যান্ডে প্রবল বৃষ্টি দক্ষিণাঞ্চলে ১২ জনের মৃত্যু

পরবর্তী সংবাদ

গাঁজার ব্যবসায় আপত্তি, মাকে খুন করল ছেলে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত