বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /মোটরসাইকেলে ৩ জন চড়লেই ধরা হবে
জাতীয়

মোটরসাইকেলে ৩ জন চড়লেই ধরা হবে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ জুন ২০১৬, ৪:১৫ পিএম·সর্বশেষ: ৬ জুন ২০১৬, ৪:১৫ পিএম
মোটরসাইকেলে ৩ জন চড়লেই ধরা হবে

বিডি নিউজ ৬৪: চালকসহ মোটরসাইকেলে আর তিন জন বসা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই নির্দেশনার কথা জানান।

দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডে খুনের পর মোটরসাইকেলে পালানোর ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত এল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন থেকে মোটরসাইকেলে তিন জন চলা যাবে না। তিন জন চললে বাধা দেব, ধরব, চেক করব, লাইসেন্স চেক করব। কোনোভাবেই তিন জন নিয়ে মোটরসাইকেল চলতে দেব না।’

উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

রোববার (৫ জুন) সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে খুন করে দুর্বৃত্তরা।

মিতুকে খুনের পর হত্যাকারী তিনজন মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করে। সিসিটিভি ফুটেজে তাদের পালাতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, মিতু হত্যাকাণ্ড হয়েছে মাত্র ৫০ সেকেন্ডে। আর মিতুর মৃত্যু নিশ্চিত করতে মাত্র ১৭ সেকেন্ড সময় নিয়েছে ঘাতকরা। মোটর সাইকেল নিয়ে আগেই দাঁড়িয়ে ছিল দুই হামলাকারী, অপরজন মিতুকে অনুসরণ করেছে পেছন থেকে।

জিইসি মোড়সংলগ্ন মিষ্টির দোকান ওয়েল ফুডের সামনে পৌঁছার সাথে সাথে মিতুকে প্রথমে ছুরি মারে এবং পরে মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে করে পালিয়ে ঘাতকরা। এ সময় মিতুর পাশেই দাঁড়িয়ে ছিল তার পাঁচ বছরের শিশুসন্তান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের মনোবল নষ্ট করতেই চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীকে হত্যা করা হয়েছে। যে অফিসারের স্ত্রী ওপর হামলা করা হয়েছে তিনি চৌকস অফিসার। জঙ্গি দমনে তার ভূমিকা ছিল। এ কারণে তিনি টার্গেটে ছিলেন। এটা একটি টার্গেট কিলিং।’

মন্ত্রী বলেন, ‘আমরা হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আশা করছি, এ হত্যাকাণ্ডে জড়িতদের খুব দ্রুত ধরতে পারব।’

কোনো ধর্মেই হত্যাকাণ্ডের বিধান নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘আইএসের নাম করে যারা এ দেশে হত্যাকাণ্ড ঘটাতে চায়, তারা আসলে কী চায়? কোনো ধরনের রাষ্ট্র কায়েম করতে চায়?’

তবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘স্বাভাবিক’ আছে বলে আবারও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশে ব্যবসাবাণিজ্য চলছে, রাস্তাঘাট ঠিকমতো চলছে। মানুষ শান্তিতে ঘুমাচ্ছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত সব ডাটাই পজেটিভ রয়েছে।’

এ সময় তিনি দেশে আইএসের অস্তিত্ব আবারও নাকচ করে দেন। বলেন, ‘এ ঘটনা ঘটিয়েছে জঙ্গিরা।’ সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিদের প্রতিহত করতে হবে বলেও মত দেন মন্ত্রী।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ময়লার স্তূপে নবজাতকের লাশ

পরবর্তী সংবাদ

প্রাক-হজ নিবন্ধন কাল শেষ হচ্ছে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM