বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /মুশফিক-নাফীসের হাফ সেঞ্চুরিতে বরিশালের রান উৎসব
খেলাধুলা

মুশফিক-নাফীসের হাফ সেঞ্চুরিতে বরিশালের রান উৎসব

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৬, ৪:২৬ পিএম·সর্বশেষ: ১৩ নভেম্বর ২০১৬, ৪:২৬ পিএম
মুশফিক-নাফীসের হাফ সেঞ্চুরিতে বরিশালের রান উৎসব

বিডি নিউজ ৬৪: অধিনায়ক মুশফিকুর রহিম এবং শাহরিয়ার নাফীসের দুর্দান্ত ব্যাটিংয়ে রান উৎসবে মাতল বরিশাল বুলস। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে মুশফিকুর রহিমের দল। ২১ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার। এরপর দেখা গেল ব্যাটিং ঝলক। বিপিএলের চতুর্থ আসরে প্রথমবারের মতো শতাধিক রানের পার্টনারশিপ দেখল হোম অব ক্রিকেট!

বোলারদের স্বর্গরাজ্য হয়ে ওঠা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হওয়া ম্যাচে প্রথম ওভারের দ্বিতীয় বলেই উমর আকমলের হাতে ধরা পড়েন ওপেনার দিলশান মুনারবীরা (০)। বোলার ফরহাদ রেজা। এরপর ক্রিজে আসেন শাহরিয়ার নাফীস। জুটি জমে না উঠতেই আবারও ফরহাদ রেজার আঘাত। তার দ্বিতীয় শিকার হয়ে নুরুল হাসানের হাতে ক্যাচ দেন আরেক ওপেনার দাওয়িদ মালান (১৩)। দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বরিশাল বুলস।

মালানের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক মুশফিকুর রহিম। শাহরিয়ার নাফীসকে সাথে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে দলের বিপদ সামাল দেন। আস্তে আস্তে হাত খুলে মারতে শুরু করেন দুজনই।

দুজনই হাফ সেঞ্চুরি পূরণ করেন। প্রথমে ধীরে খেললেও হাফ সেঞ্চুরির দৌড়ে এগিয়ে যান শাহরিয়ার নাফীস। ৩৮ বলে হাফ সেঞ্চুরি পুরণ করার পর ৪৪ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে ড্যারেন স্যামির বলে নুরুল হাসানের হাতে ধরা পড়েন।

ইনিংসটিতে তিনি ৪টি চার এবং ৪টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন।

নাফীসের বিদায়ের পর মুশফিকের সঙ্গী হন থিসারা পেরেরা। মুশফিক তখন ৪৮ রানে অপরাজিত। অতঃপর ধীরে ধীরেই হাফ সেঞ্চুরি পূরণ করলেন অধিনায়ক।

৪০ বলে হাফ সেঞ্চুরি করার পথে তিনি ৩টি চার এবং ২টি ছক্কা হাঁকান। হাফ সেঞ্চুরির পর আরও ভয়ংকর হয়ে ওঠেন মুশফিক। আরও ১টি চার এবং ২টি ছক্কা যুক্ত হয় তার ইনিংসে।

শেষ পর্যন্ত ৫২ বলে ৮১ রানে অপরাজিত থাকেন বরিশাল অধিনায়ক। শেষ ওভারে অবশ্য রান আউট হয়ে যান পেরেরা (১১)। ২০ ওভার শেষে বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯২।

উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচেও হাফ সেঞ্চুরি করেছিলেন এই দুজন। তবে দলকে জেতাতে পারেননি। প্রথম ম্যাচে অপরাজিত ৫০ এবং পরের ম্যাচে ৩৩ রান করেন বরিশাল অধিনায়ক। আজকের জন্য আরও কী চমক অপেক্ষা করে আছে তা দেখার অপেক্ষা।

দিনের অপর খেলায় মুখোমুখি হবে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স। খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে। খেলা দুটি সম্প্রচার করবে চ্যালেন নাইন এবং সনি সিক্স।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বরিশাল বুলস শুরুর আঘাত সামলে নিয়েছে

পরবর্তী সংবাদ

ফেরত পাঠানো হলো দেশে ব্র্যাভোকে!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM