বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /মঠবাড়িয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ
জাতীয়

মঠবাড়িয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ জুন ২০১৬, ১১:৫৭ এএম·সর্বশেষ: ৯ জুন ২০১৬, ১১:৫৭ এএম
মঠবাড়িয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ

বিডি নিউজ ৬৪: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংখ্যালঘু সাতটি পরিবারের পাঁচ একর কৃষিজমি দখল করে মাছের ঘের তৈরির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই সংখ্যালঘু পরিবারগুলো মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ বুধবার সকালে ওই জমিতে ঘের করার কাজ সাময়িক বন্ধ করে দেয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান হাওলাদার তার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন প্রায় ২২ একর কৃষি জমিতে মাছ চাষ করার জন্য গত কয়েক দিন ধরে ঘের তৈরির কাজ শুরু করেন। ঘের তৈরির জন্য ওই জমিতে মাটি কাটার মেশিন দিয়ে চারপাশে বেড়ি দিয়ে নালাও তৈরি করা হয়।

চেয়ারম্যান শাহজাহান হাওলাদার ওই ঘেরের মধ্যে স্থানীয় পঙ্কজ বেপারী ও তার সহোদর ভাই মনোজ বেপারী, প্রদীপ বেপারী, একই পরিবারে দ্বীপক বেপারী, প্রতিবেশী হাসি রানী, সুধির দেবনাথ ও সুশিল দেবনাথের পৈত্রিক ৫ একর ভোগ দখলীয় কৃষি জমি কোনো চুক্তি ছাড়াই মাটি কেটে জবর দখল করেন।

মঙ্গলবার দুপুরে ওই চেয়ারম্যান জোর করে ভুক্তভোগী সাত হিন্দু পরিবারের জমিতে নালা কাটা শুরু করলে এক পর্যায় হিন্দু পরিবারের সদস্যরা বাধা দেন। চেয়ারম্যান বাধা না শুনে জমির মাটিকাটা শুরু করলে হিন্দু পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার তার বিরুদ্ধে জবর দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই ঘেরের মধ্যের অধিকাংশ জমিই তার নিজের। কিছু জমির মালিক হিন্দু পরিবারগুলোর সঙ্গে চুক্তিপত্র ও সমঝোতার মাধ্যমেই ঘেরের কাজ শুরু করা হয়। স্থানীয় একটি কুচক্রি মহলের ইন্দনে সংখ্যালঘু পরিবারগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।’

বুধবার সকালে মঠবাড়িয়া উপজেলা জাতীয় হিন্দু মহাঐক্যজোটের সভাপতি শিক্ষক অমল চন্দ্র হালদারসহ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে চেয়ারম্যান জরুরি কাজে ঢাকা যাওয়ায় ফিরে আসার পরে বিষয়টি নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলে জানান।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ব্যাপারে ভুক্তভোগী হিন্দু পরিবারগুলোর পক্ষ থেকে জমি দখলের লিখিত অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতেই সাধারণ ডায়েরি করে ওই বিতর্কিত জমিতে কাজ বন্ধ করে দেয়া হয়েছে।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ঝিনাইদহে টাকা লুটে জড়িত আরও একজন গ্রেপ্তার, টাকা উদ্ধার

পরবর্তী সংবাদ

তারাবির সময় মসজিদে ককটেল বিস্ফোরণ, নেপথ্যে আ.লীগ!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM