বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /ভারত ৫ জানুয়ারির নির্বাচনকে ভালো বললে কষ্ট পায় বিএনপি
রাজনীতি

ভারত ৫ জানুয়ারির নির্বাচনকে ভালো বললে কষ্ট পায় বিএনপি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ জুন ২০১৬, ৮:২৪ এএম·সর্বশেষ: ২৫ জুন ২০১৬, ৮:২৪ এএম
ভারত ৫ জানুয়ারির নির্বাচনকে ভালো বললে কষ্ট পায় বিএনপি

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ভালো, ভারতীয় হাই কমিশনের কাছ থেকে এ ধরনের কথা শুনলে বিএনপি কষ্ট পায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রমজানের ১৮তম দিন শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের গোল্ডেন প্লেট রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা জানান তিনি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পদের চেয়ে রাজপথ বড় এমন দাবি করে বিএনপির নতুন কমিটিতে নেতৃত্বপ্রত্যাশীদের উদ্দেশ্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘পদ নয়, পথ (রাজপথ) বড়। সুতরাং পদের পেছনে না ছুটে পথ খুঁজুন। রাজনীতিবিদের জন্য রাজপথই আসল ঠিকানা। তাই ঘরে না থেকে রাজপথে নামুন। আমরা যদি রাজপথে থাকতে না পারি, তাহলে বড় পদ দিয়ে কিছু হবে না। এক সময় ওই পদ তিরস্কারের বস্তুতে পরিণত হবে।’

বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপিকে ধ্বংস করার জন্য সরকার নানা ষড়যন্ত্র-চক্রান্ত করছে। কিন্তু বিএনপি মরে নাই। যতো চেষ্টাই করা হোক না কেন, বিএনপিকে নির্মূল করা যাবে না। কারণ, এই দলটি জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের সঙ্গে আমরা অবশ্যই বন্ধুত্ব চাই। তবে সে বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। দেশবাসী চায়, ভারত কোনো ব্যক্তি কিংবা দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করুক। তারা আরো চায়, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত ইতিবাচক মানসিকতা প্রদর্শন করুক। এক্ষেত্রে তাদের ইতিবাচক সহযোগিতা-সহমর্মিতা থাকা ভালো।’

তিনি দাবি করে বলেন, ‘বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে বিএনপি তার প্রতিবাদ করবেই। অতীতেও প্রতিবাদ করেছে, এখনোও করছে, ভবিষ্যতেও করবে। কারণ, বাংলাদেশের স্বাধীনতা রক্ত দিয়ে কেনা। কারো তাবেদারি করার জন্য এই স্বাধীনতা নয়।’

এ প্রসঙ্গে গয়েশ্বর আরো বলেন, ‘ভারতীয় হাই কমিশনের কাছ থেকে যখন শুনি যে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ভালো, তখন আমরা কষ্ট পাই। আমরা সকল দেশের সঙ্গে বন্ধুত্ব চাই। তবে কেউ আমাদের ছোট বলে প্রভূত্ব ও দাদাগিরি দেখাবে, সেটা আমরা মেনে নিতে পারি না।’

বিএনপি জনগণের ভালোবাসায় সিক্ত দল উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, ‘জাতীয়তাবাদী চেতনায় সমৃদ্ধ বিএনপি শুধু ক্ষমতার জন্য যদি কারো সাথে আপোষ করতে চায়, তাহলে বিএনপির প্রতি জনগণের এই ভালোবাসা-দরদ হয়তো থাকবে না। সে কারণে আমাদের রাজনীতিকে আমাদের লালন করতে হবে। আমরা বিরোধী দলে আছি, ২০১৯ সাল কেন যতোদিন থাকতে হয় থাকবো।

কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ক্ষমতায় যাবো। আমরা যেদিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো, একানব্বই সালের মতো জনগণ সেদিন যদি আমাদের দায়িত্বভার দেয়, তাহলে সেদিনই আমরা দেশের দায়িত্বভার গ্রহণ করবো।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ঢাবির শিক্ষক অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনূস মৃধা, আয়োজক সংগঠনের সভাপতি হাজী মো. লিটন, সিনিয়র সহ-সভাপতি মো. সালাহউদ্দিন খান পিপিএম, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সর্দার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান নয়ন, ‘সিটি ও পৌর ফেডারেশন’র মহাসচিব এসএম মোশাররফ হোসেন মিলন, জিনাফ সভাপতি মিয়া মো. আনোয়ার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সিএমএইচে ভর্তি করা হল জেনারেল মাহবুবকে

পরবর্তী সংবাদ

গুপ্ত হত্যা বন্ধে সরকারকে গালি দিয়ে কোন লাভ নেই : তথ্যমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM