বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ব্যবসা ও অর্থনীতি
  3. /বাজেটে শুভংকরের ফাঁকি
ব্যবসা ও অর্থনীতি

বাজেটে শুভংকরের ফাঁকি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ জুন ২০১৬, ১১:৩৫ এএম·সর্বশেষ: ৬ জুন ২০১৬, ১১:৩৫ এএম
বাজেটে শুভংকরের ফাঁকি

বিডি নিউজ ৬৪: সদ্য প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে অর্থনীতিবিদ খন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, বাজেটে শুভংকরের ফাঁকি আছে। তবে বাজেটের একটা ভালো দিক হচ্ছে প্রতিবন্ধী চিহ্নিত করা। এই বাজেটে লক্ষ্য করার মতো একটা দিক এটা।

রোববার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘তথ্য অধিকার আইন ও প্রান্তজনবান্ধব সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি প্রকল্পের আওতায় ‘প্রস্তাবিত বাজেট ২০১৬-১৭ কতটা প্রান্তজন বান্ধব’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

টাকা থাকা সত্ত্বেও প্রকল্প বাস্তবায়ন না হওয়া অর্থনীতির জন্য শুভ লক্ষণ নয় মন্তব্য করে খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘অর্থপ্রাপ্তি সাপেক্ষে প্রকল্প বাস্তবায়নের জন্য ত্রিমাসিক পরিকল্পনা করে মনিটরিংয়ের ব্যবস্থা করলে সুফল পাওয়া যাবে। এটা না করলে শেষের দিকে গিয়ে প্রকল্প ব্যায় বেড়ে যায়। বাস্তবায়ন দক্ষতার জন্য বড় বড় প্রকল্পগুলি যদি ঝুলে যায় তবে তা সামগ্রিক অর্থনীতির জন্য ক্ষতিকর।’

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সামাজিক সুরক্ষা বলয়ে কিছু বরাদ্দ বাড়ানো হয়েছে। তবে তা প্রয়োজনীয়তার তুলনায় অপ্রতুল। নতুন ইন্ডাস্ট্রি করার জন্য বিনিয়োগে আকৃষ্ট করার জন্য বাজেটে অর্থমন্ত্রীর বক্তব্য স্পষ্ট নয়।

যা বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলবে। কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশের জন্য বড় রকমের চ্যালেঞ্জ। শিক্ষিতদের জন্য কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে বাজেট বক্তব্যে কোনো দিক নির্দেশনা নেই।’

এ অর্থনীতিবিদ বলেন, ‘খেলাপি ঋণের পরিমাণ এখন ১ লাখ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে খেলাপি ঋণ নিয়ে কোনো বক্তব্য নেই। ব্যাংকিং সেক্টর বেসরকারি খাতে দেওয়ার জন্য যারা বলে আমি মনে করি এটা ষড়যন্ত্র। যারা ব্যাংক নিতে চায় তারাই এই কথা বলে। আমাদের সক্ষমতা অর্জন করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা কল্যাণ অর্থনীতি থেকে আস্তে আস্তে ভোগবাদী অর্থনীতির দিকে ঝুঁকে যাচ্ছি। আয় এবং সম্পদ বৈষম্য প্রচণ্ড আকারে বেড়ে গেছে। আর এ বৈষম্য মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি করে তা অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমুন্নয় কো-অর্ডিনেটর দিলরুবা ইয়াসমীন চৌধুরী। প্যানেল আলোচক ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. এ কে এনামুল হক, সিনিয়র রিসার্চ ফেলো, বিআইআইএসএস ড. মাহফুজ কবীর।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর আগে
আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

৯ বছর আগে
উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

৯ বছর আগে
২০০ ছাড়াল রসুনের দাম

২০০ ছাড়াল রসুনের দাম

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

প্লাস্টিকের স্যান্ডেল থেকে ভ্যাট তুলে নেয়ার দাবি

পরবর্তী সংবাদ

বিকাশে দেয়া যাবে ল্যাবএইডের বিল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত