বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত
জাতীয়

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ জুন ২০১৬, ১১:১৯ এএম·সর্বশেষ: ৮ জুন ২০১৬, ১১:১৯ এএম
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য নিহত

বিডি নিউজ ৬৪: শিবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জেএমবি সদস্য কাউছার আলী (২৫) নিহত হয়েছে। পুলিশের দাবি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এ সদস্য সাত মাস আগে উপজেলার আটমুল ইউনিয়নের হরিপুরে শিয়া মসজিদে হামলা অংশ নেয়া জঙ্গিদলের সদস্য।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নের জামতলী ব্রিজের কাছে গুলিবিদ্ধ হয়ে এ জেএমবি সদস্যের মৃত্যু হয়। গত সোমবার রাতে আত্মঘাতি ওই হামলায় অংশ নেয়া আরেক সদস্য জামালউদ্দিন রাজশাহীর গোদাগাড়ীতে বন্দুকযুদ্ধে নিহত হয়। এ নিয়ে একদিনের ব্যবধানে রাজশাহী ও বগুড়ায় শিয়া মসজিদে হামলায় জেএমবির দুই জঙ্গি নিহত হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা, ৫টি হাতবোমা, ২টি ছোরা, একটি চাপাতি উদ্ধার করেছে। জেএমবি সদস্যদের ছোঁড়া বোমার স্প্লিন্টারে আহত হয়েছে দুই পুলিশ কনস্টেবল।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি সদস্যরা মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার কোনো একটি স্থাপনায় হামলা চালাতে পারে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শিবগঞ্জ-পীরব সড়কের বুড়িগঞ্জ ইউনিয়নের জামুরহাট-জামতলী ব্রিজের কাছে অবস্থান নেয়।

রাত সাড়ে ৩টার দিকে ৩ থেকে ৪ জন যুবক ব্যাগ হাতে ব্রিজের কাছাকাছি এলে পুলিশ তাদের থামতে বলে। কিন্তু ওই যুবকরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে।

এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে জেএমবি সদস্যরাও পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালাতে থাকে। এক পর্যায়ে গোলাগুলি থেমে যাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ জেএমবি সদস্য কাউছারকে আটক করে পুলিশ। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কাউছার আলী জয়পুরহাট জেলার কালাই উপজেলার কমরগ্রামের আমির আলীর ছেলে। পুলিশের কাছে সংরক্ষিত ছবি দেখে তারা নিশ্চিত হয় যে নিহত যুবক জেএমবি সদস্য এবং শিয়া মসজিদে বন্দুক হামলায় সরাসরি জড়িত ছিল।

বন্দুকযুদ্ধে পুলিশের দুই কনস্টেবল আবু রায়হান ও আলতাফ হোসেন হাতবোমার স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত জেএমবি সদস্যের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড এলাকায় শিয়া মসজিদে মাগরিবের নামাজের সময় একদল বন্দুকধারী হামলা চালায়। এতে মসজিদের মুয়াজ্জিন নিহত এবং কমপক্ষে ২ জন গুলিবিদ্ধ হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

পরবর্তী সংবাদ

চাঁদপুরে সড়কে ট্রাক্টর চলাচল নিষিদ্ধ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM