বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /ফেসবুক কি নারীদের স্তনবৃন্ত উম্মুক্ত করতে যাচ্ছে?
তথ্যপ্রযুক্তি

ফেসবুক কি নারীদের স্তনবৃন্ত উম্মুক্ত করতে যাচ্ছে?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৬, ১১:০৫ এএম·সর্বশেষ: ২৫ অক্টোবর ২০১৬, ১১:০৫ এএম
ফেসবুক কি নারীদের স্তনবৃন্ত উম্মুক্ত করতে যাচ্ছে?

বিডি নিউজ ৬৪: কী ধরনের বিষয়বস্তু প্রকাশ করা যাবে বা যাবে না সে সম্পর্কিত নীতিমালা পরিবর্তন করতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, ফেসবুকে কোনো কিছু প্রকাশসংক্রান্ত মানদণ্ডটি আরো নমনীয় করার পরিকল্পনা করছেন তারা। এতে অনেকে ধারণা করছেন, ফেসবুক হয়ত শিগগিরই যৌনতাসংক্রান্ত বিষয়বস্তু বা ছবি প্রকাশের অনুমোদনও দিতে শুরু করবে।

ফেসবুকের দু্ই ভাইস প্রেসিডেন্ট জোয়েল কাপলান এবং জাস্টিন ওসোফস্কি সম্প্রতি একটি ব্লগ আইটেমে লিখেছেন, "সংবাদ হওয়ার যোগ্য, তাৎপর্যপূর্ণ বা জনস্বার্থের জন্য লোকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন; এমন আরো অনেক আইটেম সামনের সপ্তাহগুলোতে প্রকাশের অনুমোদন দেব আমরা। আমাদের ইচ্ছা বা উদ্দেশ্য হলো নিরাপত্তা ঝুঁকি আরোপ ছাড়াই আমরা ফেসবুকে আরো বেশি বেশি ছবি এবং গল্প প্রকাশের অনুমোদন দেব।"

এখন নগ্নতাসম্পর্কিত ফেসবুকের দিকনির্দেশনাটি হলো : আমরা নারীদের বক্ষের এমন ছবি প্রকাশে বাধা দেই যাতে তাদের স্তনবৃন্ত উম্মুক্ত থাকে। তবে সক্রিয়ভাবে শিশুকে বুকের দুধ পান করানো অবস্থায় থাকা নারীর ছবি বা স্তন অপসারণের পর দাগযুক্ত উম্মুক্ত বক্ষের ছবিও প্রকাশের অনুমোদন দেই আমরা।

তারা বলেন, তবে এই বিষয়টি বেশ জটিল। আর ফেসবুকও স্বীকার করে, কোন ধরনের বিষয়বস্তু প্রকাশ করা যথাযথ বা যথাযথ নয় তা মূলত মানুষের অভিরুচি এবং সাংস্কৃতিক মূল্যবোধ দ্বারা নির্ণীত হয়।

নগ্নতা বা সহিংসতা সম্পর্কিত যেসব ছবি বিশ্বের কোনো অংশে গ্রহণযোগ্য সে সবই হয়ত আবার বিশ্বের অন্য কোনো অংশে গ্রহণযোগ্য নয় বা এমনকি বেআইনি।

ফেসবুক আরো জানায়, কী প্রকাশ করা যাবে আর কী প্রকাশ করা যাবে না তা নির্ধারণে তারা বিশেষজ্ঞ, সাংবাদিক, আইনশৃঙ্খলাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্যদের সঙ্গে পরামর্শ করবেন।

ফেসবুক গ্রুপেরই আরেকটি প্রতিষ্ঠান ইন্সটাগ্রামও নগ্নতার ব্যাপারে এখনও কঠোর নীতিমালা অনুরসণ করে। ইন্সটাগ্রামেও নগ্নতার অনুমোদন দেওয়া হয় না। তারাও ফেসবুকের মতোই নারীদের এমন কোনো ছবি প্রকাশের অনুমোদন দেয় না যাতে তাদের স্তনবৃন্ত উম্মুক্ত থাকে। তবে ইন্সটাগ্রামও সন্তানকে সক্রিয়ভাবে বুকের দুধ খাওয়ানো অবস্থায় থাকা নারীর ছবি প্রকাশ বাধা দেয় না।

টুইটারও নগ্নতা বিষয়ে প্রায় একই নীতিমালা অনুসরণ করে। টুইটারে সরাসরি পূর্ণ নগ্নতা বা আংশিক নগ্নতার অনুমোদন নেই। তবে নগ্নচিত্রকর্ম প্রকাশে বাধা দেয় না টুইটার। আর শিশুকে বুকের দুধ খাওয়ানো অবস্থায় নারীদের ছবি প্রকাশেরও অনুমোদন দেয় টুইটার।

এদিকে, 'ফ্রি দ্য নিপল' বা 'নারীদের স্তনবৃন্ত উম্মুক্ত কর' আন্দোলনের প্রবক্তারা চান ইন্সটাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের স্তনবৃন্তের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে তার অবসান ঘটুক। তাদের মতে নগ্নতা বিষয়ে বাস্তবে বা অনলাইনে পুরুষদের বেলায় যে নীতিমালা অনুসরণ করা হয় নারীদের বেলায়ও একই নীতিমালা অনুসরণ করা উচিত। রিহান্না, মাইলি সাইরাস এবং বেলা হাদিদের মতো বিখ্যাত নারীরাও এই মতের সমর্থক।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন  সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

৯ বছর আগে
মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

৯ বছর আগে
উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ব্রডব্যান্ড ব্যবসা গুটাচ্ছে গুগল

পরবর্তী সংবাদ

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে টুইটার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM