বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /প্রত্যক্ষদর্শী ১০ শিশু এখনো ঘুমাতে পারছে না
জাতীয়

প্রত্যক্ষদর্শী ১০ শিশু এখনো ঘুমাতে পারছে না

ন
নিফফাত ইভা· প্রতিবেদক
·প্রকাশ: ১৯ আগস্ট ২০২০, ২:০০ পিএম·সর্বশেষ: ১৯ আগস্ট ২০২০, ২:০০ পিএম
প্রত্যক্ষদর্শী ১০ শিশু এখনো ঘুমাতে পারছে না

ঈদের আগের দিন রাত। অন্য আট দশদিনের মতো হেফজখানার শিশুরা ছাদে গিয়েছিল গল্প করতে। গল্পও চলছিল বেশ।

কিন্তু কিছুক্ষণ পরেই তারা শুনতে পায় গুলির শব্দ। ওই ছাদ থেকে অল্প দূরত্বে বাহারছড়া এপিবিএন-এর চেকপোস্ট। যেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়।

এই দৃশ্য পুরোটা দেখেছে রাহামানিয়া তাফিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার দশ শিশু। এই দৃশ্য দেখে হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছাদ থেকে নেমে যায় তারা।

এর পর থেকেই প্রত্যক্ষদর্শী শিশুরা দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে। ঘটনার ১৮ দিন পরেও সেই স্মৃতি ভেসে আসছে তাদের চোখের সামনে। মাঝে মাঝে কেউ কেউ ঘুম থেকে আঁতকে ওঠছে।

মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন, ঈদে ছুটি কাটিয়ে গত কয়েকদিন আগে শিশুরা মাদ্রাসায় আবার ফিরলেও তাদের মধ্যে আতঙ্ক কমেনি এতোটুকু। শুধু তাই নয়, এসব শিশুদের প্রতিনিয়ত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন জিজ্ঞাসাবাদ করছে। ফলে তাদের মধ্যে সবসময় এক ধরনের আতঙ্ক কাজ করছে।

ভয়ে কারো সঙ্গে কথা বলছে না। কেউ কথা বলতে চাইলে লুকিয়ে যাচ্ছে। এদিকে গত শনিবার প্রত্যক্ষদর্শীদের গণশুনানির দিন তাদেরকে নিয়ে আসা হয় সাক্ষ্য দেয়ার জন্য।

সেই দিনও সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের বসিয়ে রাখা হয়। কিন্তু কোনো ধরনের সাক্ষ্য নেয়া হয়নি।

সরজমিন দেখা যায়, মাদ্রাসার সভাপতি নূরুল হক তাদেরকে শিঙ্গাড়া এনে দিয়েছে দুপুরে খাবার জন্য। ওইদিন এভাবে একটি শিঙ্গাড়া খেয়ে সারাদিন কেটেছে ওই শিশুদের। কথা হয় মাদ্রাসার সভাপতির সঙ্গে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন থেকে আমাদের বলা হয়েছিলো, তাদেরকে নিয়ে আসার জন্য। তাই নিয়ে আসছি। তাদের মানসিক অবস্থা কেমন জিজ্ঞেস করলে তিনি বলেন, ছোট বাচ্চাদের সামনে এতো বড় একটা ঘটনা ঘটেছে তাদের মানসিক অবস্থা কেমন তাতো বুঝতেই পারছেন।

তাদের মধ্যে যে প্রাণচাঞ্চল্য ছিল সেটা আর এখন নেই। মাঝে মধ্যে তারা এখনো কান্না করে। ঘটনার দিন কেউ ঘুমাতে পারেনি।

সবাই কান্নাকাটি করছিলো। ভয়ে মাদ্রাসা থেকে কেউ বের হয়নি। শিশুরা এখানে আসতে ভয় পাচ্ছিল।

তাই তাদের সঙ্গে আমি এসেছি।

এদিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে কথা হয় ওই দশ শিশুর সঙ্গে। তারা কি দেখেছিলো সেদিন? এমন প্রশ্ন করতেই অনেকের চোখে মুখে ভয়ের ছাপ।

এই শিশুগুলোর মধ্যে সেফায়েত উল্লাহ বলে, আমরা সেইদিন এশার নামাজের একটু পরে ছাদে ওঠেছিলাম। ছাদ থেকে রাস্তা স্পষ্ট দেখা যায়। ওইদিন একজনকে গুলি করতে দেখেছিলাম পুলিশকে।

এর আগে যাকে গুলি করেছে সে মাটিতে বসেছিলো হাত উপর করে। ওই শিশুদের মধ্যে আব্দুল আজিজ বলে, গুলির শব্দ তখন আমরা শুনছিলাম ও দেখছিলাম। আমাদের সবার কান্না চলে আসছে।

আমরা খুব ভয় পেয়ে নিচে নেমে যাই। ওইদিন রাতে ঘুমাতে পারেনি খুব ভয় পাচ্ছিলাম। পরে হুজুররা এসে আমাদের পাশে ছিল।

পরের দিন আমরা কয়েকজন ভয়ে বাড়ি চলে গিয়েছিলাম।

ওই মাদ্রাসার শিক্ষক ও বায়তুল জামে মসজিদের ইমাম নিজেও একজন প্রত্যক্ষদর্শী হাফেজ শহিদুল ইসলাম। তিনি বলেন, এশার নামাজের পর কয়েকজন ছাত্র ছাদে গিয়েছিল। এর আধাঘণ্টা পর একটি গুলির শব্দ শুনতে পাই।

তাছাড়া গুলির শব্দে ওরা কান্নাকাটি করছিলো। তখন আমি মনে করেছি ছাত্ররা দুষ্টামি করছে। তাই আমি ছাদে যাই।

গিয়ে দেখি ছাত্ররা কান্নাকাটি করলেও ওরা ভয়ে নড়তে পারছে না। পরে ছাদে ওঠার পর আমি দেখি একজন ভদ্রলোক দুই হাত উপরে তুলে মাটিতে বসে আছেন। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল।

কারণ ওখানে আলো ছিল। কাজী হাফেজ শহিদুল ইসলাম বলেন, এই অবস্থায় এসআই লিয়াকত (অস্ত্র হাতে ছিল, পরে নাম জানতে পারি) কয়েক সেকেন্ডের মধ্যে তাকে তিনটি গুলি করেন। এরপরে ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন।

এরপর তাকে রাস্তার পূর্বপাড়ে রাখা হয়। এর বিশ মিনিট পর দুটি সাদা গাড়ি আসছিল। আধা ঘণ্টা পর স্থানীয় ভাষায় ছারপোকায় (লেগুনায়) করে তাকে নিয়ে যাওয়া হয়।

আমি যা দেখেছি এর আগে থেকে শিশুরা গুলি করা পর্যন্ত তারা তা দেখেছিলো। আমি নিজেও খুব ভয় পেয়েছিলাম। বাচ্চাদের কথা কি বলবো।

বাচ্চারা ওইদিন রাতে ঘুমাতে পারেনি। এখনো অনেকে ঘুমাতে পারছে না। সূত্র:সংবাদমাধ্যম।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#টেকনাফ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নিফফাত ইভা

প্রতিবেদক

নিফফাত ইভা, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বাংলাদেশে নিরাপদে প্রাথমিক বিদ্যালয় খুলতে যেসব নির্দেশনা মানার প্রস্তাব করা হয়েছে

পরবর্তী সংবাদ

শিপ্রা মামলা করতে থানায় গিয়ে ফিরলেন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM