বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /‘পুলিশি হস্তক্ষেপে’ ইফতার বাতিলে জামায়াতের ক্ষোভ
রাজনীতি

‘পুলিশি হস্তক্ষেপে’ ইফতার বাতিলে জামায়াতের ক্ষোভ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ জুন ২০১৬, ১১:৪৮ এএম·সর্বশেষ: ৯ জুন ২০১৬, ১১:৪৮ এএম
‘পুলিশি হস্তক্ষেপে’ ইফতার বাতিলে জামায়াতের ক্ষোভ

বিডি নিউজ ৬৪: বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে জামায়াতে ইসলামী আয়োজনে ইফতার মাহফিল পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে দলটি।

বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ইফতারের আয়োজন করেছিলেন।

কিন্তু গত রাতে হোটেল কর্তৃপক্ষ স্থানের অনুমতি বাতিল করেছে। দলটি বলছে, পুলিশের হস্তক্ষেপেই হোটেল কর্তৃপক্ষ অনুমতি বাতিল করতে বাধ্য হয়েছে।

দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের কর্মকর্তা এম. আলম স্বাক্ষরিত একটি বিবৃতিতে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে ডা. শফিকুর বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতি বছরের ন্যায় এ বছরও কূটনীতিকগণের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছিল। কিন্তু ইফতার মাহফিলের ঠিক আগের রাতে পুলিশের অযাচিত হস্তক্ষেপের কারণে হোটেল কর্তৃপক্ষ স্থানের অনুমতি বাতিল করতে বাধ্য হন।’

‘বর্তমান সরকার ইফতার মাহফিলের মতো একটি ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পর্যন্ত সহ্য করতে পারছে না। সরকার গণবিচ্ছিন্ন হয়ে একদলীয় শাসনের দিকে অগ্রসর হচ্ছে, এটা তারই আরেকটি প্রমাণ’, বলেন তিনি।

কিন্তু জনগণ একদলীয় শাসন কখনো মেনে নেবে না, উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণতন্ত্রের কফিনে সর্বশেষ পেরেক ঢুকিয়ে সরকার স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাই গণতন্ত্র হত্যা করার ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক সকল মানুষকে এগিয়ে আসতে হবে।’

দলটির পক্ষে ‘অপারগতার’ কথা স্বীকার করে আমন্ত্রিত কূটনীতিকদের কাছে দুঃখও প্রকাশ করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

গুপ্তহত্যা রুখে দিতে মাঠে নামছে ছাত্রলীগ

পরবর্তী সংবাদ

'হানিফ' ও 'জয়বাংলা' স্লোগান দিয়ে কালের কণ্ঠের কুষ্টিয়া অফিসে হামলা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত