বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /পুরোনো স্মার্টফোন যে ১০ কাজে লাগানো সম্ভব
তথ্যপ্রযুক্তি

পুরোনো স্মার্টফোন যে ১০ কাজে লাগানো সম্ভব

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০১৬, ১:৪৬ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০১৬, ১:৪৬ পিএম
পুরোনো স্মার্টফোন যে ১০ কাজে লাগানো সম্ভব

বিডি নিউজ ৬৪: প্রতি বছরই স্মার্টফোন উৎপাদকরা প্রচুর সংখ্যক নতুন হ্যান্ডসেট বাজারে ছাড়েন। এসব হ্যান্ডসেটের কোনো কোনোটি কম্পানির শীর্ষ প্রতীক। অন্যগুলো মাঝারি এবং সাশ্রয়ী মূল্যের। বেশিরভাগ স্মার্টফোনই অন্তত ২ থেকে ৩ বছর ধরে ব্যবহার করা সম্ভব। তবে অনেকেই আবার সর্বশেষ এবং সবচেয়ে ভালো ডিভাইসটি বাজারে আসা মাত্রই তা কিনে ফেলেন।

কিন্তু নতুন হ্যান্ডসেট কেনার ফলে পুরোনোটি যে একেবারে অকেজো হয়ে পড়ে এমনটা ভাবা ঠিক নয়। পুরোনো স্মার্টফোনটিকেও কাজে লাগানোর বেশ কিছু উপায় আছে। জেনে নিন কীভাবে:

১. নিরাপত্তা ক্যামেরা

আজকাল প্রতিটি স্মার্টফোনের সঙ্গেই যথেষ্ট সুন্দর ও শক্তিশালি ক্যামেরা ব্যবহার থাকে। সুতরাং আপনার যদি একাধিক পুরোনো স্মার্টফোন থাকে তাহলে সেগুলো আপনি আপনার বাড়ি বা অফিসের নিরাপত্তা নজরদারিতে ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আপনার শুধু বাড়তি একটি আইপি ওয়েবক্যাম বা ক্ষুদ্র ক্যাম মনিটর যুক্ত করতে হবে।

এছাড়া ওয়েবব্রাউজারের মাধ্যমে লাইভ ভিডিও দেখা, ক্লাউড স্টোরেজ সার্ভিসে রেকর্ডকৃত ভিডিও আপলোড করার কাজেও পুরোনো স্মার্টফোন ব্যবহার করতে পারেন।

২. গাড়িতে জিপিএস

নতুন কোনো শহরে ভ্রমণে যাওয়া বা জ্যামে আটকে থাকার সময় সঙ্গে একটি জিপিএস থাকাটা যেন আজকাল জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। আর আপনার পুরোনো স্মার্টফোনটি এ কাজে খুবই উপযোগী বলে প্রমাণিত হতে পারে।

আপনাকে যা করতে হবে তা হলো শুধু হেয়ার উই গো বা গুগল ম্যাপস এর মতো একটি ম্যাপিং অ্যাপ ইনস্টল করতে হবে। এই অ্যাপটি টার্ন-বাই-টার্ন ভয়েস নেভিগেশন ফিচারযুক্ত এবং আপনি এমনিক অফলাইনে ব্যবহারের জন্যও ডাউনলোডকৃত পূর্ণ ম্যাপ ব্যবহার করতে পারবেন।

৩. ডিজিটাল ফটো ফ্রেম

আমাদের প্রায় সকলেরই পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে একাধিক ছবি থাকে। যা আমরা বাড়িতে বা অফিসের কোনো ডেস্ক ফ্রেমে সাজিয়ে রেখে প্রদর্শণ করি।

বিষয়টিকে একটি প্রযুক্তির ছোঁয়ায় আরো সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব। আপনি আপনার পুরোনো স্মার্টফোনটিতে ডিজিটাল ফটো ফ্রেম ইনস্টল করার মাধ্যমে একে একটি ডিজিটাল ফটো ফ্রেমে রুপান্তরিত করতে পারেন। এরপর এতে আপনার প্রিয় ছবিগুলো স্লাইড শোর মাধ্যমে প্রদর্শণ করতে পারেন। এতে অ্যানিমেশন ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং এমনকি ব্যাটারি স্ট্যাটাস ও সময় প্রদর্শণের মতো অপশনও রয়েছে।

৪. মিডিয়া সার্ভার

আপনি যদি অন্য ডিভাইসে মিউজিক ও ভিডিওর মতো মাল্টিমিডিয়া কন্টেন্ট চালান করতে চান তাহলে পুরোনো স্মার্টফোনটিকে আপনি কেবল একটি মিডিয়া সার্ভারে রুপান্তরিত করুন। প্লেক্স বা বাবলইউপিএনপি-র মতো অ্যাপগুলো ব্যবহার করে আপনি সহজেই তা করতে পারেন। স্ট্রিমিং ফিচারগুলোর বেশিরভাগই ডিএলএনএ সামঞ্জস্যপুর্ণ ডিভাইসের সঙ্গে কাজ করতে সক্ষম।

৫. সার্বজনীন টিভি রিমোট কন্ট্রোলার

এয়ার কন্ডিশনার এবং টেলিভিশনের মতো প্রায় সকল আধুনিক ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেরই নিজস্ব রিমোট কন্ট্রোলার থাকে। আর আপনার পুরোনো স্মার্টফোনে যদি কোনো আইআর ব্লাস্টার থাকে তাহলে আপনি সেটিকে সার্বজনীন রিমোট কন্ট্রোলারে রুপান্তরিত করতে পারবেন। যা টিভিসহ অন্যান্য ঘরোয়া যন্ত্রপাতিতেও ব্যবহারযোগ্য।

৬. ডেডিকেটেড মিডিয়া প্লেয়ার/গেমিং ডিভাইস

আমাদের প্রায় সকলেই গান শোনা, সিনেমা দেখা এবং গেম খেলার জন্য স্মার্টফোন ব্যবহার করি। সুতরাং আপনার পুরোনো স্মার্টফোনটিকে আপনি পুরোপুরি একটি মিডিয়া প্লেয়ার বা বহনযোগ্য গেমিং ডিভাইসেও রুপান্তরিত করতে পারেন।

এজন্য আপনাকে শুধু সকল অপ্রত্যাশিত অ্যাপস অপসারণ করে একটি ভালো মানের মিডিয়া প্লেয়ার ইনস্টল করতে হবে। এরপর আপনার মিডিয়া কালেকশনগুলো লোডআপ করে কাজ চালিয়ে যান।

৭. ই-বুক রিডার

ডিজিটাল প্রযুক্তিতে বই পড়ার জন্য অ্যামাজন কিন্ডল এর মতো ই-রিডারের জুড়ি মেলা ভার। তবে আপনি আপনার পুরোনে স্মার্টফোনটিকেও ই-রিডার হিসেবে ব্যবহার করতে পারেন। অ্যামাজোন, বার্নস এবং নোবল এবং কোবোর মতো সকল ই-রিডার তৈরিকারকেদেরই আলাদা আলাদা অ্যাপস আছে। এদের কোনো একটি অ্যাপস আপনি আপনার স্মার্টফোনেও ইনস্টল করে নিয়ে সেটিকে ই-রিডারে রুপান্তরিত করতে পারেন।

৮. ওয়্যারলেস হটস্পট

পুরোনা স্মার্টফোনটিতে আপনি সার্বক্ষণিকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। আপনাকে যা করতে হবে তা হলো শুধু থ্রি জি বা ফোর জি কানেকশনযুক্ত একটি মোবাইল সিম বা নাম্বার এতে ঢুকিয়ে দিতে হবে। এরপর সেটিকে ওয়্যারলেস হটস্পট হিসেবে ব্যবহার করুন।

৯. অ্যাপস উদ্ভাবন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বেলায় এ বিষয়টি বিশেষভাবে সত্য। অ্যান্ড্রয়েড ওএস এর ওপেন-সোর্স বৈশিষ্ট গিকস এবং টিঙ্কারারস এর জন্য স্বপ্ন বাস্তবায়ন সম্ভবপর করে তুলেছে।

অসংখ্য অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রচুর সংখ্যক অ্যাপস, লঞ্চার, থিম এবং এমনকি সম্পূর্ণ আরওএম সহজলভ্য। সুতরাং আপনারও যদি পুরোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে থাকে তাহলে আপনিও অ্যাপস ডেভেলপমেন্ট এবং শেখার কাজে সেটিকে ব্যবহার করতে পারেন।

১০. বাচ্চাদের খেলনা

মিষ্টান্ন এবং খেলনা নিয়েই বাচ্চাদের সন্তুষ্ট থাকার দিন এখন শেষ। আজকাল প্রায় প্রতিটি বাচ্চাই যত তাড়াতাড়ি সম্ভব একটি স্মার্টফোনের মালিক হতে চায়। নতুন ফোন কিনে দেওয়া সম্ভব না হলে আপনিও আপনার পুরোনো স্মার্টফোনটি বাচ্চাকে দিয়ে সন্তুষ্ট করতে পারেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন  সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

৯ বছর আগে
মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

৯ বছর আগে
উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বাজারের ১৫টি সেরা ক্যামেরার স্মার্টফোন

পরবর্তী সংবাদ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সময় বন্ধ হচ্ছে না ফেসবুক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM