বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ব্যবসা ও অর্থনীতি
  3. /পঞ্চগড়ে বেড়েই চলছে চিনির দাম, বিপাকে ক্রেতা
ব্যবসা ও অর্থনীতি

পঞ্চগড়ে বেড়েই চলছে চিনির দাম, বিপাকে ক্রেতা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ জুন ২০১৬, ১০:৩০ এএম·সর্বশেষ: ২৭ জুন ২০১৬, ১০:৩০ এএম
পঞ্চগড়ে বেড়েই চলছে চিনির দাম, বিপাকে ক্রেতা

বিডি নিউজ ৬৪: পঞ্চগড়ে বেড়েই চলেছে চিনির দাম। প্রতিদিনই বস্তা প্রতি ১শ থেকে ২শ টাকা বৃদ্ধি পাচ্ছে। ডিলাররা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সঙ্কট তৈরি করায় বিপাকে পড়েছেন খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চিনিতে বেড়েছে ১০ থেকে ১২ টাকা।

পঞ্চগড় বাজারে গিয়ে দেখা যায়, খুচরা বিক্রেতারা প্রতি কেজি চিনি ৬২ টাকা দরে বিক্রি করছেন। যা এক সপ্তাহ আগে ছিল ৫০ টাকা। চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নির্ধারিত ডিলাররা কৃত্রিম সঙ্কট তৈরি করে প্রতিদিনই চিনির দাম বৃদ্ধি করছেন বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের।

লাগামহীনভাবে চিনির দাম বৃদ্ধি হওয়ায় বিপাকে পড়েছে এ জেলার সাধারণ মানুষ। হঠাৎ এভাবে চিনির দাম মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছে সাধারণ ক্রেতারা।

পঞ্চগড় হাফিজাবাদ এলাকার কৃষক আব্দুর রশিদ বলেন, ‘এক সপ্তাহ আগে ৫০ টাকা কেজি দরে চিনি কিনেছি। এখন ৬২ টাকা দরে কিনতে হচ্ছে। এভাবে চিনির দাম বাড়তে থাকলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে পড়বে।’

ক্ষুদ্র ব্যবসায়ীরা পঞ্চগড়ের বিশিষ্ট ব্যবসায়ী ও চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নির্ধারিত ডিলার শরীফ হোসেনকে এই সমস্যার জন্য দায়ী করছেন। জেলায় নিবন্ধিত ৯ জন ডিলারদের মধ্যে তিনি একাই একাধিক নামে ৪টি ডিলার শিপ নিয়েছেন। রমজানের আগেই চিনি স্টক করে তিনি প্রতিদিনই চিনির দাম বৃদ্ধি করছেন বলে জানা যায়।

ডিলারদের কাছে জিম্মি ক্ষুদ্র ব্যবসায়ীরা নিরুপায় হয়ে প্রতিদিনই নতুন দরে কেনা চিনি বিক্রি করে চলেছেন। গত কয়েক দিন থেকে তারা বস্তা প্রতি ১শ থেকে ২শ টাকা বেশিতে চিনি ক্রয় করতে বাধ্য হচ্ছেন।

পঞ্চগড় বাজারের ক্রেতা আব্দুস সবুর বলেন, ‘রমজান মাসে এমনিতেই চিনির চাহিদা একটু বেশি। এই সময় চিনির দাম বাড়ায় আমরা হতাশ। তবে সরকার যদি এই বিষয়ে ব্যবস্থা নেয় তাহলে আমরা সাধারণ ক্রেতারা স্বস্তি পাবো।’

পঞ্চগড় বাজারের মুদি দোকানদার মুকুল হোসেন বলেন, ‘এই সমস্যা ডিলাররা তৈরি করেছে। তাদের কাছে আমরা যেমন দরে চিনি ক্রয় করছি ঠিক তেমন দরেই ক্রেতাদের কাছে বিক্রি করছি। জেলার ৯ জন ডিলারের মধ্যে ৪ জনই এক পরিবারের। তারাই পঞ্চগড়ে চিনি দাম বৃদ্ধির জন্য দায়ী। উল্টো ক্রেতাদের জবাব দিতে হয় আমাদের।’

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ডিলার শরীফ এন্টার প্রাইজের ম্যানেজার মোতাহার হোসেন বলেন, ‘পঞ্চগড়ের ৯ জন ডিলারদের মধ্যে যে বরাদ্দ তা এ জেলার চাহিদার তুলনার অনেক কম। যে কারণে আমাদের বাইরের ডিলারদের কাছে অতিরিক্ত দামে চিনির কাগজপত্র (ডিও) কিনতে হচ্ছে।’

তিনি চিনি কল থেকে প্রতি মেট্রিক টন চিনি ৪৮ হাজার টাকা দরে কেনার কথা স্বীকার করে বলেন, ‘আমাদের বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় বাইরের ডিলারদের কাছে অতিরিক্ত দামে কাগজপত্র (ডিও) কিনে চিনি উত্তোলন করছি। এ কারণে বাজারে চিনির দাম একটু বৃদ্ধি পেয়েছে।’

পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী (ডিলার) সিন্ডিকেটের মাধ্যমে এই কৃত্রিম সঙ্কট তৈরি করেছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর আগে
আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

৯ বছর আগে
উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

৯ বছর আগে
২০০ ছাড়াল রসুনের দাম

২০০ ছাড়াল রসুনের দাম

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ঈদের ছু‌টি‌তে ব্যাংক খোলা রাখ‌ার দা‌বি ব্যবসায়ী‌দের

পরবর্তী সংবাদ

৪৬ কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সংস্কার কাজ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত