বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /দ্বিতীয় ম্যাচেও ফলো অনে পড়ল শ্রীলঙ্কা
খেলাধুলা

দ্বিতীয় ম্যাচেও ফলো অনে পড়ল শ্রীলঙ্কা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৯ মে ২০১৬, ৪:৫৮ পিএম·সর্বশেষ: ২৯ মে ২০১৬, ৪:৫৮ পিএম
দ্বিতীয় ম্যাচেও ফলো অনে পড়ল শ্রীলঙ্কা

সাঙ্গাকারা-মাহেলার অনুপস্থিতিটা হাড়ে হাড়ে টের পাচ্ছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয়বার ফলো অনে পড়ল দলটি। প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করেছিল। দল হেরেছিল ইনিংস ও ৮৮ রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচেও ব্যতিক্রম হয়নি। প্রথম ইনিংসে অল আউট হয়েছে মাত্র ৪৩.৩ ওভারে। ইংল্যান্ডের করা ৪৯৮ রানের বিপরীতে ম্যাথুজরা করেছে মাত্র ১০১ রান।

টেস্টের তৃতীয় দিন রোববার ৯১ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। হাতে ছিল মাত্র ২ উইকেট। এদিন মাত্র ১০ রান সংগ্রহ করতেই ইনিংস গুটিয়ে যায় তাদের। ৩৯৭ রানে পিছিয়ে থেকে ফলো অনে পড়ল তারা।

২০১০ সালের পর এই প্রথম টানা দুই ম্যাচে ইংল্যান্ড কোনো দলকে ফলো অনে ফেলতে পারল। ছয় বছর আগে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়েছিল ইংলিশরা। আর ২০১৩-১৪ সালের পর এই প্রথম কোনো দল টানা দুই ম্যাচ ফলো অনে পড়ল।

হেডিংলি টেস্টের মতো চেষ্টার লি স্ট্রিটেও ইংলিশ পেসাররা লঙ্কান ব্যাটসম্যানদের কোমর সোজা করে দাঁড়াতেই দিচ্ছেন না। মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা পরবর্তী প্রজন্ম ইংল্যান্ডে গিয়ে দিশা পাচ্ছেন না।

এদিন ১২ রান নিয়ে খেলা শুরু করেন থিরিমান্নে। তার সঙ্গে শূন্য রান নিয়ে মাঠে নামেন সুরঙ্গা লাকমল। তিনি রানের খাতা আর খুলতে পারেননি। ব্রডের শিকারে পরিণত হয়েছেন। শেষ উইকেটে হিসেবে মাঠ থেকে বিদায় নেয়া থিরিমান্নে ইনিংস থামল ১৯ রানে। তাকে বিদায় করেছেন অ্যান্ডারসন।

শ্রীলঙ্কার পক্ষে ৬২ বলে ৩৫ রানের ইনিংস খেলতে পেরেছেন কেবল কুশল মেন্ডিস। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ তড়িঘড়ি করতে গিয়ে নিজের উইকেট দিয়ে এসেছেন মাত্র ৩ রান করে। কুশল সিলভা ২২ বলে ১৩, রঙ্গনা হেরাথ ৪৬ বলে ১২ ও লাহিরু থিরিমান্নে ৬৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।

৯ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছেন ক্রিস ওকস। স্টুয়ার্ট ব্রড ৪ উইকেট পেয়েছেন ৪০ রান দিয়ে। আগের টেস্টে ১০ উইকেট পাওয়া জেমস অ্যান্ডারসন ৩ উইকেট নিয়েছেন ৩৬ রানে।

ইংল্যান্ড ১৩২ ওভারে ৯ উইকেটে ৪৯৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছিল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মুস্তাফিজ নয়, অন্য কারণে হায়দরাবাদকে সমর্থন করবে বাংলাদেশ

পরবর্তী সংবাদ

গুজরাট শিবিরে আলোচনার কেন্দ্রে মুস্তাফিজ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত