বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ব্যবসা ও অর্থনীতি
  3. /থাইল্যান্ড নয়, ইউরোপ আমেরিকাতেও রপ্তানি হতে পারে ওয়ালটন
ব্যবসা ও অর্থনীতি

থাইল্যান্ড নয়, ইউরোপ আমেরিকাতেও রপ্তানি হতে পারে ওয়ালটন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০১৬, ৫:২৪ পিএম·সর্বশেষ: ৫ সেপ্টেম্বর ২০১৬, ৫:২৪ পিএম
থাইল্যান্ড নয়, ইউরোপ আমেরিকাতেও রপ্তানি হতে পারে ওয়ালটন

বিডি নিউজ ৬৪: ‘আমরা খোঁজ নিয়েছি ওয়ালটন বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল উৎপাদনকারী। তারা আন্তর্জাতিক মানের হোম পণ্য তৈরি করছে। ওয়ালটন পণ্যের মান থাইল্যান্ডসহ আশিয়ান দেশভূক্ত অঞ্চলে গ্রহণযোগ্য।

এমনকি ইউরোপা আমেরিকাতেও তা রপ্তানি হতে পারে। থাই ব্যবসায়ীদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে শুধু থাইল্যান্ডেই নয়; আশিয়ান অঞ্চলের দেশগুলোতে বাজার সম্প্রসারিত হতে পারে ওয়ালটনের। ওয়ালটনের উত্থান শুধু বাংলাদেশে নয়, বিশ্বেও অন্যান্য দেশের জন্যও উদাহরণ।’

আজ সোমবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন শেষে এসব কথা বলেন থাইল্যান্ড বোর্ড অব ইনভেস্টমেন্ট এর ডেপুটি সেক্রেটারি জেনারেল চোকেদী কায়েসাং।

ডেপুটি সেক্রেটারি জেনারেল কায়েসাং এর নেতৃত্বে থাইল্যান্ডের ২০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল এদিন ওয়ালটন কারখানা পরিদর্শন করেন। তারা ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরেজমিনে প্রত্যক্ষ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আলম, নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ও আশরাফুল আম্বিয়া, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর লে. কর্নেল (অব.) আব্দুল কাদের, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম এবং কর্নেল (অব.) এস এম শাহাদাত আলম।

ওয়ালটন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে চোকেদী কায়েসাং বলেন, বাংলাদেশ বিশ্বের দ্রুত অগ্রসরমান অর্থনীতি দেশগুলোর মধ্যে অন্যতম। তাই থাইল্যান্ড বোর্ড অব ইনভেস্টমেন্ট এবং ইলেকট্রনিক্স, অটোমোবইলসহ অন্যান্য খাতের ব্যবসায়ীরা বাংলাদেশের সম্ভাবনাময় বিনিয়োগ খাতগুলো সম্পর্কে জানতে আগ্রহী।

তিনি আরো বলেন, ওয়ালটন পণ্যের উৎপাদন প্রক্রিয়া এবং পণ্যমান দেখে আমরা মুগ্ধ। কারখানার উৎপাদন প্রক্রিয়ায় রয়েছে অত্যাধুনিক মেশিনারিজ, প্রোডাকটিভ কর্মীবাহিনী এবং সুষ্ঠু ব্যবস্থাপনা। থাইল্যান্ড, আসিয়ানভুক্ত দেশ, ইউরোপ ও আমেরিকার স্ট্যান্ডার্ড অনুযায়ী বিভিন্ন পণ্য তৈরি করছে ওয়ালটন। এসব কারণেই ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন খাতে ওয়ালটন শীর্ষে। যা অন্যান্য দেশের কাছেও অনুসরণীয়।

থাই বোর্ড অব ইনভেস্টমেন্টের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো জানান, ওয়ালটন পণ্যের ক্ষেত্রে থাইল্যান্ড সম্ভাবনাময় একটি বাজার। থাইল্যান্ডের মাধ্যমে দক্ষিণ এশিয়া তথা আসিয়ানভুক্ত দেশগুলোতেও বাজার সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে ওয়ালটনের। এই বিশাল অঞ্চলে বাজার সম্প্রসারণে থাই ব্যবসায়ীদের সাথে শক্তিশালী ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন তিনি।

এর আগে তারা ওয়ালটনের কর্পোরেট ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর প্রথমে তারা ওয়ালটনের প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার এবং পরে ফ্রিজ, টেলিভিশন, এয়ারকন্ডিশনার এবং অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর আগে
আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

৯ বছর আগে
উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

৯ বছর আগে
২০০ ছাড়াল রসুনের দাম

২০০ ছাড়াল রসুনের দাম

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ব্রাইটন ও পদ্মা জেনারেল হাসপাতালকে ২২ লাখ টাকা জরিমানা

পরবর্তী সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণ করুন : বাণিজ্যমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত