বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ব্যবসা ও অর্থনীতি
  3. /ঢাকা দক্ষিণের ৩১৮৩ কোটির বাজেট ঘোষণা
ব্যবসা ও অর্থনীতি

ঢাকা দক্ষিণের ৩১৮৩ কোটির বাজেট ঘোষণা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৮ জুলাই ২০১৬, ৬:৩৬ পিএম·সর্বশেষ: ২৮ জুলাই ২০১৬, ৬:৩৬ পিএম
ঢাকা দক্ষিণের ৩১৮৩ কোটির বাজেট ঘোষণা

বিডি নিউজ ৬৪: ২০১৬-১৭ অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩ হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। একই সঙ্গে গত অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ২ হাজার ৮৫ কোটি ৩৬ লাখ টাকার থেকে সংশোধিত ১ হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়।

মেয়র জানান, এবার ২০১৬-১৭ অর্থবছরের নিজস্ব উৎস থেকে ১ হাজার ৩৯১ কোটি ২৭ লাখ টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য উৎস থেকে ধরা হয়েছে ১১ কোটি ১২ লাখ টাকা এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ৭০৩ কোটি ৩২ লাখ টাকা।

অন্যদিকে, সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৯০০ কোটি টাকা।

মেয়র জানান, এবার বাজেটে ডিএসসিসির নিজস্ব উৎস থেকে আয়ের খাতগুলো হলো- হোল্ডিং ট্যাক্স থেকে ৫০০ কোটি টাকা, বাজার সালামি থেকে ৬৫০ কোটি, বাজার ভাড়া ৩০ কোটি, ট্রেড লাইসেন্স ফি বাবদ ৬৫ কোটি, রিকশা লাইসেন্স বাবদ ৩ কোটি ৬০ লাখ, বাস-ট্রাক টার্মিনাল থেকে ৫ কোটি ৬০ লাখ, অস্থায়ী পশুর হাট ইজারা বাবদ ৫ কোটি ৬০ লাখ, রাস্তা খনন ফি বাবদ ২৮ কোটি, যন্ত্রপাতি ভাড়া বাবদ ১০ কোটি, সম্পত্তি হস্তান্তর কর খাতে ৬৫ কোটি, শিশু পার্ক থেকে ৬ কোটি ৭০ লাখ, কমিউনিটি সেন্টার বাবদ আয় ৩ কোটি, অস্থায়ী আমানতের সুদ বাবদ ৩ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে।

অন্যদিকে, এবার অর্থবছরে সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়ন ছাড়াও বাজেটে উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলো হলো- বেতন বাবদ ২৪০ কোটি টাকা, ভৌত অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে ৫৬০ কোটি ৬৯ লাখ, বিদ্যুৎ, জ্বালানি, পানি ও গ্যাস বাবদ ৭৯ কোটি, মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ২৯ কোটি ৭৫ লাখ, মশক নিয়ন্ত্রণে সাড়ে ১১ কোটি টাকা, বিশেষ উন্নয়ন প্রকল্প খাতে ২০ কোটি টাকা।

এছাড়া নাগরিক বিনোদনমূলক সুবিধাদি উন্নয়ন খাতে ১৫১ কোটি ৫০ কোটি, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন খাতে ৫৩৪ কোটি ৬৬ লাখ, সরঞ্জাম, যন্ত্রপাতি ও সম্পদ ক্রয় বাবদ ২০৭ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে বলে মেয়র জানিয়েছেন।

বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, আমরা উত্তর সিটি করপোরেশন থেকে উন্নয়ন কাজে শতভাগ এগিয়ে। গত বছর আমরা যখন দায়িত্ব নিই তখন ডিএসসিসির দায়-দেনা ছিল প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা। এবার আমরা সে দেনা থেকে মুক্তি পেয়েছি। এর অন্যতম কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনার।

সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল ও সচিব খান মোহাম্মদ রেজাউল করিমসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর আগে
আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

৯ বছর আগে
উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

৯ বছর আগে
২০০ ছাড়াল রসুনের দাম

২০০ ছাড়াল রসুনের দাম

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

৬ মাসেও উদ্ধার হয়নি রিজার্ভ চুরির টাকা

পরবর্তী সংবাদ

সিংহভাগ বাজার দখলে ওয়ালটনের কৌশল নির্ধারণ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত