বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /জয়ের দেখা পেল কুমিল্লা টানা ৫ হারের পর
খেলাধুলা

জয়ের দেখা পেল কুমিল্লা টানা ৫ হারের পর

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৬, ১০:২৩ পিএম·সর্বশেষ: ১৯ নভেম্বর ২০১৬, ১০:২৩ পিএম
জয়ের দেখা পেল কুমিল্লা টানা ৫ হারের পর

বিডি নিউজ ৬৪: বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন তারা। কিন্তু মাশরাফি বিন মুর্তজার দলকে এবার টুর্নামেন্ট শুরু করে টানা ৫ ম্যাচ হারতে হয়েছে। অবশেষে দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এল তারা।

চট্টগ্রামে শনিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে রাজশাহী কিংসকে ৩২ রানে হারিয়েছে কুমিল্লা। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫২ রান তুলেছিল কুমিল্লা। জবাবে ১৯ ওভারে ১২০ রানে অল আউট রাজশাহী।

৫ ম্যাচে এটি রাজশাহীর চতুর্থ হার। ৪ উইকেট নিয়েছেন কুমিল্লার পাকিস্তানি পেসার সোহেল তানভির। ম্যাচ সেরা তিনি।

৩ উইকেট তরুণ পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের।

গেলবার মাঠে দাঁড়িয়ে শুধু অধিনায়কত্ব করেই শিরোপাটা তুলে নিয়েছিলেন মাশরাফি। নিজে খুব বল করতে পারেননি ইনজুরির জন্য। তার সেই নেতৃত্বের ম্যাজিকের কিছুটা ফিরে এল রাজশাহীর বিপক্ষের ম্যাচে।

টিনএজার স্পিনার নাজমুল হোসেন শান্তকে নিয়ে বোলিং ওপেন করেছিলেন মাশরাফি নিজে। দুজনার ৪ ওভারের পর কোনো উইকেট না হারিয়ে ২২ রাজশাহীর। পঞ্চম ওভারে সোহেল তানভিরকে আনলেন মাশরাফি।

জোড়া আঘাত হানলেন পাকিস্তানের ভিন্ন রকমের অ্যাকশনের পেসার। পর পর দুই বলে তুলে নিলেন জুনায়েদ সিদ্দিকি (১০) ও রাজশাহীর ব্যাটিং স্তম্ভ সাব্বির রহমানকে (০)।

পরের দুই ওভার আবার নাজমুল-মাশরাফি জুটির। এরপর ২০ বছরের পেসার মোহাম্মদ সাইফুদ্দিনকে বল দেন মাশরাফি। এই তরুণ শিকার করেন সংগ্রাম করতে থাকা উমর আকমলকে (৩)।

৮ ওভারের পরে অবস্থাটা দেখুন। ৩ উইকেটে ৪১ রান রাজশাহীর। নাজমুল-মাশরাফি ৬ ওভারে দিয়েছেন ২৫ রান। দুজন ১ ওভার করে বোলিংয়ে ৩ উইকেট। পিছিয়ে পড়া রাজশাহীকে টেনে নিচ্ছিলেন ওপেনার মুমিনুল হক। নুরুল হাসান (৮) সাইফুদ্দিনের দ্বিতীয় শিকার হলেন।

কিন্তু ডাচ পেসার রায়ান টেন ডোস্কাট ১৪তম ওভারে কুমিল্লাকে হারানোর ব্যবস্থা প্রায় করে বসেছিলেন। ৫টি ওয়াইড দিলেন। ওই ওভারে ১৯ রান। তবে শেষ বলে দেয়াল হয়ে দাঁড়ানো মুমিনুলকে তুলে নিয়ে ডোস্কাট স্বস্তি দিয়েছেন কুমিল্লাকে। ৪৩ বলে ৫২ করে ফিরেছেন মুমিনুল।

এরপর ৩৬ বলে ৬২ দরকার রাজশাহীর। তাদের উইকেট ছিল ৫টি। অধিনায়ক ড্যারেন স্যামি (০) রান আউট।

৮ নম্বরে নেমে ব্যাটসম্যান হিসেবে মেহেদী হাসান মিরাজ নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছিলেন। কাজে লাগাতে পারেননি। মাশরাফির শেষ ওভারের শিকার সামিট প্যাটেল (১২)।

তারপর এক ওভারেই মেহেদী (৫) ও ফরহাদ রেজাকে (১) তুলে নেন তানভির। ম্যাচ থেকে অবশ্য তার আগেই ছিটকে পড়েছে রাজশাহী। নিদারুণ ব্যাটিং ব্যর্থতা তাদের।

মুমিনুল ছাড়া দুই অংকে গেছেন মাত্র দুজন। সেই রানও ১২ ও ১০।

এর আগে টস হেরে ব্যাট করে এবারের আসরে নিজেদের সর্বোচ্চ রানটাই পায় কুমিল্লা। ফর্ম হারা দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন কুমার দাসের অবনতি হলো। ইমরুল তাও চার নম্বরে ব্যাট করছেন। কিন্তু কুমিল্লার সাত ব্যাটসম্যান ব্যাট করলেও লিটনের হাতে ব্যাট ওঠেনি। প্রথম ম্যাচে ফিফটি করা টিনএজার নাজমুল হোসেন শান্ত ব্যাটিং ওপেন করে ইনিংসের সর্বোচ্চ স্কোরার। ৪০ বলে ৪১ রান করেছেন। ইমরুল দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করলেন।

৪১ রানের মধ্যে খালিদ লতিফ (৬) ও আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান আহমেদ শেহজাদকে (১১) হারায় কুমিল্লা। এরপর ইনিংস সর্বোচ্চ ৪৩ রানের জুটি হয়েছে তৃতীয় উইকেটে। ইমরুল ও নাজমুলের মধ্যে।

নাজমুলের আউটের পর মাশরাফি নিজে এসেছিলেন। গত বছর এক ম্যাচে হঠাৎ ওপরের দিকে উঠে এসে দলকে জিতিয়েছিলেন মাশরাফি। কিন্তু এদিন ৫ নম্বরে ব্যাট করে ১০ বলে ১০ রান তার।

প্রতিপক্ষ অধিনায়ক ড্যারেন স্যামির শিকার। নাজমুল তার আগেই স্যামির শিকার। মাঝে ফিরেছেন ইমরুল।

৫ উইকেটে ১১১ থেকে স্কোরটা ১৫০ ছাড়ালো রায়ান টেন ডোস্কাট ও সোহেল তানভিরের ব্যাটিংয়ে। ৪.৫ ওভারে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি তাদের। ডোস্কাট ১৫ বলে ২১ এবং তানভির সমান বলে ১৫ রানে অপরাজিত থেকেছেন। শেষের এই রানও কুমিল্লার আত্মবিশ্বাস ফেরানো জয়ে রেখেছে বড় ভূমিকা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

টানা ৪র্থ জয়ের লক্ষ্যে বরিশালের মুখোমুখি খুলনা

পরবর্তী সংবাদ

সাকিব-মেহেদীদের জন্য স্পিন কোচের সন্ধানে বিসিবি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM