বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ব্যবসা ও অর্থনীতি
  3. /জাতীয় গ্রিডে যোগ হলো আরো ৪শ মেগাওয়াট বিদ্যুৎ
ব্যবসা ও অর্থনীতি

জাতীয় গ্রিডে যোগ হলো আরো ৪শ মেগাওয়াট বিদ্যুৎ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ জুলাই ২০১৬, ১০:৩৯ এএম·সর্বশেষ: ২৬ জুলাই ২০১৬, ১০:৩৯ এএম
জাতীয় গ্রিডে যোগ হলো আরো ৪শ মেগাওয়াট বিদ্যুৎ

বিডি নিউজ ৬৪: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল (সাউথ) ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গ্যাস ভিত্তিক এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে যোগ হয়েছে আরো ৪শ মেগাওয়াট বিদ্যুৎ।

শুধু তাই নয়, বিদ্যুৎকেন্দ্রের বৃহৎ এ ইউনিট উৎপাদনে আসায় দেশের বিদ্যুৎ ঘাটতি কমিয়ে আনার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নিজস্ব সাড়ে ১০ একর ভূমির উপর গত ২০১৩ সালে মার্চ মাসে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল (সাউথ) ইউনিটটির নির্মাণ কাজ শুরু করা হয়। এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির ঋণ সহায়তায় বৃহৎ এই ইউনিটটি নির্মার্ণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ হাজার ৭শ কোটি টাকা।

বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব তহবিল থেকে ৪শ কোটি টাকা ও এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির ৩ হাজার ৩শ কোটি টাকা ঋণ সহায়তায় এ ইউনিটের নির্মাণ কাজ করেছেন স্পেনের ঠিকাদারি প্রতিষ্ঠান টিএসকে।

দীর্ঘ প্রায় আড়াই বছরে নির্মাণ কাজ শেষ করে গত বছরের নভেম্বর মাস থেকে কমিশনিং কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। পর্যায়ক্রমে প্রায় ৮ মাস পরীক্ষা-নিরীক্ষা শেষে গত বৃহস্পতিবার পূর্ণাঙ্গ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনে আসে এ ইউনিট। আর এই ইউনিট থেকে বাণিজ্যিকভাবে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

এ ব্যাপারে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল (সাউথ) ইউনিটে প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুস সামাদ জানান, এ ইউনিট থেকে পূর্ণাঙ্গ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এ ইউনিট চালু হওয়ায় দেশের বিদ্যুৎঘাটতি যেমন কমিয়ে আনবে তেমনি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এমএম সাজ্জাদুর রহমান জানান, ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (সাউথ) ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৮টি ইউনিট থেকে ১ হাজার ১শ ৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

নির্মাণাধীন নতুন ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (নর্থ) ২০১৭ সালের জুন মাসের মধ্যে উৎপাদনে আসতে পারে। নতুন এ ইউনিটটি উৎপাদনে আসলে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। সবগুলো ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদার অনেকটাই সমাধান হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর আগে
আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

৯ বছর আগে
উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

৯ বছর আগে
২০০ ছাড়াল রসুনের দাম

২০০ ছাড়াল রসুনের দাম

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

এ বছর থেকে সরকারি সব কেনাকাটা ই-টেন্ডারে

পরবর্তী সংবাদ

অস্থায়ীদের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মানা বাধ্যতামূলক নয়?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM