বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /গোয়ালন্দে সামাজিক চাপে বন্ধ হলো অপ্রাপ্ত বয়ষ্কদের বিয়ে
জাতীয়

গোয়ালন্দে সামাজিক চাপে বন্ধ হলো অপ্রাপ্ত বয়ষ্কদের বিয়ে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৭, ৯:০১ পিএম·সর্বশেষ: ২৫ জানুয়ারি ২০১৭, ৯:০১ পিএম
গোয়ালন্দে সামাজিক চাপে বন্ধ হলো অপ্রাপ্ত বয়ষ্কদের বিয়ে

বিডি নিউজ ৬৪: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৮ম শ্রেণির ছাত্রী ও অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরের হতে যাওয়া বিয়ে বুধবার সামাজিক প্রতিরোধের মুখে বন্ধ হয়েছে। তারা গোপনে ইতিপূর্বে রাজবাড়ীর দুই আইনজীবিকে ম্যানেজ করে তাদের বিয়ের এ্যাফিডেভিট সম্পন্ন করেছিল।

জানা গেছে, দৌলতদিয়া মডেল হাইস্কুলে এ বছর ৮ম শ্রেণিতে উন্নীত হওয়া ওই ছাত্রীর সাথে একই ইউনিয়নের ইশাইল শিবরামপুর এলাকার বাবু সরদারের ছেলে সুমন সরদারের প্রেমের সম্পর্ক রয়েছে। সুমন পেশায় রাজমিস্ত্রির সহকারি। তারা গোপনে রাজবাড়ীর আদালতে গত ২৪/৭/২০১৬ তারিখে নোটারীয়ান এ্যাড: রফিকুল ইসলাম ও এ্যাড: পুর্ণিমা রাণীর সহায়তায় বিয়ের এ্যাফিডেভিট করে।

যেখানে ওই ছাত্রীর বয়স ১৯ ও ছেলের বয়স ২৫ বছর দেখানো হয়েছে। কিন্তু ছাত্রীর জন্মসনদ (১৫/২/২০০০) ও ওই তরুণের জন্মসনদ (৯/২/১৯৯৮) অনুযায়ী উভয়ই বিয়ের ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক। আইনানুযায়ী বিয়ে ও জন্ম তারিখের ক্ষেত্রে এ্যাফিডেফিট গ্রহণযোগ্য নয়।

এ দিকে ওই ছাত্রী ও তরুণের আদালতে বিয়ের বিষয়টি জানাজানি হয়ে গেলে বুধবার রাতে অনেকটা গোপনে তাদের সামাজিকভাবে বিয়ে দেয়ার উদ্যোগ নেয় উভয় পরিবার। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আ. গণি মন্ডল, সংরক্ষিত মহিলা সদস্য রোকেয়া বেগম, শিক্ষক সুলতানউদ্দিন আহমেদ, এনজিও কর্মকর্তা আতাউর রহমান মঞ্জুসহ কয়েকজন বুধবার বিকেলে ওই ছাত্রীর বাড়ীতে যান।

তারা বাল্যবিয়ের কুফল ও আইনগত শাস্তির দিক তুলে ধরলে উভয় পরিবার আলোচনা করে তাদের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে বন্ধ রাখার অঙ্গীকার করেন।

এ বিষয়ে দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম গোয়ালন্দনিউজকে জানান, সামাজিক প্রতিরোধের কারণে তার এই ছাত্রীর আজ বাল্যবিয়ে বন্ধ হলো। রাজবাড়ীর কতিপয় নোটারিয়ান অনৈতিকভাবে এভাবে এ্যাফিডেফিট করিয়ে দিচ্ছে। এটাকে বিয়ে মনে করে গ্রামে তাদের কলমা পড়িয়ে ঘর সংসার করতে দেয়া হচ্ছে। এ রকম দু’য়েকটি ঘটনা জানাজানি হলেও বেশীরভাগ ক্ষেত্রে গোপনেই থেকে যায়।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মনোয়ার হোসেন মোল্লা গোয়ালন্দনিউজকে জানান, বিয়ে ও জন্মসনদের ক্ষেত্রে এ্যাফিডেভিট অবৈধ ঘোষনা করেছে সরকার। রাজবাড়ীর সকল আইনজীবিকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। কোন নোটারিয়ান এ ধরণের এ্যাফিডেভিটের সাথে সম্পৃক্ত থাকলে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

রাজধানীর যাত্রাবাড়ী ও হাতিলঝিল এলাকার সড়ক দুর্ঘটনা

পরবর্তী সংবাদ

পাবনায় দুই পুলিশ আহত সন্ত্রাসীদের গুলিতে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM