বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /গোপালগঞ্জ কোটালীপাড়ায় স্কুলছাত্রীর বিবস্ত্র করে ভিডিও
জাতীয়

গোপালগঞ্জ কোটালীপাড়ায় স্কুলছাত্রীর বিবস্ত্র করে ভিডিও

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৩ পিএম·সর্বশেষ: ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৩৩ পিএম
গোপালগঞ্জ কোটালীপাড়ায় স্কুলছাত্রীর বিবস্ত্র করে ভিডিও

বিডি নিউজ ৬৪: জেলার কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও চিত্র ধারণের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়ার হুমকি দিয়েছে বখাটেরা। আর এ অপমান সইতে না পেরে ওই স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে এ ঘটনা ফাঁস করলে স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে বখাটেরা। তাদের অব্যাহত হুমকিতে থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছে না নির্যাতিতার পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিচার দাবি করা হয়েছে।

ওই ছাত্রী কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এ ঘটনার পর থেকে ওই ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে। ছাত্রীর বাবা পেশায় একজন স্কুল শিক্ষক।

উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটেছে।

ওই স্কুলছাত্রী জানায়, গত ৫ ফেব্রুয়ারি রাতে ঘরের বারান্দায় বসে পড়াশোনা করছিলো। এসময় মা-বাবা ঘরে ঘুমাচ্ছিলো। বাইরের শৌচাগারে যাওয়ার সময় পিঞ্জুরী গ্রামের শ্রীধাম মণ্ডলের ছেলে সম্রাট মণ্ডল, তার সহযোগি বঙ্কিম বিশ্বাসের ছেলে সজল বিশ্বাস ও নির্মল বসুর ছেলে মিঠু বসু তার মুখ চেপে ধরে। শৌচাগারে কাছে তাকে বিবস্ত্র করে মোবাইলে ভিডিও করে। এবং ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।

এ অপমান সইতে না পেরে ঘটনার পরই সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। প্রথমে ওই ছাত্রীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার উন্নতি হলে তাকে ফের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

সম্রাট মণ্ডল তাকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে জানায় ওই শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর প্রতিবেশি হাবিবুর রহমান শেখ বলেন, সম্রাট, মিঠু ও সজল সমবয়সী । তারা মাদক সেবন করে। এলাকায় ভবঘুরে বখাটে হিসেবে পরিচিত। এর আগেও তারা একাধিক নারীকে উত্ত্যক্ত ও যৌনহয়রানী করেছে। সম্রাট ওই স্কুলছাত্রীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।

ওই ছাত্রীর বাবা বলেন, এ ঘটনা ফাঁস করলে বখাটেরা আমাদের হত্যার হুমকি দিয়েছে। তাদের ভয়ে আমি থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছিনা। এ ঘটনার পর আমার মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসএসসি পরীক্ষা দিতে পারছে না। আমি এ ঘটনার বিচার চাই।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এমন খবর আমাদের কাছে আসেনি। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে বখাটেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

গোপালগঞ্জে স্কুলছাত্রীকে মুখে টেপ লাগিয়ে অপহরণের চেষ্টায় আটক ১

পরবর্তী সংবাদ

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM