বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /কলম্বিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসনপ্রত্যাশী আটক
আন্তর্জাতিক

কলম্বিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসনপ্রত্যাশী আটক

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১১ জুন ২০১৬, ৩:০৫ পিএম·সর্বশেষ: ১১ জুন ২০১৬, ৩:০৫ পিএম
কলম্বিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসনপ্রত্যাশী আটক

বিডি নিউজ ৬৪: কলম্বিয়ায় বিনা ভিসায় প্রবেশ করায় বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার ৩৭ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। মানব পাচারকারীরা অবৈধভাবে কলম্বিয়ায় প্রবেশ করিয়ে তাদেরকে অসহায় অবস্থায় রেখে পালিয়ে যায়। শুক্রবার স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

কলম্বিয়ার নৌবাহিনী জানিয়েছে, মানব পাচারকারীরা তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে পাচার করে অসহায় অবস্থায় রেখে যাওয়ার পর তাদেরকে পানামা সীমান্তবর্তী রিওসুসিও শহরের কাছে পাওয়া গেছে। এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৩৬ পুরুষ ও একজন নারী। এরা বাংলাদেশ, নেপাল, ভারত ও পাকিস্তান থেকে এসেছে বলে জানানো হয়েছে। তবে এদের কোন দেশের কতজন প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি।

নৌবাহিনীর বিবৃতিতে আরো বলা হয়, কর্মকর্তারা তাদেরকে বন্দর নগরী টার্বোতে স্থানান্তর করেছে। এটি ক্যারিবীয় সমুদ্রের অন্তর্গত গাল্ফ অব উরাবার উপকূলে অবস্থিত। সেখানে তাদেরকে খাবার ও ওষুধ দেয়ার পর অভিবাসন কর্র্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে।

এদিকে টার্বোর সরকার সচিব এমেলিডেস মুনোজ বলেন, কলম্বিয়ার কর্মকর্তারা টার্বোতে বৈধ কাগজপত্রবিহীন ৩২২ জনকে দেশটিতে প্রবেশে বাধা দিয়েছে। এদের অধিকাংশই কিউবার নাগরিক। এরা এখন আশ্রয়কেন্দ্রে অপেক্ষমান রয়েছে। তারা এখানে থাকতে পারবে কিনা অভিবাসন কর্মকর্তারা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

গত ১৫ দিনে কলম্বিয়া যাওয়ার পথে ৭৫০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চলতি বছর এ পর্যন্ত ৬ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে নির্বাসিত এবং আরো প্রায় ৪ হাজার জনকে আটক করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

৯/১১ হামলায় সৌদি জড়িত নয়: সিআইএ

পরবর্তী সংবাদ

থাইল্যান্ডে মিনিবাসে আগুন, নিহত ১১

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM