বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /এবার জাপার তোপের মুখে জাসদ
রাজনীতি

এবার জাপার তোপের মুখে জাসদ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৪ জুন ২০১৬, ২:৩৮ পিএম·সর্বশেষ: ১৪ জুন ২০১৬, ২:৩৮ পিএম
এবার জাপার তোপের মুখে জাসদ

বিডি নিউজ ৬৪: রাজনৈতিক অতীত নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে ফের তোপের মুখে পড়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদের) নেতারা। তীর্যক এ সমালোচনা জাসদের কর্মকাণ্ড ঘিরে হলেও বক্তাদের কথার ফোকাল পয়েন্টে ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (১৪ জুন) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বাজেট অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ জাসদের অতীত রাজনীতির সমালোচনা করেন। সংসদ টিভিতে বিরোধী দলের সংসদ সদস্যদের দেখানো হয় না অভিযোগ করে অনির্ধারিত বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার দল জাসদের অতীত কর্মকাণ্ড নিয়ে কথা বলেন জাপার এ সংসদ সদস্য।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কয়েকঘণ্টা পর জাতীয় সংসদে দলটির অতীত কর্মকাণ্ডের সমালোচনা করলের জাতীয় পার্টির এ সংসদ সদস্য।

সোমবার (১৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগের বর্ধিত সভায় জোট সদস্য হিসেবে জাসদের হাসানুল হক ইনুকে মন্ত্রী করায় আওয়ামী লীগের নীতি-নির্ধারকদের কড়া সমালোচনা করেন দলটির সাধারণ সম্পাদক। বক্তব্যে দলের জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘জাসদ হচ্ছে সেই রাজনৈতিক দল যাদের ‘হটকারি’ কর্মকাণ্ডে বঙ্গবন্ধুর মতো নেতা হত্যার ক্ষেত্র তৈরি হয়েছিল।’

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘হটকারি’ এ দলের সংস্পর্শ থেকে দুরে থাকার পরামর্শ দিয়েছেন ছাত্রলীগ নেতা-কর্মীদের। বলেছেন, ভবিষ্যতের প্রয়োজনে রাজনীতির ময়দানে শত্রু-মিত্র চিনে রাখতে হবে ছাত্রলীগ নেতা-কর্মীদের।’

অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো নীলকণ্ঠ, যিনি বিষ খেয়ে হজম করতে পারেন। উনি সমস্ত বিষ খেয়ে হজম করেছেন। আমার তো মনে হয় এখন যারা গুপ্ত হত্যা করছে, ভবিষতে তাদেরও না জানি সংসদে নিয়ে আসেন।’

সংসদ টিভিতে বিরোধী দলের সংসদ সদস্যদের দেখানো হয় না এই অভিযোগ করে জাসদের সমালোচনার সূত্রপাত করেন কাজী ফিরোজ রশিদ। সমালোচনার শুরুতেই বলেন, ‘সংসদে বিরোধী দলের এমপিদের সংখ্যা অত্যন্ত কম, মাত্র ৪০ জন। কিন্তু টিভিতে আমাদের মুখটা দেখানো হয় না।

এর কারণ হচ্ছে এই সংসদে যিনি তথ্যমন্ত্রী তিনি জাসদ করেন। প্রবলেমটা (সমস্যাটা) ওইখানে না, প্রবলেমটা ছিল আমরা ছাত্রলীগ করেছি, উনি জাসদ করেছেন। এই জাসদ যদি সেদিন গণবাহিনী করে নির্বিচারে মানুষ হত্যা না করতো তাহলে বঙ্গবন্ধুর মত জাতীয় নেতাকে আমরা হারাতাম না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত সোমবার যথার্থই বলেছেন। এই বিষয়টা জাসদ করেছে। এসময় জাসদের একাংশের নেতা মঈনুদ্দিন দ্দিন খান বাদল প্রতিবাদ করার চেষ্টা করলে তিনি ডেপুটি স্পিকারের প্রটেকশন চান।’

এসময় ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য আপনি টিভিতে মুখ দেখানোর কথা বলতে গিয়ে কিছু স্পর্শকাতর কথা বলেছেন সেগুলো প্রসিডিউর থেকে বাদ দেয়া হল। এরপর জাসদের বাদল কথা বলার সুযোগ চাইলেও তাতে সায় দেননি ডেপুটি স্পিকার।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

স্ত্রী মানসিক রোগী, দাবি খালেদার প্রেস সচিবের

পরবর্তী সংবাদ

বিপন্নতা কাটাতে নির্বাচনের বিকল্প নেই

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM