বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /এত তথ্য থাকলে খুনের তথ্য পান না কেন?
রাজনীতি

এত তথ্য থাকলে খুনের তথ্য পান না কেন?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ জুন ২০১৬, ৩:৫২ পিএম·সর্বশেষ: ৯ জুন ২০১৬, ৩:৫২ পিএম
এত তথ্য থাকলে খুনের তথ্য পান না কেন?

বিডি নিউজ ৬৪: দেশে অব্যাহত গুপ্তহত্যার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে ‘অসত্য, বানোয়াট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি।

বিভিন্ন হত্যার প্রসঙ্গ তুলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, তার কাছে যদি এতই তথ্য থাকে, তা হলে খুনের তথ্য পান না কেন?

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফখরুল। তিন দেশ সফর শেষে বুধবার গণভবনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

ফখরুল দাবি করেন, ‘বিএনপি জঙ্গিবাদকে কখনোই সমর্থন করে না।’ বলেন, ‘একে সমূলে নির্মূল করার জন্য সরকারকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘গত কয়েক মাস ধরে দেশে যেসব গুপ্তহত্যা হয়েছে তার সঙ্গে বিএনপি ও জামায়াত কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে। সরকারের কাছে ওইসব অভিযুক্ত ব্যক্তিদের জড়িত থাকার বিষয়ে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।’

মির্জা ফখরুল প্রশ্ন তোলেন, ‘হেড অব দ্য গভর্নমেন্ট হিসেবে প্রধানমন্ত্রীর কাছে যদি এতই তথ্য থাকে, তা হলে নাটোরের উপজেলা চেয়ারম্যান নুর হোসেন বাবু, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, বিডিআর হত্যাকাণ্ড এবং নারায়ণগঞ্জে ৭ খুনের সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে প্রধানমন্ত্রী কোনো তথ্য পাননি কেন?’

তিনি বলেন, ‘কোনো অঘটন ঘটলেই প্রধানমন্ত্রী বরাবরের মতো বিএনপিকে আক্রমণ করে বক্তব্য দেন। কোনো রকম তথ্য-উপাত্ত ছাড়াই বলে দেন বিএনপি জড়িত। এসব হত্যাকাণ্ডের নেপথ্যের তথ্য বের করতে চরমভাবে ব্যর্থ হয়েই সরকার বিএনপি-জামায়াতকে দোষারোপ করছে।’

জঙ্গিবাদ দমনে সরকারের ভূমিকার সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার বারবার বলছে তারা জঙ্গি দমন করেছে, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। এটা যদি সত্য হয়, তাহলে জঙ্গিদের এত তীব্র উৎপাত শুরু হলো কী করে? নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও কিভাবে তারা জীবনবিনাশী কর্মকাণ্ড একের পর এক সংঘটিত করে যাচ্ছে?’

জঙ্গিবাদ নিয়ে প্রধানমন্ত্রী এবং সরকারের মন্ত্রীরা একেক সময় একেক ধরনের বক্তব্য রাখছেন, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘তাদের স্ববিরোধী কথাবার্তার মধ্যেই মনে হয়, কোথাও কোনো রহস্য লুকিয়ে আছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘জঙ্গিবাদ কাউকেই সাহায্য করবে না। জঙ্গিবাদ দেশ ও জাতিকে ধ্বংস করে দেবে। চোখের সামনে ইরাক, সিরিয়া, আফগানিস্তান ও পাকিস্তানের অবস্থা দেখছি। তাই সমস্যার গুরুত্ব উপলব্ধি করে আমাদেরকে এর সমাধানের পথ বের করতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করে এদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক কাজী রফিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

খুনের জন্য দায়ী দোষারোপের রাজনীতি

পরবর্তী সংবাদ

গুপ্তহত্যা রুখে দিতে মাঠে নামছে ছাত্রলীগ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM