বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /একেবারেই খাবেন না ১০ খাবার ঘুমানোর আগে
জীবনযাপন

একেবারেই খাবেন না ১০ খাবার ঘুমানোর আগে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৬, ৪:৪১ পিএম·সর্বশেষ: ১৫ ডিসেম্বর ২০১৬, ৪:৪১ পিএম
একেবারেই খাবেন না ১০ খাবার ঘুমানোর আগে

বিডি নিউজ ৬৪: ঘুমানোর আগে বেশ কিছু খাবার খাওয়া উচিত নয়। এসব খাবার যেমন ঘুমানোর সময় ব্যাঘাত ঘটাতে পারে তেমন আরও কিছু শারীরিক অসুবিধার কারণ হতে পারে।

এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু খাবারের কথা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

১. ডার্ক চকলেট

ডার্ক চকলেট স্বাস্থ্যের জন্য ভালো। তাই প্রতিদিনই সীমিত পরিমাণে এটি খাওয়া যেতে পারে। কিন্তু ঘুমানোর আগে ডার্ক চকলেট খাওয়া উচিত নয়। কারণ ডার্ক চকলেটে রয়েছে ক্যাফেইন। আর এটি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

২. নাট বাটার

ফ্যাট গ্রহণের একটি স্বাস্থ্যকর উপায় হলো নাট বাটার খাওয়া। কিন্তু এটি খুব ধীরে হজম হয়। এ কারণে এটি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এমনকি পেটব্যথারও কারণ হতে পারে। তাই ঘুমের আগে নয়, দিনের অন্য যে কোনো সময় এগুলো খাওয়া যেতে পারে।

৩. ঝাল ও মসলা

ঘুমানোর আগে মসলাযুক্ত খাবার খাওয়া ঠিক নয়। এটি পেটে গ্যাস সমস্যা সৃষ্টি করতে পারে।

৪. ফ্যাট ও তৈলাক্ত খাবার

উচ্চ ফ্যাটযুক্ত ও তৈলাক্ত খাবার ঘুমানোর আগে একেবারেই খাওয়া উচিত নয়। এ ধরনের খাবার আপনার পেটে হজম হতে বহু সময় নেয়। আর এতে ঘুমের ব্যাঘাত ঘটে।

৫. চাইনিজ

চাইনিজ খাবারে বেশ কিছু উপাদান ব্যবহৃত হয় যাতে ব্যবহার করা হয় মনোসোডিয়াম গ্লুটামেট ও ফ্লেভার এনহ্যান্সার। এসব অনেকটা ক্যাফেইনের মতোই কাজ করে এবং ঘুমের ব্যাঘাত ঘটায়।

৬. ভাজাপোড়া

ভাজাপোড়া খাবারে প্রচুর পরিমাণে মনোসোডিয়াম গ্লুটামেট থাকে যা ঘুমে সমস্যা তৈরি করে। আর তাই এগুলো এড়িয়ে চলা উচিত।

৭. লাল মাংস

ঘুমানোর কমপক্ষে চার-পাঁচ ঘণ্টা আগে রেড মিট বা লাল মাংস খাওয়া শেষ করতে হবে। কারণ এটি বিএমআর রেট বাড়িয়ে শরীরের তাপ বাড়িয়ে দেয়। ফলে গাঢ় ঘুম আসে না।

৮. ভাত

অনেকেই মনে করেন ঘুমানোর আগে ভাত খেতে সমস্যা নেই। বাস্তবে ঘুমানোর কয়েক ঘণ্টা আগেই ভাত বা এ ধরনের ভারি খাবার খাওয়া শেষ করতে হবে। কারণ এতে দেহে বাড়তি ফ্যাট গ্রহণের প্রবণতা তৈরি হয়। এতে দেহের ওজনও বেড়ে যায়।

৯. আঁশযুক্ত খাবার

আঁশযুক্ত খাবার রাতে ঘুমানোর আগে খাওয়া উচিত নয়। ঘুমানোর কয়েক ঘণ্টা আগেই এসব খাবার খাওয়া শেষ করা উচিত। এ তালিকায় রয়েছে সবুজ শাকসবজিও। এগুলোতে যেমন দেহের পুষ্টি হয় তেমনই শাকসবজিতে থাকে প্রচুর ফাইবার, যা ধীরে পরিপাক হয়। এর ফলে ঘুম আসতে দেরি হয়।

১০. আইসক্রিম

আইসক্রিমে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট ও সুগার। ঘুমানোর আগে আইসক্রিম খাওয়ায় শরীরে ক্যালোরির পরিমাণ বেড়ে যায়। এ কারণে এটি ঘুমানোর আগে খাওয়া উচিত নয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

জেনে নিন শরীরের কোন ব্যথার কেমন পরিচর্যা

পরবর্তী সংবাদ

দাম্পত্য সম্পর্ককে আরো স্থিতিশীল করে লিঙ্গ সমতা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM