বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /একদিনেই গুম-খুন বন্ধ করা সম্ভব
রাজনীতি

একদিনেই গুম-খুন বন্ধ করা সম্ভব

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৪ জুন ২০১৬, ১০:৫৯ পিএম·সর্বশেষ: ২৪ জুন ২০১৬, ১০:৫৯ পিএম
একদিনেই গুম-খুন বন্ধ করা সম্ভব

জঙ্গির জনকরা প্রধানমন্ত্রীর ডাম-বাম আলোকিত করে থাকায় তিনি (প্রধানমন্ত্রী) চাইলে একদিনেই গুম-খুন বন্ধ করা সম্ভব বলে মনে করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

রমজানের ১৮তম দিন শুক্রবার বিকেলে গাজীপুর চৌরাস্তা মোড় সংলগ্ন ভাওয়াল পার্ক কমিউনিটি সেন্টারে জেলা জাগপা আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২০ দলীয় জোটে কে থাকবে আর কে থাকবে না, তার ঠিকাদারি শেখ হাসিনাকে দেয়া হয় নাই দাবি করে প্রধান বলেন, ‘জোটনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও শান্তির জন্য আলোচনার প্রস্তাব দিলেন। কিন্তু দিল্লীর ইশারায় জালিম শাহী জোটের সে প্রস্তাব মানলেন না, শর্ত দিলেন। দুনিয়া সাক্ষী, আপনারা (সরকার) আলোচনার দরজা বন্ধ করে দিয়েছেন। তবে জনশক্তির আন্দোলনের মুখে আপনাদের আলোচনায় বসতেই হবে।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমাদেরও সাফ কথা, সরকারকে দিল্লীর দালালি ছাড়তে হবে, করিডোরসহ সকল অসম চুক্তি বাতিল করতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট যারা তৈরি করেছে তাদের সরকার থেকে বাদ দিতে হবে। তারপর আমরা চিন্তা করে দেখব, শেখ হাসিনার সাথে ২০ দলীয় জোট আলোচনায় বসতে পারে কী পারে না।’

মাদারীপুরে শিক্ষকের উপর হামলায় হাতেনাতে আটক হওয়া গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ক্রসফায়ারের নামে কেন হত্যা করা হলো, সরকারের কাছে তা জানতে চেয়ে জাগপা সভাপতি বলেন, ‘গুম ও খুনের নেপথ্য কারিগর কারা, সরকার তা সবই জানেন এবং বোঝেন। শেখ হাসিনা চাইলে একদিনেই গুম-খুন বন্ধ ও কথিত জঙ্গি থাকবে না। কারণ, জঙ্গির জনকরাই তার ডাম-বাম আলোকিত করে আছে।’

গাজীপুর জেলা জাগপা সভাপতি প্রিন্সিপাল হুমায়ন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর ফরিদ আহমেদের পরিচালনায় এতে আরো বক্তব্য দেন- জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা এসএম সানাউল্লাহ, জেলা বিএনপির উপদেষ্টা ও গাজীপুর বারের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান, জেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী রুশদি প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অস্থির সময় পার করছে মানুষ

পরবর্তী সংবাদ

এলডিপির ইফতারে প্রধান অতিথি খালেদা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM