বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ব্যবসা ও অর্থনীতি
  3. /ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময়
ব্যবসা ও অর্থনীতি

ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময়

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ আগস্ট ২০১৬, ১২:১০ পিএম·সর্বশেষ: ৬ আগস্ট ২০১৬, ১২:১০ পিএম
ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময়

বিডি নিউজ ৬৪: ‘ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) থেকে প্রথমে ৬ হাজার টাকা বিনিয়োগ নিয়ে ১টি গাভী কিনি। সেই গাভী থেকে ৬টি গাভী হয়। দ্বিতীয় দফায় ১০ হাজার টাকা বিনিয়োগ নিয়ে ১টি সেলাই মেশিন কিনে দর্জির কাজ শুরু করি।

এ কাজেও সফল হই। স্বপ্ন দেখি বড় কিছু করার। তৃতীয় দফায় ৮০ হাজার টাকার বিনিয়োগ সুবিধা নিয়ে কৃষিজ পণ্যের ব্যবসা শুরু করি।

এখন আমি এলাকার ব্যবসায়ী। আমার এক ছেলে অনার্স পড়ছে আর দুই মেয়ে স্কুলে। বাড়িতে পাকা ঘর ও স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করেছি।

সুখেই কাটছে আমার দিনগুলো। অথচ এক সময় ছেলেমেয়ে নিয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করেছি। ইসলামী ব্যাংক আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে।’

কথাগুলো বলছিলেন ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের গ্রাহক নুরবানু বেগম। ৩ আগস্ট ২০১৬ ব্যাংকের সৈয়দপুর শাখা আয়োজিত পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ রকম সফলতার গল্প তুলে ধরেন গীতা রানী, আবদুস সালাম, মাজহারুল ইসলামসহ অনেকে।

ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম ও পরিচালক প্রফেসর ডা. কাজী শহিদুল আলম।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংপ্রধান মো. মোশাররফ হোসাইন, রংপুর জোন প্রধান মোহাম্মদ শহিদুল্লাহ ও রুরাল ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান মো. মাহবুব আলম এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৈয়দপুর শাখার ২৫০ জন আরডিএস সদস্য অংশগ্রহণ করেন।

ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন, সম্পদ বিকেন্দ্রীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ইসলামী ব্যাংক কাজ করছে।’

তিনি বলেন, ‘এ প্রকল্পের মাধ্যমে ব্যাংক ২০ হাজার গ্রামের ১০ লক্ষ পরিবারকে দেশের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করেছে। তাদের জীবনমানের উন্নয়ন ঘটেছে। ফলে তারা দেশের অগ্রগতিতে অবদান রাখছে।’

প্রফেসর সৈয়দ আহসানুল আলম বলেন, ‘ইসলামী ব্যাংক ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে।’

ক্ষুদ্র বিনিয়োগের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মূল্যায়ণ করে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে দেশের প্রতিটি গ্রামে ও জনপদে এ প্রকল্পের কাজ সম্প্রসারণ করা হবে।’

প্রফেসর ডা. কাজী শহিদুল আলম বলেন, ‘ব্যাংকিং সেবার পাশাপাশি ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ দারিদ্র দূরীকরণসহ পল্লী জনগোষ্ঠির শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক উন্নয়নে কাজ করছে।’

তিনি বলেন, ‘এ ব্যাংক দেশের সকল গণ মানুষের ব্যাংক হিসেবে প্রতিটি নাগরিকের প্রয়োজন পূরণে কাজ করছে।’

মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ‘শরীআহ’র উদ্দেশ্যের আলোকে ন্যায়ভিত্তিক সম্পদ বণ্টন ও সুষম অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্প। বিশ্বের ইসলামিক মাইক্রোফাইন্যান্সের অর্ধেকই পরিচালিত হচ্ছে ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের মাধ্যমে।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর আগে
আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

৯ বছর আগে
উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

৯ বছর আগে
২০০ ছাড়াল রসুনের দাম

২০০ ছাড়াল রসুনের দাম

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

গার্মেন্টস শিল্পাঞ্চলে নিরাপত্তা বাড়ানো হচ্ছে

পরবর্তী সংবাদ

রিজার্ভ চুরি : সহায়তার প্রতিশ্রুতি ফিলিপাইন প্রেসিডেন্টের

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত