বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /আসলামের সঙ্গীদের শনাক্তে ব্যস্ত গোয়েন্দারা
জাতীয়

আসলামের সঙ্গীদের শনাক্তে ব্যস্ত গোয়েন্দারা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ জুন ২০১৬, ১১:১০ এএম·সর্বশেষ: ৮ জুন ২০১৬, ১১:১০ এএম
আসলামের সঙ্গীদের শনাক্তে ব্যস্ত গোয়েন্দারা

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী যাদের সঙ্গে মিলিত হয়ে ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র’ করেছেন তাদের শনাক্তের জন্য ঘাম ঝড়াচ্ছেন গোয়েন্দারা। প্রাথমিকভাবে শনাক্ত হওয়া তিন বাংলাদেশির মধ্যে শিপন নামের একজন আসলাম গ্রেপ্তারের সময়ই ভারতে চলে যান। মতিন নামের আরেক সহযোগীও ভারতে পালিয়ে গেছেন বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সঞ্জীব নামের তৃতীয় ব্যক্তি দেশে থাকলেও গা ঢাকা দিয়েছেন।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসলামের সঙ্গে লন্ডন প্রবাসী দলীয় নেতাসহ আরো কয়েকজনের যোগাযোগের তথ্য মিলেছে। তবে তাদের কারা রাস্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত তা শনাক্তের চেষ্টা চলছে।

গতকাল মঙ্গলবার (৭ জুন) রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়েরকৃত মামলায় আসলামের রিমান্ডের সপ্তম ও শেষ দিন ছিল। এ ব্যাপারে তদন্তের অগ্রগতি জানতে চাইলে গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক কর্মকর্তা উপরোক্ত তথ্য জানান।

জানতে চাইলে ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, ‘তদন্তের প্রয়োজনে এখন অগ্রগতির ব্যাপারে বলা যাবে না। যাদের নাম এসেছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

তিনি আরো বলেন, ‘আসলাম চৌধুরীর সহযোগী চট্টগ্রামের সঞ্জীব গা ঢাকা দিয়ে আছেন। বাগেরহাটের শিপন এখনো ভারতে আছেন। আর মতিনের ব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে তিনিও ভারতে চলে গেছেন।’

‘সরকার উৎখাতের’ লক্ষ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গত ২৭ মে গুলশান থানায় আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। মামলার তদন্ত তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফজলুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ মে আদালত আসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে গত ১৫ মে তাকে আটকের পর ৫৪ ধারার মামলায় আদালতের নির্দেশে সাত রিমান্ডে নেয় ডিবি। গত ২২ মে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার অনুমতি চায় ঢাকা মহানগর পুলিশ। গত ২৪ মে পুলিশকে ওই মামলা দায়েরের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ওই দিনই জিজ্ঞাসাবাদ শেষে লালবাগ ও মতিঝিল থানার দুটি নাশকতার পেন্ডিং (পুরনো) মামলায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত দু’টি মামলায় রিমান্ড শুনানিন জন্য ৩১ মে দিন ধার্য করেন। ওই দিন নাশকতার মামলার রিমান্ড আবেদনের শুনানির জন্য ৬ জুন সোমবার দিন ধার্য করেন আদালত। সোমবার ওই আবেদনের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে জানা গেছে।

গোয়েন্দা সূত্র জানায়, আসলাম বাংলাদেশি তিন নাগরিক ও ভারতীয় এক নাগরিককে সঙ্গে নিয়ে রাস্ট্রবিরোধী ষড়যন্ত্র করেন। তারা ভারতে ইসরাইলি গোয়েন্দা সংস্থার এজেন্ট মেন্দি এন সাফাদি বৈঠকের আগে ভারতীয় নাগরিকের সঙ্গে দেশেও বৈঠক করেন। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সাত মাস তারা নানাভাবে ষড়যন্ত্র চালান। আসলাম ও তার সহযোগীরা সরকারকে উৎখাতের জন্য নাশকতার পাশাপাশি ‘মিথ্যা প্রচারণা’ চালায়।

তারা দেশে ও ভারতে বৈঠকে বলেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। এসব প্রচার করে সরকারকে ‘বেকায়দায়’ ফেলার ষড়যন্ত্রের সঙ্গে লন্ডন প্রবাসী দলীয় নেতাদেরও যোগসূত্র আছে বলে তথ্য পেয়েছে ডিবি। এ ব্যাপারে আরো তথ্য সংগ্রহের কাজ চলছে।

প্রসঙ্গত, গত ৫-৯ মার্চ ভারতে অবস্থানকালে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কবহির্ভূত রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেন আসলাম চৌধুরী। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভিযোগ উঠেছে, মোসাদের সঙ্গে মিলে সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছেন চট্টগ্রামের বিএনপি নেতা আসলাম।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অভিযান এবার খাতুনগঞ্জে ...

পরবর্তী সংবাদ

তিন ট্রাকের সংঘর্ষে চালক নিহত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM