বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /আবার আর্জেন্টিনাকে হারিয়ে চিলি চ্যাম্পিয়ন
খেলাধুলা

আবার আর্জেন্টিনাকে হারিয়ে চিলি চ্যাম্পিয়ন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ জুন ২০১৬, ১০:১০ এএম·সর্বশেষ: ২৭ জুন ২০১৬, ১০:১০ এএম
আবার আর্জেন্টিনাকে হারিয়ে চিলি চ্যাম্পিয়ন

লিওনেল মেসি ও আর্জেন্টিনার দুঃখের রাত কাটলো না। এবার কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শুট আউটে মেসি বল মারলেন বাইরে। মূল্য দিতে হলো আর্জেন্টিনাকে। গত বছরের মতো এবারও আর্জেন্টিনাকে টাইব্রেকে হারিয়ে চিলি হলো চ্যাম্পিয়ন। ৪-২ গোলের জয়ে কোপা আমেরিকা শতাব্দী বরণ উৎসবের শিরোপা চিলির। খেলার নির্ধারিত ও অতিরিক্ত সময় ছিল গোলশূণ্য।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এটি ছিল আর্জেন্টিনার ২৩ বছরের কোপা জিততে না পারার দুঃখ ঘুচানোর দিন। সময় সোমবার বাংলাদেশের সকাল। ফেভারিটের মতোই ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

চিলিকে গ্রুপ পর্বেই হারিয়েছিল প্রথম ম্যাচে। কিন্তু গত কোপার রিম্যাচ যেন আদর্শই এক রিম্যাচ। গতবারও ১৪বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে টাইব্রেকে হেরেছিল।

এবং প্রতিপক্ষ ছিল চিলি। এবারও একি ঘটনা। তিন বছরে টানা তিনটি বড় আসরের ফাইনালে হারলো মেসির আর্জেন্টিনা।

২০১৪ বিশ্বকাপ, ২০১৫ কোপার পর আবার এবার। এবার মেসির পর দলের চতুর্থ শটটি মিস করেছেন বিগলিয়া। ক্লদিও ব্রাভো ওই শট ঠেকিয়ে দেওয়ার পরের শটে ফ্রান্সিসকো সিলভা গোল করলে শিরোপা উৎসবে মাতে চিলি।

হতাশায় মুখ ঢাকেন মেসি।

অথচ টাইব্রেকের শুরুটা ভিন্ন ইঙ্গিত দিয়েছিল। চিলির আরতুরো ভিদাল প্রথম শটটি নিলেন। আর্জেন্টিনার গোলকিপার সার্জিও রোমেরো শট ঠেকিয়ে দিলেন।

রোমেরো হয়তো গত কোপার কষ্ট ভোলার চিত্র মনে মনে এঁকে ফেলেছিলেন। আর্জেন্টিনার প্রথম শট মেসির। নিজের ডান দিকে কোনাকুনি মারতে চাইলেন।

গোলকিপার ব্রাভো বুঝতে পারেননি বলের নিশানা। মেসিরও হিসেবে ভুল হয়েছে। বাইরে দিয়ে চলে গেছে বল।

মাথায় হাত দিয়ে ফিরলেন মেসি। এরপর পেনাল্টি শুট আউটের পুরোটা সময় নিদারুণ অশ্বস্তিতে কাটালেন। আর চিলির উৎসব শুরু হলে কিংকর্তব্যবিমুঢ়ের মতো এসে বসে রইলেন ডাগআউটের বেঞ্চে।

মাচেরানো, আগুয়েরো ঠিকই গোল করেছেন। আশা ছিল আর্জেন্টিনার। কিন্তু আর্জেন্টিনার শেষ সর্বনাশটা হলো বিগলিয়ার শট ব্রাভো রুখে দিলে।

ফাইনালের প্রথমার্ধে দুই দলই ১০ জনের দলে পরিণত হয়। ৮২ হাজার দর্শকের সামনে দারুণ উত্তেজনার ম্যাচ সামলাতে রেফারিকে হিমসিম খেতে হয়েছে। ১৬ মিনিটে মেসিকে ফেলে দিয়ে হলুদ কার্ড দেখেন মার্সেলো দিয়াজ। ২১ মিনিটে আর্জেন্টিনার লিড নেওয়া উচিৎ ছিল। চিলির ডিফেন্সের ভুলে গঞ্জালো হিগুয়াইন বল পেলেন মোক্ষম জায়গায়। কিন্তু গোলকিপারের ওপর দিয়ে মারলেন। বিশ্বকাপ ও গত কোপায়ও এমন ম্যাচ জেতানোর সুযোগ মিস করেছেন হিগুয়াইন।

সাত মিনিট পর দিয়াজ আবার মেসির ওপর চড়াও হলেন। রেফারি একটু সময় নিয়ে এই খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দিলেন। বিপদ চিলির। ৪০ মিনিটে মেসি প্রবল গতিতে এগিয়ে গিয়েছিলেন। চিলির বক্সে পড়লেন। প্রতিপক্ষ খেলোয়াড়রা রেফারির কাছে দাবি জানালেন। ডাইভিংয়ের জন্য কার্ড দেখে মেসির হাত পা বাধা পড়ে গেলো!

বিরতির দুই মিনিট আগে আরো বড় বিপদ আসে আর্জেন্টিনার। এবার ডিফেন্ডার কার্লোস রোহো লাল কার্ড দেখেন ভিদালকে ফাউল করে। দ্বিতীয়ার্ধেও রেফারি কার্ড দেখাতে কুণ্ঠিত হননি।

হিগুয়াইনের জায়গায় আগুয়েরোকে নামানো হলে কিছুটা গতি বাড়ে আর্জেন্টিনার। কিন্তু ৮০ মিনিটে চিলির স্ট্রাইকার এদুয়ার্দো ভার্গাস গোলের সুযোগ পান। রোমেরো বাঁচিয়েছেন দলকে।

৮৪ মিনিটে আগুয়েরোর লক্ষ্য ঠিক থাকলে ভিন্ন ফল হতে পারতো। শেষ সময়ের নাটকে রামিরো ফুনেস-মরি অসাধারণ ভাবে রুখেছেন আলেক্সিস সাঞ্চেজকে।

অতিরিক্ত সময়ে যায় খেলা। ৯৮ মিনিটে চিলি একটি সুযোগ নষ্ট করে। এরপর আগুয়েরোর শট ঠেকান ব্রাভো। ঠিক গোলের সুযোগ আর পায়নি কোনো দল। খেলা গেছে পেনাল্টি শুট আউটে। যেখানে আবার চোখের জলে ভেসেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার উৎসবে মেতেছে চিলি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

পরবর্তী সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেটে যেসব পরিবর্তন আসতে পারে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM