বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /আপনি সুস্থ কিনা আপনার ঘুমই বলে দেবে
জীবনযাপন

আপনি সুস্থ কিনা আপনার ঘুমই বলে দেবে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৭, ১০:৪৩ এএম·সর্বশেষ: ২৫ জানুয়ারি ২০১৭, ১০:৪৩ এএম
আপনি সুস্থ কিনা আপনার ঘুমই বলে দেবে

বিডি নিউজ ৬৪: নিজেদের যত্ন নিতে, স্বাস্থ্য ভাল রাখতে আমরা ডায়েট, জিম করা নিয়ে যতটা মাথা ঘামাই, ঘুমকে ঠিক ততটাই অবহেলা করি। অথচ আধুনিক বিশেষজ্ঞরা সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্ব ঘুমকেই দেন।

তাঁরা জানাচ্ছেন, ভাল ঘুম যেন আমাদের স্বাস্থ্য ভাল রাখে তেমনই এতে আমাদের কর্মক্ষমতা বাড়ে।

যাঁদের অফিসে কাজের শিফট পরিবর্তিত হয় তাঁদের ঘুম নানা ভাবে বিঘ্নিত হয়। কারণ, ভাল ঘুম হওয়ার জন্য বিশেষজ্ঞদের প্রাথমিক শর্তই হল ঘুমাতে যাওয়ার নির্দিষ্ট সময় মেনে চলা।

কীভাবে বুঝবেন আপনার যথেষ্ট ভাল ঘুম হচ্ছে কিনা? যদি বিছানায় শোওয়ার ৩০ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়েন ও রাতে একবারের বেশি ঘুম না ভাঙে তাহলে আপনার অভ্যাস ভাল ও স্বাস্থ্যকর ঘুম হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশলান স্লিপ ফাউন্ডেশন (এনএসএফ) প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, যতক্ষণ আপনি বিছানায় শুয়ে রয়েছেন তার ৮৫% সময় যদি টানা ঘুম হয় এবং মাঝ রাতে ঘুম ভেঙে গেলে ২০ মিনিটের মধ্যে যদি আবার ঘুমিয়ে পড়তে পারেন তাহলে ঘুম আপনার স্বাস্থ্য ভাল প্রভাব ফেলবে।

ঘুম কম হলে কী কী সমস্যা হতে পারে? গবেষকরা জানাচ্ছেন, ঘুম কম হলে মেজাজ হারানো, অবসাদ, হার্টের সমস্যা, মোটা হয়ে যাওয়া, হঠাৎ দুর্বল হয়ে পড়ার মতো সমস্যা হতে পারে। এনএসএফ-এর সাম্প্রতিক স্লিপ হেলথ ইনডেক্স বলছে, সারা বিশ্বের ২৭ শতাংশ মানুষের বিছানায় শোওয়ার পর ঘুম আসতে ৩০ মিনিটের বেশি সময় লাগে। আর তাই বাড়ছে স্লিপ ডিজঅর্ডারের সমস্যা।

কেন বর্তমান প্রজন্ম এত বেশি স্লিপ ডিজঅর্ডারের শিকার? মূলত অতিরিক্ত স্ট্রেস ও টেকনোলজি নির্ভরশীলতাই এর কারণ বলছেন বিশেষজ্ঞরা। তবে নিজেদের ঘুমের মান পরীক্ষা করতে টেকনোলজির সাহায্যই নিতে বলছেন তাঁরা।

মার্কিন গবেষকরা তৈরি করেছেন স্লিপ টেকনোলজি ডিভাইস। ঘুমের সময় যদি এই গ্যাজেট পরে নেয়া হয় বা খাটের পাশের টেবলে রাখা হয় তাহলে এই গ্যাজেটই বলে দেবে আপনি কতক্ষণ ঘুমাচ্ছেন, কতক্ষণ সময় গভীর ঘুম হচ্ছে, কতক্ষণ সময় হালকা ঘুম হচ্ছে, কত বার ঘুম ভাঙছে ও আবার ঘুমিয়ে পড়তে কতক্ষণ সময় লাগছে।

স্লিপ হেলথ জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

সূত্র: আনন্দবাজার

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

লুকিয়ে প্রবল বঞ্চনা? তবে মাথায় রাখুন এই বিষয়গুলি

পরবর্তী সংবাদ

নিয়মিত ১০ কাজ করুন তুখোড় মস্তিষ্কের জন্য

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত