বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /আপনার অজানা টুথপেস্টের ১০ কাজ জানলে আপনি অবাক হবেন
জীবনযাপন

আপনার অজানা টুথপেস্টের ১০ কাজ জানলে আপনি অবাক হবেন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৭, ১০:০৬ এএম·সর্বশেষ: ২৮ জানুয়ারি ২০১৭, ১০:০৬ এএম
আপনার অজানা টুথপেস্টের ১০ কাজ জানলে আপনি অবাক হবেন

বিডি নিউজ ৬৪: দাঁত ঝকঝকে রাখতে টুথপেস্ট দিয়ে ব্রাশ তো করবেনই। মুখের গন্ধ দূর করতেও রোজ সকালে চাই টুথপেস্ট। কিন্তু, 'দাঁতের আমি দাঁতের তুমি'র বাইরেও টুথপেস্ট গৃহস্থালির অনেক টুকিটাকি সমস্যার মুশকিল আসান। দাগ তুলতে ম্যাজিকের মতো কাজ করে। জানেন?

১. রুপার আংটি বা গয়না জৌলুস হারিয়ে কালচে কালচে হয়ে গিয়েছে? পুরনো বাতিল ব্রাশের ডগায় কিছুটা টুথপেস্ট নিয়ে ভালো করে ঘষে নিন। এরপর ধুয়ে নিলেই ঝকঝকে হয়ে যাবে। পালিস করানোর প্রয়োজন পড়বে না।

২. টুথপেস্ট দিয়ে গাড়ির হেডলাইটের কাচও সহজে পরিষ্কার করতে পারেন। নতুনের মতো জেল্লা দেবে।

৩. হারমোনিয়াম বা সিন্থেসাইজারের রিডের নোংরা পরিষ্কার করতেও টুথপেস্ট ফাটাফাটি। একটা ভেজা কাপড়ের টুকরোয় সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে হালকা করে ঘষুন। সব দাগ বা নোংরা পরিষ্কার হয়ে যাবে।

৪. কাঠের টেবল বা অন্য কোনও আসবাবে দাগ লাগলে নিমেষে পরিষ্কার করে ফেলতে পারেন। এর জন্য কোনও ক্ষতিকারক ব্লিচিংয়ের দরকার নেই। ছোপ তুলতে মাজনই যথেষ্ট। কিছুক্ষণ লাগিয়ে রেখে একটু জোরে ঘষলেই উঠে যাবে।

৫. অন্তরঙ্গ মুহূর্তে জামায় কোনোভাবে লিপস্টিকের দাগ লেগে গেছে? বা, বোতল উলটে সস পড়ে সাদা টেবল ক্লথের দফারফা? কেচেও দাগ যায়নি? মুশকিল আসান রয়েছে আপনার হাতের কাছেই। সাতপাঁচ না-ভেবে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। দাগ গায়েব।

৬. স্মার্টফোনের স্ক্রিনে প্রোটেক্টিভ ফিল্ম লাগানো নেই? ঘষা দাগ লেগেছে? কাপড়ের টুকরোয় অল্প টুথপেস্ট নিয়ে স্ক্র্যাচের উপর আলতো করে ঘষুন। আশপাশে লেগে থাকা টুথপেস্ট মুছে শুকিয়ে নিন। দাগ থাকবে না।

৭. নখে লেগে থাকা দাগ তুলতে চান? টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন, কেল্লাফতে।

৮. বেসিন বা বাথরুমের স্টিলের কল অনেক দিন পরিষ্কার করেননি? বা, নিয়মিত পরিষ্কার করলেও ছোপ ধরে রয়েছে বলে মনে হচ্ছে? চিন্তা না-করে মাজন লাগিয়ে একটু জোরে ঘষে নিন। ঝকঝক করবে।

৯. আয়রনের নীচের দাগ বা মরচে তুলতে টুথপেস্ট ঘষুন। পরিষ্কার হয়ে যাবে।

১০. মাছ কেটে হাতে আঁশটে গন্ধ? রসুন বা পেঁয়াজের গন্ধ যাচ্ছে না? অস্বস্তি লাগছে? কিছুটা টুথপেস্টে হাতে ঘষে ধুয়ে নিন। গন্ধ গায়েব।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

রোগ ভালো হবে চুম্বনেই, দাবি গবেষকদের

পরবর্তী সংবাদ

মাত্র এক মিনিটে কিভাবে ঘুমাবেন?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত