বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ব্যবসা ও অর্থনীতি
  3. /আজিম গ্রুপের দুই পোশাক কারখানায় চলছে শ্রমিক প্রতিনিধি নির্বাচন
ব্যবসা ও অর্থনীতি

আজিম গ্রুপের দুই পোশাক কারখানায় চলছে শ্রমিক প্রতিনিধি নির্বাচন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩০ জুন ২০১৬, ১২:৪০ পিএম·সর্বশেষ: ৩০ জুন ২০১৬, ১২:৪০ পিএম
আজিম গ্রুপের দুই পোশাক কারখানায় চলছে শ্রমিক প্রতিনিধি নির্বাচন

বিডি নিউজ ৬৪:দেশের স্বনামধন্য শতভাগ রপ্তানিমূখী তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠান আজিম গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান গ্লোবাল ফ্যাশন গার্মেন্টস লিমিটেড ও গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেডে পোশাক শ্রমিকদের প্রতিনিধি নির্বাচন চলছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হওয়া এ নির্বাচন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা এ নির্বাচন পর্যবেক্ষণ করছেন। প্রতিনিধি নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন শ্রমিকরা।

প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা জানান, এই দুই কারখানায় ৪ হাজার ৬৪৭ জন পোশাকশ্রমিক কাজ করছেন। এর মধ্যে ভোটার সংখ্যা ৩ হাজার ৯৯৫।

কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে ১৮ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১০ জন নারী প্রার্থী রয়েছেন। নির্বাচিত ৯ জন প্রতিনিধি আগামী ২ বছরের জন্য শ্রমিকদের প্রতিনিধিত্ব করবেন।

শ্রমআইন অনুযায়ী শ্রমিক-মালিক পারস্পরিক আস্থা, বিশ্বাস, সমঝোতা, সহযোগিতা বৃদ্ধি, শ্রম আইনের প্রয়োগ, শৃঙ্খলাবোধে উৎসাহিত করা, নিরাপত্তা, পেশাগত স্বাস্থ্যরক্ষা এবং কর্ম পরিবেশের উন্নতি নিশ্চিত করতে শ্রমিক প্রতিনিধি নির্বাচন জরুরি। এছাড়া প্রশিক্ষণ, শিক্ষা, কল্যাণমূলক ব্যবস্থাসমূহের উন্নতি, উৎপাদন লক্ষমাত্রা অর্জন, উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস এবং অপচয় রোধসহ উৎপাদনশীল পণ্যের মানোন্নয়নের ব্যাপারেও নির্বাচিত শ্রমিক প্রতিনিধিরা ভূমিকা রাখেন।

প্রতিষ্ঠান দুটি প্রতিষ্ঠার পর থেকেই নির্বাচিত শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে কারখানায় প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করা হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর আগে
আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

৯ বছর আগে
উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

৯ বছর আগে
২০০ ছাড়াল রসুনের দাম

২০০ ছাড়াল রসুনের দাম

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ঋণে অনিয়ম : অপসারিত অগ্রণীর এমডি

পরবর্তী সংবাদ

সুনামগঞ্জে পোশাকের দাম চড়া, ক্রেতারা হতাশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM