বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ব্যবসা ও অর্থনীতি
  3. /আগামী ৪ বছরে জাতিসংঘ ১২০ কোটি মার্কিন ডলার সহায়তা করবে
ব্যবসা ও অর্থনীতি

আগামী ৪ বছরে জাতিসংঘ ১২০ কোটি মার্কিন ডলার সহায়তা করবে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ নভেম্বর ২০১৬, ৭:০৭ পিএম·সর্বশেষ: ৩ নভেম্বর ২০১৬, ৭:০৭ পিএম
আগামী ৪ বছরে জাতিসংঘ ১২০ কোটি মার্কিন ডলার সহায়তা করবে

বিডি নিউজ ৬৪: টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আগামী ৪ বছরের জন্য জাতিসংঘ বাংলাদেশকে ১২০কোটি মার্কিন ডলার সহায়তা করবে।

এ লক্ষে আজ ঢাকা জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশ সরকারের সাথে একটি অঙ্গীকার চুক্তি স্বাক্ষর করেছে।এর আগের চুক্তিটি পাঁচ বছর মেয়াদী ছিল।এবার তা ৪ বছরের জন্য করা হয়েছে যেন তা সরকারের উন্নয়ন পরিকল্পনার সাথে পরিষ্কারভাবে সামঞ্চস্য হয়।আগামী চুক্তি পাঁচ বছর মেয়াদী হবে।

জাতিসংঘ উন্নয়ন সহায়তা ফ্রেমওয়ার্ক (ইউএসডিএএফ) ২০১৭-২০২০ হিসেবে পরিচিত এই চুক্তির উদ্দেশ্য হলো-এসডিজি অর্জনের লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা করা,যা তিনটি বিষয়ভিত্তিক কার্য-ফলাফলের ওপর কেন্দ্রীভূত। এগুলো হলো:মানুষ,পৃথিবী এবং সমৃদ্ধি। এই তিন ক্ষেত্রের মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশের সব মানুষের সমান অধিকার,প্রবেশাধিকার ও সুযোগ নিশ্চিত করতে চাই।

পাশাপাশি পরিবেশগত স্থিতিশীলতা তৈরি,মানব সক্ষমতা বৃদ্ধি এবং সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।

জাতিসংঘের ঢাকা অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থার বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিল বলেন,‘এই ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হলো-টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে সরকারকে সহযোগতা করা যেন তা সকলের জন্য সমানভাবে প্রযোজ্য এবং সমন্বিতভা‡ব কার্যক্ষম হয়।

এই ফ্রেমওয়ার্কটি জাতিসংঘের সংস্থাসমূহের এসডিজি সম্পর্কিত কাজের অগ্রাধিকার তৈরি এবং লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য একটি পথনির্দেশক হিসেবে কাজ করবে। একই সাথে এই ফ্রেমওয়ার্ক ভিশন ২০২১ এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সম্পর্কিত।’

তিনি বলেন,এই নতুন ফ্রেমওয়ার্ক বাংলাদেশ ও তার জনগণের অগ্রগতির জন্য সরকার ও জাতিসংঘের মধ্যে বন্ধন আরো দৃঢ় করেছে।এটি বাংলাদেশে জাতিসংঘের সংস্থাসমূহকে ‘এক হিসাবে কার্যের’ সুযোগ প্রদান করে দিয়েছে। এর মাধ্যমে জাতিসংঘের সংস্থা,তহবিল ও কার্যক্রমগুলো একটি সমন্বিত,সুসঙ্গত এবং সহযোগিতামূলকভাবে বাংলাদেশের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করে যাবে।

মানবাধিকার,লিঙ্গ সাম্যতা ও নারীর ক্ষমতায়ন,টেকসই উন্নয়ন ও সক্ষমতা,কাউকে পিছনে ফেলে এগিয়ে না চলা, এক দায়িত্ববোধ এই বিষয়গুলো জাতিসংঘের নিয়ম, মানদণ্ড এবং নীতি থেকে উদ্ভূত মূল কার্যক্রমের উপাদনের মধ্যে রয়েছে।এই মূল উপাদানগুলো পরিষ্কারভাবে এই নতুন ফ্রেমওয়ার্কে প্রতিফলিত হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন জাতিসংঘের সংস্থাসমূহকে বাংলাদেশের উন্নয়ন বৃদ্ধিতে তাদের কারিগরি ও কর্মসূচিগত সহযোগিতা অব্যাহত রাখার জন্য এই নতুন ফ্রেমওয়ার্ককে স্বাগত জানান। তিনি বলেন, দ্রুত প্রাথমিক পদ্ধতিগুলো তৈরি হলে যথাযথ সময়ের মধ্যে কার্য বাস্তবায়ন ও তহবিল কার্যক্ষম করা যাবে।

এই চুক্তিটি জাতিসংঘের সংস্থাসমূহের মধ্যে অংশীদারিত্ব সহজীকরণ করা যা তাদের তুলনামূলক সুবিধার ওপর অঙ্কিত।এটি জাতীয় উন্নয়ন অগ্রাধিকার সমর্থন করে এবং জাতীয় উন্নয়ন সহায়তা তৈরি করে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর আগে
আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

৯ বছর আগে
উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

৯ বছর আগে
২০০ ছাড়াল রসুনের দাম

২০০ ছাড়াল রসুনের দাম

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তিন হাজার ২০০ কোটি ডলার

পরবর্তী সংবাদ

ওয়ালটন কারখানায় ৩ দেশের মন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত