বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /অ্যাডাল্ট ফ্রেন্ড ফাইন্ডার হ্যাক থেকে শিক্ষা, অনলাইনে স্বরূপ দেখাবেন না
তথ্যপ্রযুক্তি

অ্যাডাল্ট ফ্রেন্ড ফাইন্ডার হ্যাক থেকে শিক্ষা, অনলাইনে স্বরূপ দেখাবেন না

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৬, ৪:৫৫ পিএম·সর্বশেষ: ১৫ নভেম্বর ২০১৬, ৪:৫৫ পিএম
অ্যাডাল্ট ফ্রেন্ড ফাইন্ডার হ্যাক থেকে শিক্ষা, অনলাইনে স্বরূপ দেখাবেন না

বিডি নিউজ ৬৪: অ্যাকাউন্ট ডিলিট করে ফেললেও এমনকি আপনি নিরাপদ নন। অনলাইনে নিজের নিরাপত্তা রক্ষা করার সবচেয়ে ভালো উপায় হলো একটি এককালীন ই-মেইল ঠিকানা ব্যবহার করা। যা শুধু একবারই ব্যবহার করা হবে।

হাই প্রোফাইল অ্যাশলে ম্যাডিসন হ্যাকের পর আপনি হয়ত প্রত্যাশা করতে পারেন অনলাইন ডেটিং অ্যাপ সাইটগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। কিন্তু সুইঙ্গার বান্ধব অ্যাডাল্ট ফ্রেন্ড ফাইন্ডার সর্বশেষ হ্যাকিংয়ের কবলে পড়ায় এর প্রায় ৩০০ মিলিয়ন অ্যাকাউন্টের সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে। যা পেন্টহাউস এর মতো সাইট যুক্ত করার পর ৪০০ মিলিয়নে উন্নীত হয়েছে।

কিন্তু এই হ্যাক কাণ্ডে কারো সংবেদনশীল ব্যক্তিগত তথ্য যেমন, যৌনতায় পছন্দের ধরন সম্পর্কিত তথ্য ছিল না। তবে এতে ই-মেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং আইপি অ্যাড্রেস ছিল- যা একজন মানুষকে বাস্তবে চিহ্নিত করার জন্য যথেষ্ট।

পরিস্থিতি আরো খারাপ হয় যখন কিছু পাসওয়ার্ড সরল টেক্সটে সংরক্ষণ করা হয়। নিরাপত্তা ব্যবস্থায় এটিকে একটি বড় ধরনের পাপ বলে গণ্য করা হয়। আর এই একটি কারণেই আপনার পাসওয়ার্ডগুলো ভিন্ন ভিন্ন অনলাইন সার্ভিস অ্যাকাউন্টে ব্যবহার করা ঠিক না।

সাবেক যে ইউজাররা তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন তারাও শান্তিতে বিশ্রাম নিতে পারেন না। কারণ হ্যাকাররা ডিলিট করে দেওয়া ১৫ মিলিয়ন অ্যাকাউন্ট সহ গত দুই দশকের তথ্য-উপাত্ত পেয়েছেন। কারণ ডিলিট করে দেওয়া অ্যাকাউন্টগুলো সিস্টেম থেকে পুরোপুরি মুছে ফেলা হয়নি। এতে এমন সাইটও অন্তর্ভুক্ত আছে যা অ্যাডাল্ট ফ্রেন্ড ফাইন্ডার নেটওয়ার্কও আর নিজের বলে দাবি করে না। উদারহণত, পেন্টহাউস।

আপনি যদি এমন সাইট অনুমোদন না করেন তাহলে হয়ত ভিকটিমদের দোষারোপ করাও সহজ। যদিও আপনি এটা ভেবে একটু সহানুভূতিশীল হতে পারেন যে, অ্যাশলে ম্যাডিসনের মতো অ্যাডাল্ট ফ্রেন্ড ফাইন্ডারও বিশেষভাবে জীবনসঙ্গী বা সঙ্গিনীকে প্রতারণার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়নি।

সুতরাং কোনো অনলাইন সার্ভিসে অ্যাকাউন্ট নিবন্ধনের সময় কখনোই আপনার প্রধান ই-মেইল অ্যাড্রেসটি ব্যবহার করবেন না। তবে তার মানে এই নয় যে আপনাকে মিথ্যাচার করতে হবে।

মাত্র দুই মিনিটেই জিমেইল ই-মেইলে একটি নতুন অ্যাকাউন্ট করা যায়। সুতরাং সংবেদনশীল কোনো অনলাইন সার্ভিসে অ্যাকাউন্ট নিবন্ধন করার সময় মাত্র একবার ব্যবহারের জন্য একটি নতুন ই-মেইল অ্যাকাউন্ট নিবন্ধন করুন। আর ওই সাইট থেকে আপনার প্রধান ইনবক্সে ই-মেইল পাঠানোর জন্য একটি ফিল্টারিং নিয়ম তৈরি করাও খুব সহজ। যাতে আপনি যারা আপনাকে আরেকটু ভালো করে জানতে চান তাদের কাছ থেকে আসা কোনো বার্তা মিস না করেন।

বিকল্পভাবে আপনি হয়ত চেক করতে পারেন আপনার ই-মেইল সার্ভিস আপনাকে ছদ্মনাম ব্যবহার করতে দিচ্ছে না- এটি মূলত একটি ভুয়া ই-মেইল অ্যাড্রেস যা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রধান ই-মেইল অ্যাড্রেসে মেসেজ ফরোয়ার্ড করে দেবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন  সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

৯ বছর আগে
মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

৯ বছর আগে
উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ঢাকায় যাত্রা শুরু করবে উবের ট্যাক্সির

পরবর্তী সংবাদ

অ্যাপলের নতুন আইপ্যাড বাজারে আসছে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM