বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /অলিম্পিক কাঁপাচ্ছেন এক 'বাংলাদেশি কন্যা'!
খেলাধুলা

অলিম্পিক কাঁপাচ্ছেন এক 'বাংলাদেশি কন্যা'!

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২০ আগস্ট ২০১৬, ১০:৪৮ এএম·সর্বশেষ: ২০ আগস্ট ২০১৬, ১০:৪৮ এএম
অলিম্পিক কাঁপাচ্ছেন এক 'বাংলাদেশি কন্যা'!

বিডি নিউজ ৬৪: আদর করে তাকে ডাকা হয় 'দ্য বেঙ্গল টাইগার'। ডাক নাম রিটা। এই বাংলাদেশি কন্যাই এখন কাঁপাচ্ছেন অলিম্পিক!

রিওতে সোনা জয়ের দারুণ সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে এখন ২০ বছরের তরুণী। ভাবছেন, এ কেমন কথা! বাংলাদেশের সব অ্যাথলেট তো অলিম্পিক শেষ করেছেন।

পদকের সম্ভাবনাও তৈরি করতে পারেননি। আর রিটা নামেও তো কেউ ছিল না সাতজনের দলে! তাহলে।

আসলে মার্গারিটা মামুন পদক জিতলে তা যাবে রাশিয়ার খাতায়। বাংলাদেশি-রুশ রিদমিক জিমন্যাস্ট এই মেয়ে। এবং অল-অ্যারাউন্ড ব্যক্তিগত ইভেন্টে ২৬ জিমন্যাস্টের মধ্যে প্রথম জায়গাটি মার্গারিটারই।

স্বদেশি আয়ানা কুদ্রিয়াভসেভার সাথে তীব্র প্রতিযোগিতা হয় মার্গারিটার। ইয়ানা তিনবারের অল-অ্যারাউন্ড বিশ্ব চ্যাম্পিয়ন। বর্তমান চ্যাম্পিয়নও।

কিন্তু বর্তমান বিশ্বে বাংলার মেয়ে মার্গারিটাকেই ধরা হয় বিশ্ব সেরা। সেটা তিনি রিওতেও প্রমাণ করে চলেছেন। প্রাথমিক বাছাইয়ে তাকে দ্বিতীয় স্থানে ঠেলে দিয়ে এক নম্বর হিসেবেই ফাইনালে গেছেন মার্গারিটা।

১৮ বছরের ইয়ানাকে আগে দুইবার হারানোর ইতিহাস আছে মার্গারিটার। এখন ফাইনালের লড়াইয়ের অপেক্ষা।

মার্গারিটা সম্পর্কে আরেকটু জেনে নিন। জুনিয়র হিসেবে বাংলাদেশে এসে এই দেশের প্রতিনিধিত্ব করেছেন অল্প সময়। তারপর রাশিয়কেই বেছে নিয়েছেন সিনিয়র পর্যায়ে বিশ্বে লড়তে।

৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মার্গারিটা মস্কোর মেয়ে। বাবার সূত্রে বাংলাদেশি। বাবা আব্দুল্লা আল মামুন মেরিন ইঞ্জিনিয়ার।

আর মা রুশ। মার্গারিটার মা অ্যানাও রাশিয়ার সাবেক রিদমিক জিমন্যাস্ট। মায়ের পথে হেটেই বিশ্বে রাশিয়াকে তুলে ধরছেন মার্গারিটা।

এখন অলিম্পিক শ্রেষ্ঠত্বের পথেও। এমন মেয়েকে নিয়ে বাংলাদেশেরও নিশ্চয় গর্ব হওয়ার কারণ আছে।

এই সুযোগে জেনে নিতে হয় মার্গারিটার বৈশ্বিক অর্জনও। দুইবারের (২০১৪, ২০১৫) বিশ্ব অল-অ্যারাউন্ডে রুপা জয়ী এই মেয়ে। ২০১৫ ও ২০১৬ এর ইউরোপিয়ান গেমসে জিতেছেন অল-অ্যারাউন্ড রুপা।

মার্গারিটা তিনবারের (২০১৩, ২০১৪, ২০১৫) গ্রাঁ প্রিঁ ফাইনাল অল-অ্যারাউন্ড চ্যাম্পিয়ন। তিনবারের (২০১১-২০১৩) রাশিয়ান অল-অ্যারাউন্ড জাতীয় চ্যাম্পিয়ন। ২০ পয়েন্ট সিস্টেমে অল-অ্যারাউন্ড টোটাল ৭৭.১৫০ এর বর্তমান বিশ্ব রেকর্ডের মালিক মার্গারিটা।

এই বছরই বাকু বিশ্বকাপে এই কীর্তি তার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অলিম্পিক ইতিহাসে আইভরি কোস্টের প্রথম সোনা

পরবর্তী সংবাদ

রিলের শ্রেষ্ঠত্ব যুক্তরাষ্ট্রের মেয়েদেরই

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM