বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /অন্য যে কারণে পুতিনের প্রশংসা করেন ট্রাম্প
আন্তর্জাতিক

অন্য যে কারণে পুতিনের প্রশংসা করেন ট্রাম্প

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ ডিসেম্বর ২০১৬, ১০:৪২ এএম·সর্বশেষ: ৩ ডিসেম্বর ২০১৬, ১০:৪২ এএম
অন্য যে কারণে পুতিনের প্রশংসা করেন ট্রাম্প

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বিরোধ বেশ পুরোনো। সেই সুবাদে দেশ দুটির রাষ্ট্রপ্রধানদের মধ্যে সম্পর্কের তিক্ততা লক্ষণীয়। রুশ-মার্কিন সম্পর্কের এই বৈরিতা দেখতে অভ্যস্ত বিশ্ব এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি।

রাশিয়া বা দেশটির প্রেসিডেন্টের প্রশংসাকারীকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অনেকটা বাঁকা চোখে দেখার চল আছে। অথচ খোদ যুক্তরাষ্ট্রেই এখন প্রকাশ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুণগান চলে। পুতিনের প্রশংসাকারী কোনো সাদামাটা মার্কিন নাগরিক নন।

তিনি স্বয়ং দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট। রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকে পুতিনের প্রতি তাঁর অনুরাগ খোলামেলাভাবে প্রকাশ করেন। গত বছরের ডিসেম্বরে ট্রাম্পকে একজন মেধাবী মানুষ বলে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট।

পুতিনের দেওয়া এই অভিধাকে বিরাট সম্মান বলে উল্লেখ করেন ট্রাম্প।

প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার পর আরও জোরেশোরে পুতিনের প্রশংসায় পঞ্চমুখ হন ট্রাম্প। নির্বাচনী প্রচারের একপর্যায়ে ট্রাম্প বলেন, পুতিন অনেক বড় নেতা। শক্তিশালী নেতা।

নিজ দেশের ওপর তাঁর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। তাঁর পক্ষে ৮২ শতাংশ জনসমর্থন আছে। তিনি দারুণ করছেন।

রাশিয়া পুনর্গঠন করছেন। পুতিনের গুণগান করতে গিয়ে নিজ দেশের প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিচে নামাতেও দ্বিধা করেননি ট্রাম্প। গত সেপ্টেম্বরে এনবিসি টেলিভিশনের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ওবামার চেয়ে পুতিন অনেক বড় নেতা, শক্তিমান নেতা।

ট্রাম্পের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেন তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য শুধু দেশপ্রেমবর্জিতই নয়, ভয়ংকরও। সমালোচনা সত্ত্বেও পুতিনের ব্যাপারে ট্রাম্প তাঁর ইতিবাচক মনোভাব বদলাননি।

নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন পুতিন। ট্রাম্পকে তিনি অভিনন্দন জানান। এই ফোনালাপে দুই নেতা ওয়াশিংটন-মস্কো সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে একমত হন।

ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক চান। পুতিনের প্রতি ট্রাম্পের এই অনুরাগ নিয়ে নানাজন নানা কথা বলছেন। বিশ্লেষকেরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন।

পুতিনের সঙ্গে ট্রাম্পের চারিত্রিক মিল রয়েছে বলে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ স্কুলের আন্তর্জাতিক অধ্যয়নের অধ্যাপক নিনা ক্রুশ্চেভা। রুশ বংশোদ্ভূত এই মার্কিনের ভাষ্য, পুতিনের মতো শক্তিশালী নেতা হওয়ার স্বপ্ন দেখেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক অ্যাঙ্গেলা ই. স্টেনট বলেন, পুতিন তাঁর চাওয়া অনুযায়ী সব কাজ করেন।

এ কারণে ট্রাম্প সত্যিকার অর্থেই পুতিনের প্রশংসা করেন।

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের দপ্তরে পত্রিকাটির সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে পারলে আমার খুব ভালো লাগবে। আমার মনে হয়, তারাও আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে পারলে খুশি হবে। এটা উভয়ের স্বার্থে।

ট্রাম্প আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় যখন লোকে বলত, ট্রাম্প পুতিনকে ভালোবাসেন, পুতিনও ট্রাম্পকে ভালোবাসেন। হাজার হাজার মানুষের সামনে বলতে চাই, আমি পুতিনকে ভালোবাসি। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি হলে ব্যাপারটা কি ভালো হবে না?

আমরা যদি একসঙ্গে আইএসের বিরুদ্ধে লড়াই করি, তাহলে কি ব্যাপারটা ভালো হবে না?

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মৃতের সংখ্যা বেড়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলে

পরবর্তী সংবাদ

ফ্রান্সে অস্ত্রের মুখে ৭ জনকে জিম্মি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM