বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সাহাবুদ্দিন মেডিকেল বন্ধ করল র‌্যাব
জাতীয়

অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সাহাবুদ্দিন মেডিকেল বন্ধ করল র‌্যাব

ন
নিফফাত ইভা· প্রতিবেদক
·প্রকাশ: ২০ জুলাই ২০২০, ১:৩৫ পিএম·সর্বশেষ: ২০ জুলাই ২০২০, ১:৩৫ পিএম
অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সাহাবুদ্দিন মেডিকেল বন্ধ করল র‌্যাব

রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযানে করোনা পরীক্ষা ও চিকিৎসায় ভয়াবহ জালিয়াতির তথ্য উঠে আসার পর এবার একই ধরনের অভিযোগে শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাব।

গতকাল রবিবার বিকেলে গুলশান-২-এ অবস্থিত ওই হাসপাতালে অভিযান চালিয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অবৈধ অ্যান্টিবডি পরীক্ষার কিট, অন্য হাসপাতালে করোনা পরীক্ষা করিয়ে নিজেদের প্যাডে দেওয়া রিপোর্ট, পুরনো সার্জিক্যাল সরঞ্জাম এবং অবৈধভাবে ব্যবহৃত ডিভাইস জব্দ করেন। আটক করা হয় হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালের ইনভেন্টরি অফিসার শাহরিজ কবির সাদিকে।

এছাড়া হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ১০ বছর আগে মেয়াদোত্তীর্ণ সার্জিক্যাল সামগ্রী-ওষুধ পাওয়ার কথাও জানিয়েছে র‌্যাব।

৫০০ শয্যার এই হাসপাতালে এখন কত রোগী রয়েছে, তা জানা যায়নি।

র‌্যাব কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তর সম্প্রতি শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার অনুমোদন বাতিল করেছে। কিন্তু তারা অবৈধভাবে অ্যান্টিবডি পরীক্ষা করে আসছিল। এই পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে তিন থেকে ১০ হাজার টাকা আদায় করা হচ্ছিল।

অন্য হাসপাতালে পরীক্ষা করিয়ে নিজেদের প্যাডে রিপোর্ট দেওয়া, অবৈধভাবে সরঞ্জাম ব্যবহার এবং একই মাস্ক-গ্লাভস একাধিকবার ব্যবহারের আলামত পেয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সাহাবুদ্দিন এক সময় বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ছিলেন। তবে ২০১৯ সালে তিনি পদত্যাগ করে বিএনপি ছাড়েন।

অভিযোগের বিষয়ে সাহাবুদ্দিন বলেন, যেসব অভিযোগ আনা হয়েছে, তার সবটাই ঠিক নয়। আর র‌্যাব তাদের কাছে থাকা প্রয়োজনীয় কাগজ দেখেনি।

অভিযানে র‌্যাব যে সব অভিযোগ এনেছে, সে সব বিষয়ে তিনি বলেন, “তদন্ত করলেই সব বের হবে। প্রয়োজনে শাস্তি মাথা পেতে নেব।

তিনি বলেন, “আমি নিজে জেলে যেতে রাজি আছি। অভিযানের পর থেকে কোথাও পালিয়ে যাইনি। অফিসেই আছি। তবে যেভাবে ডাক্তারকে ধরে নেওয়া হয়েছে, তা ঠিক হয়নি। তার নি‌ন্দা জানাচ্ছি।”

“এই প্রতিষ্ঠানটি মূলত সেবামূলক। আমার সমস্ত অর্জন শেষ হয়ে গেল,” বলেন তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#ঢাকা

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নিফফাত ইভা

প্রতিবেদক

নিফফাত ইভা, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫০,নতুন আক্রান্ত ২৯২৭

পরবর্তী সংবাদ

ব্রেকিং নিউজ /Breaking News

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM