গুলশানে কমান্ডো অভিযানে উদ্ধার ১৪, শুরুর পর গুলির শব্দ

বিডি নিউজ ৬৪: ঢাকার গুলশানে এক ক্যাফেতে ১১ ঘণ্টা জিম্মি সঙ্কটের পর সামরিক বাহিনীর কমান্ডো দল উদ্ধার অভিযান শুরু করেছে, ঘটনাস্থলে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণ চলছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার পর এই অভিযানের শুরুতেই সেনা সদস্যরা নারী ও শিশুসহ ১৪ জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্যারা কমান্ডোদের সঙ্গে সেনাবাহিনীর সাঁজোয়া যান অংশ নিচ্ছে অভিযানে। আধা ঘণ্টায় সহস্রাধিক রাউন্ড গুলির পাশাপাশি শ খানেক বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে দূর থেকেও।

কূটনৈতিক পাড়ায় হলি আর্টিজান বেকারি নামের ওই ক্যাফে থেকে আনুমানিক ৫০ গজ দূরের এক বাড়ির বাসিন্দা জানান, তিনি পাশের প্রায় খালি একটি ভবন থেকে টেলিস্কোপ লাগানো স্নাইপার রাইফেল দিয়ে গুলি ছুড়তে দেখতে পাচ্ছেন। গুলি ছোড়া হচ্ছে সাঁজোয়া যান থেকেও। যে সড়কে ওই বেকারি, সেই ৭৯ নম্বর সড়কের মোড় থেকে অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দার বলছেন, ফায়ার সার্ভিস কর্মীদের ফায়ার এক্সটিংগুইশার নিয়ে তিনি ওই ভবনের দিকে যেতে দেখেছেন। বিস্ফোরণে ক্যাফের ভিতরে আগুন ধরে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আল্লাহু আকবর বলে একদল অস্ত্রধারী গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালালে অবস্থানরত অজ্ঞাত সংখ্যক অতিথি সেখানে আটকা পড়েন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিহত হন সেখান থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পারা একজন বলেছেন, অন্তত ২০ জন ওই ক্যাফের ভেতরে আছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি। তবে গণমাধ্যমে আসা তথ্য অনুযায়ী এই সংখ্যা আরও বেশি। এখনও সেখানে কতজন আটকা পড়ে আছেন এবং এবং তাদের অবস্থা কী সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *