বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সীমান্তে এক রাতেই ২ বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ
জাতীয়

সীমান্তে এক রাতেই ২ বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:১০ এএম·সর্বশেষ: ২৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:১০ এএম
সীমান্তে এক রাতেই ২ বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

বিডি নিউজ ৬৪: ঝিনাইদহ ও কুড়িগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঝিনাইদহে জসিম মন্ডল (২৭) ও কুড়িগ্রামে লাল মিয়া ওরফে দুখু (৩০)। তারা দু'জনেই গরু ব্যবসায়ী ছিলেন।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে জসিম মন্ডল নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে ভারতের নদিয়া জেলার হাসখালী থানার হাজরাখালী বিএসএফ ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে।

জসিম উদ্দিন চুয়াডাঙ্গা জেলার শৈলবলদিয়া গ্রামের দাউদ মণ্ডলের ছেলে এবং পেশায় গরু ব্যবসায়ী।

ঝিনাইদহ ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গভীর রাতে নিহত জসিমসহ কয়েকজন ভারত থেকে গরু আনার চেষ্টা করে। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে।

এক পর্যায়ে গুলি চালালে ঘটনাস্থলেই জসিম উদ্দিন মারা যান। পরে তার লাশ বিএসএফ ভারতের হাসখালী থানায় নিয়ে যায়।

জসিম উদ্দিন মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত ইব্রাহীম মণ্ডলের জামাতা। তার লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দিয়েছে বিজিবি।

শুক্রবার যে কোনো সময় পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন বিজিবি কর্মকর্তা তাজুল ইসলাম।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলার রৌমারি উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে লাল মিয়া ওরফে দুখু (৩০) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার গয়তারপাড় সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী উপজেলার সোলমারি ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, লাল মিয়া নিজ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সীমান্তের আন্তর্জাতিক ১০৬১ নং পিলারের কাছে বাংলাদেশ অংশে অবস্থান করছিলেন। এ সময় বিএসএফের ঝাউডাঙ্গা ক্যাম্পের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে লাল মিয়া গুরুতর আহত হন।

আর্তচিৎকার শুনে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার প্রস্তুতির সময়ই মৃত্যু হয়।

মোল্লারচর বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল আজিজ জানান, খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছেছে। জামালপুর থেকে কমান্ডিং অফিসার লে. কর্নেল রফিকুল হাসান এলে লাশের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে খাটিয়ামারি সীমান্তের ১০৬৩ নং পিলারের কাছ থেকে আকিবুল ইসলাম (৩৫) নামে আরেক গরু ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। তিনি অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#সীমান্তে এক রাতেই ২ বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

আরও ২ নারী ও শিশুর লাশ উদ্ধার : বরিশালে লঞ্চডুবি

পরবর্তী সংবাদ

তিন দিনের সফরে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM