বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /তিন দিনের সফরে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতীয়

তিন দিনের সফরে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০১৬, ৯:৪৯ এএম·সর্বশেষ: ২৩ সেপ্টেম্বর ২০১৬, ৯:৪৯ এএম
তিন দিনের সফরে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিডি নিউজ ৬৪: তিন সফরে ওয়াশিংটনে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ওয়াশিংটনে এসে পৌঁছেন এবং এসেই সরাসরি তিনি তাঁর ছেলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের বাসভবনে চলে যান। ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ তারিখ রোববার পর্যন্ত অবস্থান করবেন।

২৫ সেপ্টেম্বর রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরেট্স এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি’র ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করবেন বলে কথা রয়েছে। তবে ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর অবস্থান দীর্ঘ হতে পারে বলে সর্বশেষ খবরে জানা যায়।

আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় তার মায়ের এই জন্মদিন ওয়াশিংটনে পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন। সন্তানের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার পর্যন্ত ওয়াশিংটনে অবস্থান করতে পারেন বলে সর্বশেষ খবরে জানা যায়।

পুত্র সজিব ওয়াজেদ জয়ের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার ওয়াশিংটনে থাকার চুড়ান্ত সিদ্ধান্ত হলে ওয়াশিংটনে জন্মদিন পালন শেষে আগামী ২৯ সেপ্টেম্বর বৃহষ্পতিবার এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওয়াশিংটন ডিসির ডালাস আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে পৌঁছার পরপরই মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ, মেরিল্য্ন্ডা ষ্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপের সাথে তার হোটেল কক্ষে সাক্ষাত করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ওয়াশিংটনে একটি সার্বজনী গণ সর্ম্বধনা আয়োজনের দাবী জানান।

তারা বলে, ২০০৮ সালের পর থেকে ওয়াশিংটসবাসী জননেত্রী শেখ হাসিনাকে আর দেখেনি। ওয়াশিংটনবাসী নেত্রীকে এক নজর দেখার জন্য উন্মুখ হয়ে আছে। ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান দীর্ঘ হলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ এই ব্যাপারে প্রধামন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতিয়#তিন দিনের সফরে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা#বিডি নিউজ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সীমান্তে এক রাতেই ২ বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

পরবর্তী সংবাদ

মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে দুইজন নিহত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM