বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /মেসি না ফিরলে ফুটবলের ক্ষতি, তার নয়: রোনালদিনহো
খেলাধুলা

মেসি না ফিরলে ফুটবলের ক্ষতি, তার নয়: রোনালদিনহো

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৮ জুলাই ২০১৬, ১২:৫৯ পিএম·সর্বশেষ: ১৮ জুলাই ২০১৬, ১২:৫৯ পিএম
মেসি না ফিরলে ফুটবলের ক্ষতি, তার নয়: রোনালদিনহো

বিডি নিউজ ৬৪: আর্জেন্টিনার লিওনেল মেসি আন্তর্জাতিক ম্যাচে না ফিরলে তাতে ফুটবলেরই ক্ষতি বলে জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো। কোনো আন্তর্জাতিক শিরোপা জিততে না পারলেও মেসিই এখন বিশ্বের সেরা ফুটবলার বলে মনে করেন ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা।

একটি লিগে খেলতে এখন ভারতে অবস্থান করছেন সাবেক বার্সেলোনা তারকা রোনালদিনহো। সেখানে টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে এসব কথা বলেন তিনি।

বার্সেলোনা সুপার স্টার মেসি জাতীয় দলের জার্সি গায়ে চারটি আন্তর্জাতিক ফাইনাল খেলেছেন। একটিতেও শিরোপা জিততে পারেননি। তার নেতৃত্ব আর্জেন্টিনা টানা তিনবার ফাইনালে হেরেছে। সর্বশেষ শতবর্ষী কোপা আমেরিকায় চিলির কাছে টাইব্রেকারে হারতে হয়েছে। এই ম্যাচে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন মেসি। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বার্সেলোনায় রোনালদিনহো ও মেসি এক সঙ্গে খেলেছিলেন। সেই দিনগুলির কথা জিজ্ঞাসা করলে ব্রাজিলের সাবেক ফুটবলার বলেন, ‘আমি যখন মেসিকে প্রথম দেখলাম, ততক্ষণে বুঝে গেলাম ও কিংবদন্তী হতে যাচ্ছে। ওর মধ্যে অনেক সম্ভাবনা ছিল এবং সেটা কাজে লাগানোয় আমি আনন্দিত।’

রোনালদিনহো যখন বার্সার তারকা খেলোয়াড়, তখন মেসি ক্লাবটির বড় দলে খেলার সুযোগ পেয়েছেন। প্রথম দিকে আর্জেন্টাইন ফুটবলারের মেন্টরের মতো দেখা গেছে ব্রাজিলের তারকাকে। এখন ব্রাজিলের নেইমার ক্লাবটিতে যোগ দিয়েছেন।

এখানে মেসি মেন্টর হিসেবে কাজ করছেন কিনা এমন প্রশ্ন করা হলে রোনালদিনহো বলেন, ‘যদিও তাদের মধ্যে বিদ্যমান সম্পর্ক কি তা আমি জানি না। তবে বিশ্বাস করি, নেইমারের মেন্টরের ভূমিকা পালন করছেন মেসি। তার প্রতি আমার যে ভালোবাসা ছিল, নেইমারের প্রতিও তার সেটা আছে।

বড় ক্লাবগুলোতে অভিজ্ঞরা তরুণদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। আমি মনে করি এজন্যই নেইমার বার্সেলোনায় দ্রুত মানিয়ে নিতে পেরেছে।’

কোনো বড় শিরোপা ছাড়া আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর নিয়ে রোনালদিনহো বলেন, ‘শিরোপা জিতল কি না জিতল সেটা বিষয় না। সে এখনও বিশ্বসেরা। অনেকে মনে করছেন যে সে অবসরে থেকে ফিরতে পারে। তবে যদি না ফেরে সেটা ফুটবলের ক্ষতি, তার নয়।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ডোনাল্ডের

পরবর্তী সংবাদ

আফগানদের কলঙ্কিত জয়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM