বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ডোনাল্ডের
খেলাধুলা

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ডোনাল্ডের

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৮ জুলাই ২০১৬, ২:৫১ পিএম·সর্বশেষ: ১৮ জুলাই ২০১৬, ২:৫১ পিএম
দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ডোনাল্ডের

বিডি নিউজ ৬৪: কাউন্টি চ্যাম্পিয়শিপে আগে কখনো সেঞ্চুরি করতে পারেননি অ্যানিউরিন ডোনাল্ড। কিন্তু ১৯ বছর বয়সী এই ক্রিকেটারই প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। ভাগ বসিয়েছেন ভারতের রবি শাস্ত্রীর রেকর্ডে।

রোববার ডার্বিশায়ারের বিপক্ষে ১২৩ বলে ২০০ রান পূর্ণ করেন গ্ল্যামরগ্যানের ডানহাতি ব্যাটসম্যান ডোনাল্ড। তার আগে ১৯৮৫ সালে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে বরোদার বিপক্ষে ১২৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন রবি শাস্ত্রী।

টস জিতে ব্যাটিংয়ে নামা গ্ল্যামরগ্যান ৯৬ রানে ৩ উইকেট হারালে ক্রিজে যান ডোনাল্ড। শুরুটা তত ঝাঁকালো ছিল না। অর্ধশত রান করতে ৪৭ বল খেলেছিলেন তিনি। সেঞ্চুরি করেছেন ৮০ বলে। পরের ৪৩ বলে করেন আরো ১০০ রান। সেঞ্চুরি, দেড়শ’ ও ডাবল সেঞ্চুরি, সবগুলো মাইলফলক ছুঁয়েছেন ছক্কা মেরে।

তার একটি ছক্কা মাঠের বাইরে উড়ে গিয়ে ভেঙে দেয় চলতি একটি গাড়ির কাচ। আরও পাঁচটি ছক্কায় বল ফেলেন মেম্বারস এনক্লোজারে।

শেষ পর্যন্ত ১৩৬ বলে ২৩৪ রান করে মাঠ ছেড়েছেন। ২৬ চারের সঙ্গে ১৫টি ছক্কা হাঁকিয়েছেন। তাকে আউট করতে ৯ জন ফিল্ডারকেই সীমানায় রেখেছিল ডার্বিশায়ার। অবশেষে টনি পালাদিনোর বলে ডোনাল্ড ধরা পড়েছেন লং অফে।

১৬টি প্রথম শ্রেণির ম্যাচে ডোনাল্ডের এটি দ্বিতীয় সেঞ্চুরি, কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম। ডোনাল্ডের সৌজন্যে প্রথম দিনেই ৮ উইকেটে ৪৮১ রান তুলে ফেলেছে গ্ল্যামরগ্যান।

এমন কৃতিত্বের পর ডোনাল্ড বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। এটা দারুণ যে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে পেরেছি। বড় স্কোর করতে পারায় ভালো লাগছে। আমি এমন কিছু করতে চেয়েছিলাম। অবশেষে সেটা পারলাম। আমার ভাগ্য সহায় ছিল বলে এটা হয়েছে।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ইয়াসিরে মুগ্ধ ওয়ার্ন

পরবর্তী সংবাদ

মেসি না ফিরলে ফুটবলের ক্ষতি, তার নয়: রোনালদিনহো

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM