বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /ট্রাম্পের ৮০ কোটি ডলার ক্ষতি!
আন্তর্জাতিক

ট্রাম্পের ৮০ কোটি ডলার ক্ষতি!

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৬, ৯:৫৮ এএম·সর্বশেষ: ৩০ সেপ্টেম্বর ২০১৬, ৯:৫৮ এএম
ট্রাম্পের ৮০ কোটি ডলার ক্ষতি!

বিডি নিউজ ৬৪: "আমি অনেক ধনী এবং এটাই আমাদের সৌন্দর্যের একটা অংশ"-একসময় এমন মন্তব্য করেছিলেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু ফোর্বস ম্যাগাজিনের হিসেব অনুযায়ী গত এক বছরে ট্রাম্পের সম্পদের পরিমাণ বেশ কমেছে।

অন্যতম ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বস ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পুনর্মূল্যায়ন করেছে এবং তাতে দেখা যাচ্ছে ২০১৫ সাল থেকে এ পর্যন্ত তাঁর সম্পদের মান প্রায় ৮০ কোটি মার্কিন ডলার কমে গেছে।

ম্যাগাজিনটির হিসাব অনুযায়ী টাকার অংকে ট্রাম্পের বর্তমান সম্পদের পরিমাণ ৩৭০ কোটি মার্কিন ডলার।

প্রতিবেদনে বলা হচ্ছে, নিউইয়র্কের আবাসন ব্যবসার ওঠানামার কারণে এর প্রভাব এসে পড়েছে ট্রাম্পের সম্পদের ওপর এবং মূলত এ কারণেই তাঁর সম্পদের মান কমেছে।

সোমবার প্রথম নির্বাচনী বিতর্কে হিলারি ক্লিনটনের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, "আমার আয় ব্যাপক... অর্থ সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে এমন কেউ এবার যুক্তরাষ্ট্রের নির্বাচনে লড়ছে"।

গত তিন দশকেরও বেশি সময় ধরে ফোর্বস মি: ট্রাম্পের সম্পদের হিসেব গণনা করে আসছে। মূলত আবাসন ব্যবসার মধ্যদিয়েই ট্রাম্প তাঁর সম্পদের বিশাল ভাণ্ডার তৈরি করেছেন।

ফোর্বসের হিসেব অনুযায়ী ট্রাম্পের ২৮টি ভবনের মধ্যে ১৮টির দাম কমেছে। মূল্যমানের পতনের তালিকায় ম্যানহাটনের ফিফথ এভিনিউতে থাকা ট্রাম্প টাওয়ারও রয়েছে।

ওয়াল স্ট্রিট এবং মার-এ-লাজোতে থাকা তাঁর সম্পদ ও ফ্লোরিডার পাম বিচের প্রাইভেট ক্লাবেরও মূল্য কমে গেছে বলে ফোর্বস জানিয়েছে।

কিন্তু ট্রাম্পের সাতটি সম্পদের দাম বেড়েছে। এর মধ্যে সান ফ্রান্সিসকোর দ্বিতীয় সর্বোচ্চ ভবনও রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণায় বাড়ছে তেলের দাম

পরবর্তী সংবাদ

মার্কিন কংগ্রেসে ক্ষতিপূরণের বিল পাশের সিদ্ধান্তে সৌদি আরবের উদ্বেগ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM