বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণায় বাড়ছে তেলের দাম
আন্তর্জাতিক

জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণায় বাড়ছে তেলের দাম

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৩ এএম·সর্বশেষ: ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৩ এএম
জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণায় বাড়ছে তেলের দাম

বিডি নিউজ ৬৪: তেলের উৎপাদন কমানোর বিষয়ে একমত হয়েছে বিশ্বের অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারী দেশগুলোর সংগঠন ওপেক। সংগঠনটি দৈনিক উৎপাদন ৩ কোটি ২৫ লাখ থেকে ৩ কোটি ৩০ লাখ ব্যারেলের মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যাপারে একমত হয়েছে। এর ফলে ২ লাখ থেকে সাড়ে ৭ লাখ ব্যারেল পর্যন্ত কমানো হচ্ছে। এদিকে ওপেকের ঘোষণার পরপরই বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এদিন ২ ডলার বেড়ে ৪৭ ডলারে লেনদেন হয়েছে।

বুধবার জ্বালানি তেল উত্তোলন ও উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের বৈঠকে প্রাথমিকভাবে উৎপাদন কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গত আটবছরের মধ্যে এবারই প্রথমবারের মতো এ দেশগুলো উৎপাদন কমানোর বিষয়ে একমত হয়েছে।

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি ফোরামের সম্মেলনের ফাঁকে এক বৈঠকে এমন সিদ্ধান্ত আসে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কর্মকর্তারা।

সূত্র জানায়, অধিক উৎপাদন ও ক্রমহ্রাসমান চাহিদার কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম উঠানামার পরিপ্রেক্ষিতে ওপেকভুক্ত দেশগুলো অনেকদিন থেকেই অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদনের পরিমাণ কমিয়ে আনার চেষ্টা করছিল। কিন্তু ইরান ও সৌদি আরবের বিরোধিতার কারণে এ উদ্যোগ আলোর মুখ দেখেনি।

আগামী নভেম্বরে এ চুক্তি স্বাক্ষরিত হলে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন নিয়ন্ত্রণে আসবে এবং একইসঙ্গে পণ্যটির দাম স্থিতিশীল অবস্থায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওপেক প্রেসিডেন্ট ও কাতারের জ্বালানিমন্ত্রী মোহাম্মদ বিন সালেহ আল-সাদা বলেন, আগামী নভেম্বরে এ চুক্তি স্বাক্ষরিত হলে ওপেকভুক্ত দেশগুলো দৈনিক তিন কোটি পঁচিশ লাখ থেকে তিন কোটি ত্রিশ লাখ ব্যারেল তেল উৎপাদন করবে। বর্তমানে দৈনিক তিন কোটি বত্রিশ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন করা হয়ে থাকে।

এ সিদ্ধান্তের বিষয়ে ইরানের তেলমন্ত্রী বিজান জাইগানস বলেন, প্রাথমিকভাবে হলেও ওপেক একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে। তবে চুক্তিটির বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ওপেকের পরবর্তী বৈঠকে নেয়া হবে। নাইজেরিয়ার তেলমন্ত্রী আইবি ক্যাসিকিউ এ সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে আলজেরিয়ার তেলমন্ত্রী নোরিন বোয়ার্ফা বলেন, সংরক্ষণের বিপরীতে এটা ওপেকভুক্ত দেশগুলোর ঐক্যবদ্ধ একটি সিদ্ধান্ত।

অন্যদিকে পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক অপরিশোধিত তেলের উৎপাদন কমানোর ঘোষণার এক দিনের মধ্যে বৃহস্পতিবার বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেছে। এ দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ। এর আগে উদ্বৃত্ত উৎপাদন ও ইউরোপে অর্থনৈতিক মন্দার কারণে ২০০৮ সালে আন্তর্জাতিক বাজারে তেলের দাম পড়ে যাওয়ায় উৎপাদন কমিয়েছিল ওপেকভুক্ত দেশগুলো।

ঘোষণার পরপরই ব্রেন্ট জাতীয় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৫.৯ শতাংশ বেড়েছে। শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে। ওয়াল স্ট্রিটে জ্বালানি শেয়ারের দাম এক দিনে বেড়েছে ৪ শতাংশ।

গত জানুয়ারির পর এটাই এ খাতে একদিনে সর্বোচ্চ বৃদ্ধি। অবশ্য ওপেকের এ উৎপাদন সীমা কমিয়ে আনার ফলে অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উৎপাদন কমবে এক শতাংশেরও কম। তারপরও শুধু ঘোষণাটিই বাজারে ভালো প্রভাব ফেলেছে।

তবে সেটা স্বল্পমেয়াদি বলেই ধারণা করা হচ্ছে। উৎপাদন সীমা হ্রাস দীর্ঘমেয়াদে দামের ওপর খুব কমই প্রভাব ফেলতে পারবে বলেই মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

আলেপ্পোয় বোমা হামলা বন্ধের আহ্বান নাকচ করেছে রাশিয়া

পরবর্তী সংবাদ

ট্রাম্পের ৮০ কোটি ডলার ক্ষতি!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM