বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /গোপালগঞ্জে ১৭০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন
জাতীয়

গোপালগঞ্জে ১৭০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ ডিসেম্বর ২০১৬, ৫:২১ পিএম·সর্বশেষ: ৫ ডিসেম্বর ২০১৬, ৫:২১ পিএম
গোপালগঞ্জে ১৭০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

বিডি নিউজ ৬৪: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদের নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জে প্রায় ১৭০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা, টুঙ্গিপাড়ার আহ্বানে এ কর্মসূচি পালিত হয়।

সকালে ১১টায় জেলা শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ওই শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচি চলাকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদিঘরিয়া এলাকায় মিয়ানমারের নেত্রী অং সান সু চির কুশপত্তলিকা দাহ করা হয়।

মুকসুদপুর-কাশিয়ানী থেকে গোপালগঞ্জ, কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ, মোল্লাহাট থেকে গোপালগঞ্জ, টেকেরহাট থেকে গোপালগঞ্জ এবং নড়াগাতি থেকে গোপালগঞ্জ পর্যন্ত প্রায় ১৭০ কিলোমিটার দীর্ঘ সড়কে সকাল থেকে প্রায় দুই শতাধিক কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনের জন্য অবস্থান নেন। এর আগে ওই কওমি মাদ্রাস থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ব্যানার ও প্লাকার্ড হাতে মিছিল নিয়ে বিভিন্ন সড়কে মানববন্ধন কর্মসূচিতে অবস্থান নেন।

মানববন্ধন চলাকালে জেলা শহরের প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে মাওলানা জালাল উদ্দিন, মুফতি সোয়েব উদ্দিন, মুফতি শহিদুল ইসলাম, মুফতি মাকসুদুর হক, সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক গোলাম মোস্তফা, ওই কলেজের সাবেক ভিপি চৌধুরী মঞ্জুরুল ইসলাম, একই কলেজের ছাত্রলীগ সভাপতি এস এম দ্বীন ইসলাম, সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারীসহ বিভিন্ন মাদ্রাসার প্রধানরা বক্তব্য দেন। বক্তারা জাতিসংঘসহ বিশ্ব নেতাদের মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ ও রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার আহ্বান জানান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে স্বাগতিক দলের হামলা, শিক্ষকসহ আহত ১৯

পরবর্তী সংবাদ

পানিতে মাদক মিশিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM