বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে স্বাগতিক দলের হামলা, শিক্ষকসহ আহত ১৯
জাতীয়

ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে স্বাগতিক দলের হামলা, শিক্ষকসহ আহত ১৯

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ ডিসেম্বর ২০১৬, ১০:০১ পিএম·সর্বশেষ: ৫ ডিসেম্বর ২০১৬, ১০:০১ পিএম
ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে স্বাগতিক দলের হামলা, শিক্ষকসহ আহত ১৯

বিডি নিউজ ৬৪: আন্ত:কলেজ ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে স্বাগতিক দলের হামলায় শেরপুর সরকারি কলেজের শিক্ষক-খেলোয়াড়সহ ১৯ জন আহত হয়েছেন। গতকাল রবিবার টাঙ্গাইলের কাগমারী এম এম আলী সরকারি কলেজ মাঠে আঞ্চলিক পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ সোমবার বিকেলে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম. রিয়াজুল হাসান আহত শিক্ষক ও খেলোয়াড়দের কয়েকজনকে গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করে বিষয়টি ন্যাক্কারজনক উল্লেখ করে দোষীদের শাস্তির দাবি জানান। এ ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেন।

তা ছাড়াও এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে শেরপুর সরকারী কলেজের শিক্ষার্থীরা। জানা গেছে, আহতদের মধ্যে দুই খেলোয়াড়কে গুরুতর অবস্থায় টাঙ্গাইল কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হচ্ছেন- মেহেদী হাসান রুমান (১৭) ও জাকির হোসেন (১৭)। এ ছাড়াও শরীরচর্চা শিক্ষক মঞ্জুরুল হক (৪০), শিক্ষার্থী মারুফ রহমান শাকিল (১৭), ফাহিম ফয়সাল প্রান্ত (১৭), আব্দুল্লাহ আল হাসান (১৬), নাজমুল হাসান (১৬)সহ অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও তাদের গায়ের বিভিন্ন স্থানে কাটা ক্ষত ও হাড়ভাঙ্গা জখম রয়েছে।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আঞ্চলিক পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টে গতকাল রবিবার বিকেলে শেরপুর সরকারি কলেজ ও টাঙ্গাইলের কাগমারী এম এম আলী সরকারি কলেজের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এম এম সরকারি কলেজ প্রথমে ব্যাট করে ১১২ রান সংগ্রহ করলে শেরপুর সরকারি কলেজ নির্ধারিত ওভারে ১১২ রান তুলে।

এতে খেলাটি টাই হয়। ওই অবস্থায় শেরপুর সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক মঞ্জুরুল হক ফাইনাল খেলার নিয়ম অনুযায়ী খেলা পরিচালনা কমিটির কাছে সুপার ওভারের দাবি জানান। কিন্তু খেলা পরিচালনা কমিটি তা না মেনে প্রথম ১০ ওভারের রান রেটের হিসেবে এমএম সরকারি কলেজকে বিজয়ী ঘোষণা করে।

খেলোয়াড়দের নৈতিক দাবির মুখে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম. রিয়াজুল হাসান বিষয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক তপন কুমার সরকারকে মোবাইলে অবহিত করেন। বিষয়টি জানতে পেরে কাগমারি এম এম সরকারি কলেজের খেলোয়াড় ও শিক্ষার্থীরা একযোগে শেরপুর সরকারি কলেজ একাদশের খেলোয়াড়-কর্মকর্তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এতে ১৯ জন গুরুতর আহত হয়। তাদেরকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় দুজনকে কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম. রিয়াজুল হাসান বলেন, খেলাধুলা একটি নির্মল আনন্দের বিষয়। এখানে সন্ত্রাসের কোন স্থান নেই। টাঙ্গাইলে স্বাগতিক এম এম সরকারি কলেজ দল সম্পূর্ণ অন্যায়ভাবে শেরপুর দলের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে।

ওই ঘটনার সুষ্ঠু বিচার না হলে সন্ত্রাসকেই প্রশ্রয় দেওয়া হবে। আর পিছিয়ে পড়বে সুষ্ঠু সাংস্কৃতিক ও ক্রীড়া চর্চা। এক্ষেত্রে শিক্ষা বোর্ডকেও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানোর সাথে সাথে ঘটনাটির তদন্ত ও বিচার চেয়ে অপরাধীদের শাস্তির দাবি জানান।

একই সাথে শেরপুর সরকারি দলকে বিজয়ী ঘোষণা করারও দাবি জানান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

জাতীয় রাজস্ব কর্মকর্তা হিসেবে ৪৫৬ নিয়োগের সুপারিশ

পরবর্তী সংবাদ

গোপালগঞ্জে ১৭০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM