বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /র‌্যাংকিংয়ে উন্নতির যুদ্ধে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান
খেলাধুলা

র‌্যাংকিংয়ে উন্নতির যুদ্ধে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৬, ৬:৪৯ পিএম·সর্বশেষ: ২৯ সেপ্টেম্বর ২০১৬, ৬:৪৯ পিএম
র‌্যাংকিংয়ে উন্নতির যুদ্ধে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান

বিডি নিউজ ৬৪: সাম্প্রতিক সময়ে ওয়ানডে ফরম্যাটে পারফরমেন্সের গ্রাফটা মোটেও আশানুরুপ নয় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। ফলে ওয়ানডে র‌্যাংকিং-এ ওয়েস্ট ইন্ডিজের অবস্থান আট ও পাকিস্তান রয়েছে নয় নম্বরে। তাই সাম্প্রতিক ফলাফলের স্মৃতি ভুলে ওয়ানডে ক্রিকেটে আবারো নতুনভাবে শুরুর পরিকল্পনা দু’দলের।

এমন লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। শারজাহতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। সিরিজের বাকী দু’ম্যাচ অনুষ্ঠিত হবে ২ ও ৫ অক্টোবর।

২০১৫ সালের অক্টোবওে নিজ মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে পাকিস্তান। ইংলিশদের কাছে চার ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে, নিউজিল্যান্ডের সাথে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে তারা। আর আইরিশদের সাথে এক ম্যাচের সিরিজ জিতে পাকিস্তান।

আর সর্বশেষ গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজও ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। তাই ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক সময়টা মোটেও ভালো না পাকিস্তানের।

পাকিস্তানের মত একই দুরঅবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। সর্বশেষ তিন সিরিজের সবক’টিতে হেরেছে তারা। ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারে ক্যারিবীয়রা। এমনকি সর্বশেষ দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেও রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকে ওয়েস্ট ইন্ডিজ।

তাই সম্প্রতি ওয়ানডে ফরম্যাটে খারাপ খেলার স্মৃতি ভুলে গিয়ে নতুনভাবে শুরুর করার প্রত্যাশা পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। সিরিজের প্রথম ম্যাচ নিয়ে পাকিস্তান অধিনায়ক আজহার আলী বলেন, ‘ওয়ানডে ক্রিকেট আমরা মোটেও ভালো খেলছি না। আমাদের সবকিছু নতুনভাবে শুরু করতে হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই নতুনভাবে শুরু করতে চাই। সিরিজের প্রথম ম্যাচে শুরুটা ভালোভাবে করতে চাই। এরপর সিরিজ জয়ের টার্গেট করবো।

দলের সবাই ভালো খেলার জন্য উদগ্রীব হয়ে আছে। কারন তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ক্যারিবীয়দের হারিয়েছে ছেলেরা। এই আত্মবিশ্বাস ওয়ানডে ফরম্যাটেও কাজে লাগবে বলে আশা সকলের।’

ওয়ানডে ফরম্যাটে নতুনভাবে শুরুর কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারও। তবে পাকিস্তানের কাছে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশের স্মৃতি ভুলে যেতে বলেছেন তিনি, ‘টি-২০ সিরিজের স্মৃতি ভুলে যেতে হবে। সবকিছু নতুনভাবে শুরু করতে চাই আমরা। ওয়ানডেতে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি না। সেই ধারা থেকে বেরিয়ে আসতে হবে। এই সিরিজ দিয়ে নতুন করে পথচলা শুরু করতে চাই আমরা।’

পাকিস্তান দল(সম্ভাব্য) : আজহার আলী (অধিনায়ক), আসাদ শফিক, বাবর আজম, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলী, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শারজিল খান, শোয়েব মালিক, সোহেল খান, উমর আকমল, ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ।

ওয়েস্ট ইন্ডিজ দল(সম্ভাব্য) : জেসন হোল্ডার (অধিনায়ক), সুলেমান বেন, কালোর্স বার্থওয়েট, ক্রেইগ বার্থওয়েট, ড্যারেন ব্রাভো, জোনাথান কার্টার, জনসন চালর্স, শানন গ্যাব্রিয়েল, আলজারি জোসেফ, ইভান লুইস, সুনীল নারাইন, অ্যাশলে নার্স, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন (উইকেটরক্ষক) ও মারলন স্যামুয়েলস।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বাংলাদেশ সফরে আসছেন না আরও ২ ইংলিশ ক্রিকেটার

পরবর্তী সংবাদ

কিংবদন্তি ওয়াসিম-ওয়াকারের পাশে সাকিব

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM